Post

মাঝরাতে আচমকা আগুনে পুড়ে ছাই কার্শিয়াঙে ব্রিটিশ আমলের নির্মাণ

সংবাদদাতা–কৃষ্ণা দাস Published on: অক্টো ২৯, ২০১৮ @ ১৮:১৪  এসপিটি নিউজ, কার্শিয়াং, ২৯অক্টোবরঃ আচমকা আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা যখন তাকে বের করে আনে দেখেন গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে। পুড়ে ছাই হয়ে যায় কার্শিয়াঙে ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী নির্মাণ।তবে এই দুর্ঘটনায় কোনআ হতাহতের ঘটনা ঘটেনি। ওই আবাসনের বৃদ্ধা মালকিন জানান, প্রথমে একটি বিকট […]

Continue Reading

সিপিএমের ‘হার্মাদ’দের নিয়ে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে শালবনীতে তৃণমূলের প্রতিবাদ

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                 ছবি-বাপন ঘোষ Published on: অক্টো ২৯, ২০১৮ @ ০১:২৬ এসপিটি নিউজ, শালবনী, ২৮ অক্টোবরঃ বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে শালবনীতে। যেখানে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ- সিপিএমের হার্মাদদের সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি। আর তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের কলসীভাঙা এলাকায় […]

Continue Reading

শিলিগুড়িকে স্বচ্ছ রাখতে উদ্যোগী বেসরকারি সংস্থা, মন্ত্রীর হাত দিয়ে বসানো হল বেতের কুড়াদান

সংবাদদাতা-কৃষ্ণা দাস Published on: অক্টো ২৯, ২০১৮ @ ০০:৪৬ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৮অক্টোবরঃ এমন এক গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে কোথাও কোনও ডাস্টবিন নেই। যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। আবার সেই মানুষজনই প্রশাসনের দোহাই দিয়ে শহর অপরিষ্কার করে চলে। অবশেষে এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংস্থা।যাদের উদ্যোগে শহর শিলিগুড়ির পাশাপাশি এখানকার বিভিন্ন সরকারি দফতর, ছোট-বড় […]

Continue Reading

আমিশা এখন আরও সাহসী আরও খোলামেলা

Published on: অক্টো ২৮, ২০১৮ @ ০০:৪৮ এসপিটি বিনোদন ডেস্কঃ সোশ্যাল সাইটে এখন আরও সাহসী আরও খোলামেলা আমিশা প্যাটেল। বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী মডেল ইদানীংকালে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নিজের কিছু ছবি পোস্ট করে। যা তাঁকে আরও আকর্ষনীয় সুন্দরী করে তুলেছে। সাম্প্রতিককালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি বলিউডে। এক সময় ঋত্বিক রোশনের সঙ্গে […]

Continue Reading

একদিনে৫৫ কেজিঃ সোনা পাচারে এও যেন এক রেকর্ড

সংবাদদাতা-কৃষ্ণা দাস Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২২:৫১ এসপিটি নিউজ,শিলিগুড়ি, ২৭অক্টোবরঃ মানব পাচার, প্রাণী পাচার, মূল্যবান সামগ্রী পাচারের বড় ক্ষেত্র হয়ে উঠেছে যেন শিলিগুড়ি। প্রায়দিনই এখান থেকে পাচারকারীদের নানা কীর্তি ধরা পড়ছে। তবে শনিবার যা হল তা গত দু’বছরের পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল। যা একপ্রকারের রেকর্ড। পাচারের পথে গোয়েন্দাদের জালে ধরা পড়ল ৫৫ কেজি সোনা। যার […]

