
Published on: নভে ২১, ২০২৬ at ২৩:৩৮
এসপিটি নিউজ,গ্যাংটক(সিকিম), ২১ নভেম্বর: পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো এবং পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের পর্যটন শিল্পকে নতুন দিশা দেওয়ার লক্ষ্য নিয়ে সিকিমের গ্যাংটকে শুরু হল প্রথম ‘সিকিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (STTF) ২০২৬’। শনিবার সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দপ্তরের উদ্যোগে এবং পান্ডা ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় এই দু’দিনের পর্যটন মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. শঙ্কর ঘোষ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. শঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গ ও সিকিমের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরেন। দুই রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে যৌথ পর্যটন সার্কিট গড়ে তোলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। তাঁর মতে, দুই রাজ্য একসঙ্গে কাজ করলে পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের পর্যটন শিল্প আরও শক্তিশালী হয়ে উঠবে। পর্যটকদের যাতায়াত সহজ করা, রাজ্যগুলির মধ্যে পর্যটকবাহী গাড়ির চলাচল আরও মসৃণ করা এবং পর্যটকদের পছন্দ ও চাহিদা সম্পর্কে তথ্য আদান–প্রদানের মাধ্যমে পরিকল্পিত পর্যটন বিকাশের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গের পর্যটন সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী জানান, দার্জিলিং, কালিম্পং, সুন্দরবন, দিঘা, মন্দারমণি, তাজপুর ও পুরুলিয়ার মতো বিভিন্ন পর্যটন গন্তব্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও গ্যাংটকের সঙ্গে পেলিং এবং নেপাল ও ভুটানকে যুক্ত করে যৌথ পর্যটন সার্কিট গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এর ফলে পর্যটকদের কাছে একাধিক গন্তব্য ঘুরে দেখার সুযোগ তৈরি হবে এবং দুই রাজ্যের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষও উপকৃত হবেন।
অনুষ্ঠানে ড. শঙ্কর ঘোষ আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৭ কলকাতায় অনুষ্ঠিতব্য CII Destination East 2027-এ সিকিমকে অংশীদার রাজ্য হিসেবে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি জানান, পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যকে নিয়ে পর্যটন উন্নয়নের যৌথ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় মানুষের আয় বৃদ্ধি এবং ছোট ব্যবসায়ীদের নতুন সুযোগ করে দেওয়ার উপরও তিনি গুরুত্ব দেন।
সিকিমের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ এবং বাণিজ্য ও শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী শেরিং থেনডুপ ভুটিয়া তাঁর বক্তব্যে এই পর্যটন মেলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশগুলির পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের এক মঞ্চে নিয়ে আসবে। এর ফলে ব্যবসায়িক সম্পর্ক তৈরি, নতুন পর্যটন পণ্য গড়ে তোলা এবং সিকিমকে দেশ–বিদেশের পর্যটন মানচিত্রে আরও পরিচিত করে তোলার সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের নেতৃত্বে সিকিম সরকার পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, নতুন পর্যটন গন্তব্যের বিকাশ, গ্রামীণ পর্যটন, হোমস্টে, ঐতিহ্যবাহী ভ্রমণপথ এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ট্রেকিং, পর্বতারোহণ, মাউন্টেন বাইকিং, প্যারাগ্লাইডিং, নদীতে র্যাফটিং এবং সাইক্লিংয়ের মতো অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে নতুন নতুন পর্যটন পরিষেবা গড়ে তোলার উপর জোর দেন।
সিকিমের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দপ্তরের সচিব নীরজ প্রধান তাঁর স্বাগত ভাষণে পর্যটকদের সুবিধার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। ২০২০ সালের অক্টোবর মাসে চালু হওয়া ডিজিটাল ট্রাভেল কার্ড ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থা সিকিমে পর্যটকদের প্রবেশের প্রক্রিয়াকে সহজ করেছে। পাশাপাশি সীমাবদ্ধ এলাকায় যাওয়ার জন্য অনলাইনে অনুমতিপত্র দেওয়ার ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে। এতে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সুবিধা হবে।
