
ডিরেক্টর বিক্রম সিং-এর কাছে কলকাতা এয়ারপোর্টে টাফি’র স্টল অনুমোদনের প্রস্তাব রাখেন চেয়ারম্যান (ইস্টার্ন চ্যাপ্টার) অনিল পাঞ্জাবি
Published on: নভে ২৮, ২০২৫ at ১৭:১৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ নভেম্বর : কলকাতা এয়ারপোর্টের ডিরেক্টর বিক্রম সিং টাফি’র বৈঠকে ট্রাভেল এজেন্টদের মুখোমুখি হলেন। একাধিক প্রশ্নের জবাব দিলেন। সেই সঙ্গে কয়েকটি বিষয়ে সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্তও করেছেন। এদিনের এই বৈঠকে টাফি’র ইস্টার্ন চ্যাপ্টারের নয়া চেয়ারম্যান অনিল পাঞ্জাবি কলকাতা এয়ারপোর্টে টাফি’র স্টল অনুমোদনের প্রস্তাব জানান ডিরেক্টরের কাছে। এই সভায় টাফি’র পক্ষ থেকে কল্কাতা এয়ারপোর্টের ডিরেক্টর বিক্রম সিং-কে বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
২৭ নভেম্বর মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে টারাভেল এজেন্টস ফেডারেশন অন ইন্ডিয়া (টাফি)-র ইস্টার্ন চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর বিক্রম সিং। তিনি টাফি’র সদস্যদের মুখোমুখি হয়েছিলেন। বিমানবন্দরের নানা সমস্যা থেকে শুরু করে বিমান পরিষেবা সহ একাধিক বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি।
ইতিপূর্বে টাফি’র পক্ষে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিনের সভায় তার উল্লেখ করেন তাফি’র ইস্টার্ন চ্যাপ্টারের নয়া চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। বিষয়টি শোনার পর এই বিষয়ে আবারও একটি চিঠি পাঠাতে বলেন ডিরেক্টর বিক্রম সিং। তিনি আশ্বস্ত করে জানান যে এই বিষয়টি তিনি উত্থাপন করবেন।
কলকাতা থেকে ইউরোপ ও আমেরিকার যাত্রী সংখ্যা অনেক বেশি। তবু এখান থেকে কোনও সরাসরি বিমান নেই। অনিল পাঞ্জাবি বলেন- আমরা আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়াকে একটি চিঠি পাঠাবো কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালু করার বিষয়ে।
ইতিপূর্বেই ১৩ নভেম্বর কম্বোডিয়া-কলকাতার মধ্যে বিমান পরিষেবা চালু হয়ে গিয়েছে। কলকাতা-গুয়াংঝু’র মধ্যেও বিমান পরিষেবা চালু হয়ে গিয়েছে। গুয়াংঝু বিমানে ভালোই সাড়া পাচ্ছে। কিন্তু কম্বোডিয়া বিমানের চাহিদা সেভাবে বাড়েনি। তবে গুয়াংঝু সাথে কম্বোডিয়াকে যুক্ত করলে চাহিদা আরও বাড়তে পারে।
এদিন ফেডারেশনের অনেক সদস্য বিমানবন্দরে বায়োমেট্রিক যাচাইকরণে অনেক বেশি সময় লাগছে বলে অভিযোগ করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান ডিরেক্টরের কাছে। ডিরেক্টর বিক্রম সিং বিষয়টি নিয়ে দ্রুত ইমেগ্রেশন কর্তাদের সাথে বলবেন বলে আশ্বস্ত করেছেন। সভার একেবারে শেষে টাফি’র চেয়ারম্যান (ইস্টার্ন চ্যাপ্টার) অনিল পাঞ্জাবি ডিরেক্টর বিক্রম সিং-এর কাছে একটি প্রস্তাব রেখে বলেন যে টাফি’র একটি স্টল যদি বিমানবন্দরে অনুমোদন করা হয়। তিনি বিষয়টি যথাযথ প্রক্রিয়া মেনে করার বিষয়ে আশ্বস্ত করেন।
এদিন এয়ারপোর্ট ডিরেক্টর বিক্রম সিং বলেন- “ পূর্বাঞ্চলের এই বিমানবন্দর যাত্রীদের সুবিধার্থে প্রচেষ্টা চালাচ্ছে এবং নতুন সুযোগ-সুবিধার মাধ্যমে যাত্রীদের সুপরিষেবা প্রদান করছে। “
এদিনের সভায় মুম্বই থেকে আসা টাফি’র প্রেসিডেন্ট আব্বাস মোইজ ও ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হিতাঙ্ক শাহ টাফি’র ম্যানেজিং কমিটি মেম্বার শামিম আহমেদ শাহ, চেয়ারম্যান (ইস্টার্ন চ্যাপ্টার) অনিল পাঞ্জাবি কলকাতা এয়ারপোর্টের ডিরেক্টর বিক্রম সিং-এর হাতে বিশেষ স্মারক তুলে দিয়ে সম্বর্ধিত করেন।

Published on: নভে ২৮, ২০২৫ at ১৭:১৮



