পর্যটন শিল্পে মহিলাদের এক মঞ্চে আনতে কলকাতায় আত্মপ্রকাশ করল এলটিডব্লিউসি

Published on: নভে ৪, ২০২৬ at ২১:৪৮ ✍️  অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, কলকাতা, ৩ নভেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গের পর্যটন ও আতিথেয়তা শিল্পে কর্মরত মহিলাদের একত্রিত করে তাঁদের পেশাগত উন্নতি, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের সুযোগ বাড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল লাইভ ট্যুরিজম উইমেন সেল (এলটিডব্লিউসি)-এর পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার কলকাতার হোটেল সেলেস্তায় এক আনন্দঘন ও […]

Continue Reading

পাহাড়ে শীতের উৎসবের হাতছানি! ২৮ নভেম্বর থেকে ঘুমে টানা ৯ দিনের বিশেষ আয়োজন, বাড়বে পর্যটকদের আকর্ষণ

Published on: নভে ৩, ২০২৬ at ২৩:১৯ এসপিটি নিউজ, দার্জিলিং, ৩ নভেম্বর: শীতের মরসুমে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে আসছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আগামী ২৮ নভেম্বর থেকে পাহাড়ের ঐতিহ্যবাহী ঘুম রেলস্টেশনকে কেন্দ্র করে শুরু হতে চলেছে নয় দিনব্যাপী ‘ডিএইচআর ঘুম শীতকালীন উৎসব ২০২৬’। পাহাড়ের ঐতিহ্যবাহী রেলপথ, স্থানীয় সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই উৎসবকে বিশেষ […]

Continue Reading

দিল্লি–গুয়াহাটি বুলেট ট্রেন: পশ্চিমবঙ্গের পর্যটনে কী বদল আনতে পারে?

Published on: নভে ২, ২০২৬ at ২১:০১ এসপিটি নিউজ, কলকাতা, ২ নভেম্বর: দিল্লি থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে অসমের গুয়াহাটি পর্যন্ত বুলেট ট্রেন চালানোর প্রস্তাবে দেশের রেল যোগাযোগ ও পর্যটন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ৩১ অক্টোবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দিল্লি থেকে গুয়াহাটি পর্যন্ত উত্তর ভারতের প্রস্তাবিত দ্রুতগতির রেল করিডরে অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি […]

Continue Reading

পশ্চিমবঙ্গে ২৭০০ কোটি টাকার হোটেল বিনিয়োগ, পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা

Published on: নভে ২, ২০২৬ at ০৯:২৫ ✍️ অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, কলকাতা, ২ নভেম্বর : পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে হোটেল পরিকাঠামোয় বড় বিনিয়োগের পরিকল্পনা। কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং, দিঘা, কালিম্পং ও ডুয়ার্সের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলিতে হোটেল ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ রাজ্যের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে পারে। হোটেল সংস্থা […]

Continue Reading

বিশ্ব পর্যটনের মানচিত্রে দার্জিলিংয়ের টয় ট্রেন, বাড়ছে যাত্রীর সংখ্যা ও আয়

Published on: অক্টো ৩১, ২০২৬ at ১৫:০৮ ✍️ অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, দার্জিলিং ও কলকাতা, ৩১ অক্টোবর: পাহাড়ের আঁকাবাঁকা পথ, চা-বাগানের সবুজ আর মেঘে ঢাকা হিমালয়ের মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে চলা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন আবারও আন্তর্জাতিক পর্যটনের নজর কেড়েছে। বিশ্বখ্যাত ভ্রমণ নির্দেশিকা প্রকাশক লোনলি প্ল্যানেটের ২০২৭ সালের ‘বেস্ট ইন ট্রাভেল’ তালিকায় […]

Continue Reading

বক্সায় বন সংরক্ষণ না জীবিকার অধিকার? ১৭ দিনের আন্দোলনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ বসু

Published on: অক্টো ২২, ২০২৬ at ২৩:১৮ ✍️ অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, কলকাতা ও আলিপুরদুয়ার, ২২ অক্টোবর: বক্সা ব্যাঘ্র প্রকল্পে বন সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবিকার স্বার্থে পরিবেশবান্ধব পর্যটনকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু। বক্সার হোমস্টে পরিচালকদের সঙ্গে ব্যাঘ্র […]

Continue Reading

দার্জিলিং পর্যটনে নতুন দিগন্ত, উদ্বোধন হল ‘ডিসকভার দার্জিলিং’ অ্যাপ

Published on: অক্টো ১৬, ২০২৬ at ১৯:১৪ অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১৬ অক্টোবর: দার্জিলিংয়ের পাহাড়, চা-বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং অচেনা পর্যটনস্থলকে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে চালু হল ‘ডিসকভার দার্জিলিং’ পর্যটন অ্যাপ। শুক্রবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ এই অ্যাপের উদ্বোধন করেন। দার্জিলিংয়ের […]

Continue Reading

হোটেলের বাইরে নতুন ভরসা হোমস্টে, বদলাচ্ছে ভারতের পর্যটন বাজার

Published on: অক্টো ১৫, ২০২৬ at ১৮:২৫ অনিরুদ্ধ পাল | সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, কলকাতা, ১৫ অক্টোবর: ভারতের পর্যটন শিল্পে দ্রুত বাড়ছে হোমস্টে, ছুটির বাড়ি এবং অন্যান্য বিকল্প আবাসনের চাহিদা। এত দিন ভ্রমণের সময় পর্যটকদের প্রধান ভরসা ছিল হোটেল। কিন্তু এখন অনেকেই পরিচিত হোটেলের বদলে স্থানীয় মানুষের বাড়িতে থাকা, প্রকৃতির কাছাকাছি সময় কাটানো কিংবা […]

Continue Reading

ইতিহাসের পাঠ, পরিচ্ছন্নতার শপথে পর্যটন দিবস উদযাপন জিটিডব্লিউএ-র

Published on: অক্টো ১২, ২০২৬ at ২০:৫৯ অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, কলকাতা, ১২ অক্টোবর: পর্যটন মানে শুধু নতুন জায়গায় ঘুরতে যাওয়া কিংবা ব্যবসা নয়, ইতিহাসকে জানা, সংস্কৃতিকে চেনা এবং সমাজের প্রতি দায়িত্ব পালনও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। এই ভাবনাকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবসে এক অভিনব উদ্যোগ নিল গ্লোবাল ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিটিডব্লিউএ)। […]

Continue Reading

কলকাতা থেকে লন্ডন-ইউরোপে সরাসরি বিমান, বাংলায় চার নতুন বিমানবন্দর—আকাশপথে পর্যটনে শুরু হতে চলেছে নতুন যুগ

Published on: অক্টো ৬, ২০২৬ at ১১:২৭ অনিরুদ্ধ পাল। সংবাদ প্রভাকর টাইমস এসপিটি নিউজ, কলকাতা, ৬ অক্টোবর: কলকাতা থেকে লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ এবং পশ্চিমবঙ্গে চারটি নতুন বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা—একসঙ্গে এই দুই পদক্ষেপ বাংলার পর্যটনের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা থেকে লন্ডন ও […]

Continue Reading