পাসপোর্ট পরিষেবা প্রদানে স্বচ্ছতার উপর জোর দিয়েছে আরপিও কলকাতা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৮, ২০২৫ at ২১:১৪
Reporter : Aniruddha Pal

এসপিটি নিউজ , কলকাতা, ২৮ নভেম্বর : ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র সভায় বিভিন্ন ক্ষেত্রের উচ্চ পর্যায়ের আধিকারিকরা অরিথি হিসাবে উপস্থিত হয়ে থাকেন। গতকাল 27 নভেম্বর 2025 তেমনই বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এয়ারপোরট ডিরেক্টর বিক্রম সিং এর পাশাপাশি রিজিওনাল পাসপোর্ট অফিসার আশীষ মিদ্ধা। তিনি কলকাতায় আরপিও অফিসের কাজকর্মের সাফল্য তুলে ধরেন। সেই সঙ্গে উপস্থিত ট্রাভেল এজেন্টদের জানিয়ে দেন আরপিও পাসপোর্ট পরিষেবা প্রদানে আরও বেশি করে স্বচ্ছতার উপর জোর দিয়েছে।

ভারত সরকারের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) দ্বারা রাজ্যসভায় (Rajya Sabha) দেওয়া একটি উত্তর থেকে জানা গিয়েছে, 2024 (31 অক্টোবর পর্যন্ত) ইস্যু হওয়া পাসপোর্টের মোট সংখ্যা 4,83,352 (চার লক্ষ তিরাশি হাজার তিনশো বাহান্ন)।

আরপিও আশীষ মিদ্ধা এদিন সকলকে আশ্বস্ত করে জানান, এখন পাসপোর্ট প্রদানে স্বচ্ছতার উপর বেশি করে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে , সকলের কাছে বলা হচ্ছে যে প্রত্যেক আবেদনকারী যেন সঠিক তথ্য প্রদান করে। এজন্য তারা একটু সময় নিয়ে ভালো করে আবেদনকারীদের জমা দেওয়া তথ্য খতিয়ে দেখছে।

ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে ইতিপূর্বে কলকাতা পুলিশ ও এনফোর্স ডিপার্ট্মেন্ট (ইডি) মিলে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

এদিন আরপিও-র কাছে টাফির-র সদস্যদের অনেকেই পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির বিষয়টি তুলে ধরেন। আরপিও এ বিছয়ে সকলকে অবগত করে জানান যে পাসপোর্ট অফিস আবেদনকারীর সব তথ্য ঠিক আছে তা দেখে জানিয়ে দেয়। এরপর পুলিশ ভেরিফিকেশন বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের। এখন যাচাই প্রক্রিয়াটি আরও শক্তিশালী করা হয়েছে। জাল নথিপত্রের সমস্যা হয় , তাই আগের চেয়ে তারা এখন বেশি পরীক্ষা করে থাকে।

এদিন আরপিও আশীষ মিদ্ধা পাসপোর্ট আবেদনকারীদের ডিজি লকারের বিষয়ে অবগত করান। তিনি আবেদনকারীদের ডিজি লকারে নথি জমা দেওয়ার জন্য উৎসাহিত করেন, যা  সার্টিফিকেট ভাগাভাগি ও যাচাইয়ের জন্য ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্ম। আমরা ডিজি লকারের নথি জমা দেওয়ার জন্য উৎসাহিত করি। তবে পাসপোর্ট সেবা কেন্দ্রে টোকেন ইস্যু করার আগে এটি করা যেতে পারে। একবার টোকেন ইস্যু হয়ে গেলে আপনি আর ডিজি লকারে স্যুইচ করতে পারবেন না।“

অনুষ্ঠানের শেষে টাফি’র প্রেসিডেন্ট আব্বাস মোইজ, জেনারেল সেক্রেটারি হিতাঙ্ক শাহ , ম্যানেজিং কমিটি মেম্বার শামিম আহমেদ শাহ, টাফি’র চেয়ারম্যান (ইস্টার্ন চ্যাপ্টার) অনিল পাঞ্জাবি আরপিও কলকাতা আশীষ মিদ্ধার হাতে বিশেষ স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন।

Published on: নভে ২৮, ২০২৫ at ২১:১৪


শেয়ার করুন