লালগড়ের বিস্তীর্ণ এলাকার দখল নিল দলমা থেকে আসা ১০০টিরও বেশি হাতি, ঘুম ছুটল মানুষের

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                          ছবি-বাপন ঘোষ Published on: সেপ্টে ১৩, ২০১৮ @ ২২:৩০ এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১৩ সেপ্টেম্বরঃ আগে থেকেই রয়েছে লালগড়ের বেশ কয়েকটি রেসিডেন্সিয়াল হাতি। এছাড়াও দলমার কিছু হাতি আছে। তাদের তান্ডবে নাজেহাল মানুষ। এর মধ্যে ফের নতুন করে আরও ১০০টিরও বেশি হাতির দল ঢুকে পড়ল লালগড়ের জঙ্গল লাগোয়া এলাকায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চলছে তাদের বিচরণ। […]

Continue Reading

“আর কত মার খাব আমরা” – রাস্তায় বসে অসহায় শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্ন

Published on: সেপ্টে ১৩, ২০১৮ @ ২০:৩৬ এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বরঃ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন-এবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের কোনও প্রবেশাধিকার থাকবে না। কিন্তু তারপরও সেই বহিরাগতদের হাতে মার খেতে হল ডেবরা কলেজের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে। প্রহৃত শিক্ষক-শিক্ষিকারা ডেবরা বালিচক রাস্তা অবরোধ করে।নিজেদের নিরাপত্তা ও কলেজের শান্ত-শৃঙ্খলার প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ […]

Continue Reading

পর্যটকরা বুঝতেই পারলেন না বিপদের আঁচ- সশস্ত্র ডাকাত দলটি যে ততক্ষণে শ্রীঘরে

Published on: সেপ্টে ১৩, ২০১৮ @ ১৯:২৩ এসপিটি নিউজ,বারুইপুর, ১৩ সেপ্টেম্বরঃ  তাদের বেড়ানোর মুহূর্তটি দুঃসহ হয়ে উঠতে পারত। হতে পারত তার চেয়েও খারাপ কিছু। কিন্তু, না-তেমন কিছুই ঘটল না শুধু মাত্র কয়েকজনের জন্য। যারা দিন-রাত এক করে শুধু মানুষের নিরাপত্তার জন্য প্রাণের মায়া ত্যাগ করে ছুটে চলেছে বিপদের পিছনে। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এই […]

Continue Reading

এ কেমন ডাক্তার ! প্রসূতিকে ছুটি দেওয়ার পর শেষে সেই হাসপাতালেই হয়ে গেল প্রসব

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২৩:০৫ এসপিটি নিউজ, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বরঃ এ কোনও ব্লক কিংবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নয়। একেবারে জেলার প্রধান হাসপাতাল। তাও আবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। যেখানে ডাক্তার তাঁর শিক্ষা শেষ করে পেশায় যোগ দেন। আর সেই হাসপাতালের ডাক্তারের এমন কীর্তি দেখে রোগীদের বাড়ির লোকজনের চোখ কপালে ওঠার জোগাড়। […]

Continue Reading

স্কুলও গেল টাকাও গেল- সব হারিয়ে তারা শেষে বুঝল- এ তো প্রতারণার শিকার

Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২২:৩০ এসপিটি নিউজ, খেজুরি, ১২ সেপ্টেম্বরঃ প্রথমে স্কুল গড়ে এলাকার গরিব ছেলে-মেয়েদের লেখাপড়া শেখানোর টোপ। এরপর অভিভাবকদের স্বল্প সুদে ঋণ দেওয়া। সব শেষে টাকা জমানোর স্কিম। ব্যস, আর কি! এভাবেই উঠে আসে কোটি কোটি টাকা। তারপরই এলাকা থেকে পাত্তাড়ি গুটানো। স্কুলও হয়ে গেল বন্ধ। টাকাও গেল সব জলে। প্রতারণার শিকার […]

Continue Reading

দুর্গা পুজো কমিটিকে টাকা দেওয়াটা “সমষ্টি ডেভেলপমেন্ট”-ঝাড়গ্রামে বললেন পার্থ চট্টোপাধ্যায়

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                          ছবি-বাপন ঘোষ Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২১:২৫ এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১২ সেপ্টেম্বরঃ রাজ্যে দুর্গা পুজো কমিটিগুলিকে ২৮ কোটি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিরোধী দলগুলির পাশাপাশি শাসক দলের ভিতরেও এ নিয়ে প্রশ্ন তুলছে কেউ কেউ। ইতিমধ্যে সোশ্যাল সাইটে দলের কর্মী সংগঠন বিষয়টি […]

Continue Reading

সেভক রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার

সংবাদদাতা-কৃষ্ণা দাস Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২০:৫৬ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ দলের জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরি ও জেলা সম্পাদক কানাইয়া পাঠককে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগে পথে নামল বিজেপির মহিলা মোর্চা। বুধবার তারা সেভক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই কর্মসূচিতে হাজির ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিজেপি কাউন্সিলর মালতি রায় ও খুশবু মিত্তাল সহ […]

Continue Reading

পুত্রহারা মায়ের আর্তি, বাবার কান্না- ভূমিকম্প হয়ে গেল যেন শুধু শান্তিনগরের এই বাড়িতেই

সংবাদদাতা–কৃষ্ণা দাস Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ২০:৩০ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১২সেপ্টেম্বরঃ আর ক’দিন বাদেই বিশ্বকর্মা পুজো। আসছে শারোদৎসব। কিন্তু কোথায় যেন সব হারিয়ে গেল নিমেষে। শিলিগুড়ির শান্তিনগরের এই পরিবার আজ ছেলে হারানোর শোকে পাগল। মুখের ভাষা হারিয়ে ফেলেছে তারা সকলে। কয়েক সেকেন্ডের এক ভূকম্পনের আতঙ্ক। আর তাতেই সব ওলোট-পালোট করে দিয়ে গেল দাস পরিবারকে। […]

Continue Reading

উত্তরবঙ্গে ভূমিকম্প, আতঙ্কে মানুষ

সংবাদদাতা-কৃষ্ণা দাস Schedule for: Sep 12, 2018 @ 19:29 এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ পুজোর আগে এ কি সর্বনাশা দিক। ক্ষণিকের ভূকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। সামান্য অনুভূত হয়েছে কলকাতাতেও। তবে উত্তরবঙ্গে কিছু বেশি। সেখানকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। শিলিগুড়ি কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।জানা গেছে, […]

Continue Reading

নেশা থেকে বাঁচার উপায় জানতে বিশেষ ক্লাসের পাঠ নিল পড়ুয়ারা

Published on: সেপ্টে ১২, ২০১৮ @ ১৮:০০ এসপিটি নিউজ, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বরঃ ইদানিং পড়ুয়াদের মধ্যে মাদকজাত নেশার পরিমাণ বাড়ছে। গুটকা, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি নেশায় আকৃষ্ট হচ্ছে পড়ুয়ারা। তারা এইসব নেশার ক্ষতিক্ষর দিক গুলি না বুঝেই নেশা করছে।যার ফলে অচিরেই অনেক ছেলে-মেয়ে বিপথে চালিত হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এইসব ছেলেমেয়েদের কিভাবে নেশা থেকে বাঁচানো […]

Continue Reading