

Published on: জুন ৯, ২০২৪ at ২৩:৩৫
এসপিটি নিউজ, নয়া দিল্লি, ৯ জুন: দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন মোদি সহ মোট ৭২জনকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্যে ৩০ জন্য পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সহ ৪১জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মধ্যে ১১জন বিজেপর সহযোগী দলের আছেন- যাদের মধ্যে ৫জন পূর্ণমন্ত্রী ও ছ’জন প্রতিমন্ত্রী। এই মন্ত্রিসভায় বাংলা থেকে বিজেপির রাজ্য সভাপতি বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এদিন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন।
68271307-Narendra-Modi-Council-of-Ministers-Full-list
এদিন নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পরই একে কে শপথ পাঠ করেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়কড়ি, জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, এইচ ডি কুমারস্বামী সহ মোট ৩০জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন। নরেন্দ্র মোদি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এর আগে ১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ সালে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
বিজেপির সহযোগী দলগুলির মধ্যে টিডিপি ও জেডিইউ একজন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়েছে। এছাড়াও ‘হাম’ প্রধান জিতনরাম মাঝি, জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী, এলজেপিআর-এর প্রধান চিরাগ পাসোয়ান পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশ নাপাল, ভুটাম, শ্রীলঙ্কা, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানরা।
Published on: জুন ৯, ২০২৪ at ২৩:৩৫