Continue Reading

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় হত ৪ সিআরপিএফ জওয়ান

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২১:২৮ এসপিটি নিউজ, ছত্তিশগড়, ২৭ অক্টোবরঃ নির্বাচনের মুখে বড় ধরনের মাওবাদী হামলার শিকার হল সিআরপিএফ। শনিবার বিকেলে জওয়ানরা তাদের ডিউটি সেরে ফিরছিলেন আর সেইসময় টুকরি রোডে বিজাপুর জেলার মুর্দন্ডা থানার আওয়াপল্লী এলাকায় ভয়াবহ বিস্ফোরণে উলটে যায় সিআরপিএফ জওয়ানদের গাড়ি। ঘটস্থালেই মারা যায় ৪ জন জওয়ান। এইসময় সেখানে উপস্থিত অন্য জওয়ানদের […]

Continue Reading

কোথায় যাচ্ছিল এতগুলি গরু

সংবাদদাতা-কৃষ্ণা দাস  Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২০:১৮ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ এক সাথে এতগুলি গরু দেখে সন্দেহ হয় সীমান্তের জওয়ানদের।ইন্দো-নেপাল সীমান্তে আসতেই তারা গরুগুলি আটক করে। সুযোগ বুঝে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় পাচারকারীরা।শিলিগুড়ি লাগোয়া নেপাল সীমান্তে এমন ঘটনায় সতর্ক হয়ে যায় জওয়ানরা। এসএসবি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এসএসবি’র বি কোম্পানির সুখানি […]

Continue Reading

“২০১৯ বিজেপি হবে ফিনিশ” মমতার স্লোগানকে সামনে রেখে ব্রিগেড সমাবেশের প্রচার শুরু পর্যটনমন্ত্রীর

সংবাদদাতা–কৃষ্ণা দাস Published on: অক্টো ২৭, ২০১৮ @ ১৭:২৭  এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৭অক্টোবরঃ দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া আরও বেশি জোরালো করে তুলতে তৃণমূল সুপ্রিমো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী দলগুলিকে একত্রিত করে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন। আগামী বছর ২০১৯ সালের ১৯শে জানুয়ারি কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা আয়োজিত হতে চলেছে। গত ২১শে জুলাই মুখ্যমন্ত্রী […]

Continue Reading

রাজস্থানের মেয়ে হতে চলেছে হিমাচল প্রদেশের রাজ পরিবারের বধূ

Published on: অক্টো ২৬, ২০১৮ @ ২৩:৫২ এসপিটি নিউজ ডেস্কঃ হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুশহরের রাজা বীরভদ্র সিং-এর ছেলে বিধায়ক বিক্রমাদিত্য সিং্যের সঙ্গে রাজস্থানের উদয়পুরের রাজপরিবারের কন্যা সুদর্শনা সিংহের বিয়ে হতে চলেছে।এটা অবশ্য নতুন ঘটনা নয়। এমনটা এর আগেও হয়েছে- যেখানে হিমাচলের রাজপরিবারের কন্যা অন্য রাজ্যের রাজপরিবারের বউ হয়েছে আবার অন্য রাজ্যের রাজপরিবারের কন্যা এই রাজ […]

Continue Reading

অষ্ট্রেলিয়ায় দুই পুরুষ “পেঙ্গুইন দম্পতি” শিশু পেঙ্গুইনের জন্ম দিল

Published on: অক্টো ২৬, ২০১৮ @ ২২:২৬ এসপিটি নিউজ ডেস্কঃ দুটি পুরুষ পেঙ্গুইন “দম্পতি” হিসেবে পূর্ণতা পেল। সফলভাবে ডিমে তা দিয়ে তারা বাচ্চা দিল। শুক্রবার অস্ট্রেলিয়ান অ্যাকুয়ারিয়াম এই খবর দিয়েছে। জেন্টু পেঙ্গুইন স্ফেন ও ম্যাজিক তারা সুন্দরভাবে তাদের শিশুকে দেখভাল করছে।গত ১৯শে অক্টোবর ৯১গ্রাম ওজনের বাচ্চা দেয় ওই একই সেক্সের “পেঙ্গুইন দম্পতি”। জানান সি লাইফ সিডনি […]

Continue Reading