পশ্চিমবঙ্গ ও সিকিমের পর্যটন সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, সিকিমে আসা বহু পর্যটক দার্জিলিং ও কালিম্পং ঘুরে দেখতেও আগ্রহী। তাই দুই রাজ্যের মধ্যে সমন্বয় রেখে যৌথ পর্যটন প্যাকেজ ও ভ্রমণপথ তৈরি করা হলে পর্যটকদের ভ্রমণের সময় বাড়বে। একই সঙ্গে দুই রাজ্যের পর্যটন ব্যবসা, হোটেল এবং পরিবহণ ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রথম বছরের এই পর্যটন মেলায় হোটেল, ভ্রমণ সংস্থা, পরিবহণ, বিমান পরিষেবা, কৃষি এবং পর্যটন দপ্তর–সহ বিভিন্ন ক্ষেত্রের মোট ৪৫টি স্টল অংশ নিয়েছে। ভারত ছাড়াও নেপাল ও ভুটানের প্রতিনিধিরা এই মেলায় যোগ দিয়েছেন। মেলার ব্যবসায়িক আদান–প্রদান পর্বে দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশগুলি থেকে ১০০–র বেশি ক্রেতা অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে আলোচনা এবং সাধারণ পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য B2B ও B2C বৈঠকের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে ভুটানের প্রাক্তন সংসদ সদস্য রিনজিন জামতশো, ভুটান সরকারের পর্যটন বিভাগের অধিকর্তা দামচো রিনজিন, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ রায়–সহ সিকিম ও অন্যান্য রাজ্যের বিশিষ্ট ব্যক্তি এবং পর্যটন শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্বিতীয় সিকিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের স্থান ও মূল ভাবনাও প্রকাশ করা হয়। আগামী বছর সিকিমের সোরেং জেলায় এই মেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সংস্করণের মূল ভাবনা রাখা হয়েছে ‘Engage, Exchange and Expand’।
উদ্বোধনী অনুষ্ঠানের পর পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ সিকিমের স্বর্ণজয়ন্তী মৈত্রেয় মঞ্জরী কমপ্লেক্সে অবস্থিত অর্কিডের সংগ্রহশালা বা অর্কিডেরিয়াম পরিদর্শন করেন। সেখানে সিকিমের বিভিন্ন বিরল ও স্থানীয় প্রজাতির অর্কিডের সংগ্রহ তুলে ধরা হয়েছে। এই পরিদর্শনের মধ্য দিয়ে সিকিমের প্রাকৃতিক ঐতিহ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটনের গুরুত্বও উঠে আসে।
উল্লেখ্য, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই দুই রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। প্রথম সিকিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার সেই সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলেই মনে করছে পর্যটন মহল।
ছবির সৌজন্যে: সিকিম সরকারের ফেসবুক পেজ।
Published on: নভে ২১, ২০২৬ at ২৩:৩৮
Sikkim Travel & Tourism Fair 2026 Opens in Gangtok, West Bengal Calls for Stronger Regional Tourism Cooperation
SPT NEWS, Gangtok, November 21: The first edition of the Sikkim Travel & Tourism Fair (STTF) 2026 commenced in Gangtok on Saturday, bringing together tourism stakeholders from India and neighbouring countries to strengthen regional partnerships and explore new business opportunities. Dr Shankar Ghosh, Minister for Tourism and Parliamentary Affairs, Government of West Bengal, attended the inaugural ceremony as the Chief Guest.
Organised by the Tourism and Civil Aviation Department of the Government of Sikkim in collaboration with Panda Event Management, the two-day event aims to promote Sikkim as a major tourism destination while encouraging greater cooperation among eastern and northeastern Indian states and neighbouring countries.
Addressing the gathering, Dr Ghosh highlighted the significant tourism potential of West Bengal and Sikkim and stressed the need for closer collaboration between the two states. He said that coordinated efforts could strengthen tourism circuits, improve connectivity and unlock new opportunities for the regional tourism industry.
Emphasising West Bengal’s diverse tourism offerings, the minister showcased destinations ranging from Darjeeling and Kalimpong to the Sundarbans, Digha, Mandarmani, Tajpur and Purulia. He underlined the importance of presenting the state’s varied tourism experiences to visitors, travel professionals and industry stakeholders in Sikkim.
Dr Ghosh also proposed developing integrated tourism circuits connecting Darjeeling, Kalimpong, Gangtok and Pelling, with opportunities to extend these routes to neighbouring Nepal and Bhutan. Such cross-border tourism initiatives, he noted, could encourage longer stays, create more travel options and generate economic benefits for businesses across the region.
Improved connectivity, smoother movement of tourist vehicles across state borders and greater exchange of tourism-related data were among the key areas he identified for strengthening regional cooperation. He also highlighted tourism’s potential to generate employment, increase local incomes and create opportunities for small businesses and entrepreneurs.
As part of the proposed regional collaboration, Dr Ghosh formally invited Sikkim to participate as a Partner State at CII Destination East 2027, scheduled to take place in Kolkata on January 12 and 13, 2027. He also outlined plans for a broader regional tourism initiative involving eastern and northeastern states, including West Bengal, Sikkim, Meghalaya, Assam, Jharkhand, Bihar and Odisha.
Minister for Tourism and Civil Aviation, and Commerce and Industries, Government of Sikkim, Tshering Thendup Bhutia, highlighted the importance of STTF as a platform for building partnerships, facilitating business interactions and strengthening cooperation among tourism stakeholders.
He said the state government, under the leadership of Chief Minister Prem Singh Tamang, was prioritising tourism infrastructure, destination diversification, community participation, skill development and digital initiatives.
Highlighting Sikkim’s potential in adventure tourism, he referred to activities such as trekking, mountaineering, mountain biking, paragliding, river rafting and cycling. He also highlighted initiatives such as the Sikkim Adventure Tourism Fest 2026, Sikkim Riders Meet and North East Riders Meet, which aim to promote adventure and experiential tourism.
The minister further emphasised the importance of developing rural tourism, homestays, heritage walks, village trails, spiritual tourism and Meetings, Incentives, Conferences and Exhibitions (MICE) tourism. He called for greater private-sector participation and community involvement to position Sikkim as an attractive year-round destination.
In his welcome address, Neeraj Pradhan, PCE-cum-Secretary of the Tourism and Civil Aviation Department, Government of Sikkim, highlighted initiatives aimed at improving tourist services and facilitating travel.
He referred to the Digital Travel Card system, introduced in October 2020, which has helped simplify tourist access to Sikkim. He also spoke about the proposed online permit system for restricted areas, which is expected to make the permit process more convenient for visitors and tourism operators.
Referring to the scope for cooperation between Sikkim and West Bengal, Pradhan observed that many tourists visiting Sikkim also wish to explore Darjeeling and Kalimpong. Developing integrated travel packages and coordinated tourism circuits could therefore benefit both destinations, increase tourist stays and create additional economic opportunities.
The inaugural edition of STTF features 45 exhibition stalls representing hotels, tour operators, travel companies, logistics providers, aviation services, agricultural enterprises and tourism boards from India and neighbouring countries, including Nepal and Bhutan.
The fair has also attracted more than 100 buyers from India and neighbouring countries for its Business-to-Business (B2B) segment. B2B and Business-to-Consumer (B2C) meetings are being organised to facilitate networking, business discussions and potential partnerships among participating stakeholders.
The inaugural programme was attended by several distinguished guests, including former Bhutanese Member of Parliament Rinzin Jamtsho, Director of Tourism, Royal Government of Bhutan, Damcho Rinzin, and Additional Chief Secretary of the Tourism Department, Government of West Bengal, Barun Ray, along with senior officials and tourism industry representatives.
During the event, Dr Ghosh also unveiled the theme and venue for the second edition of the Sikkim Travel & Tourism Fair, which will be held in Soreng district next year under the theme “Engage, Exchange and Expand.”
The programme also recognised contributions to Sikkim’s tourism and hospitality sector through awards across five categories, including the largest hotel chain, best cab service company, fastest-growing hospitality promoter, fastest-growing kitchen solutions provider and youngest hotelier.
Later, the West Bengal minister visited the Orchidarium at the Swarna Jayanti Maitreya Manjari Complex in Gangtok. The facility showcases Sikkim’s rich floral heritage, including rare and indigenous orchid species, highlighting the state’s efforts towards biodiversity conservation and sustainable tourism.
Dr Ghosh expressed gratitude to Sikkim Chief Minister Prem Singh Tamang for the warm welcome and hospitality. He reiterated his belief that cooperation rather than competition would be the key to unlocking the tourism potential of West Bengal and Sikkim.
The first edition of STTF comes at a time when regional tourism cooperation is gaining importance, with improved connectivity and integrated travel experiences offering new possibilities for eastern and northeastern India. The event is expected to provide a valuable platform for strengthening industry partnerships and positioning the region as a more connected and competitive tourism destination.









Photo Courtesy: Official Facebook Page of SIKKIM TOURISM




