
কলকাতার উদ্যোগপতির সফল উদ্যোগ- পশ্চিমবঙ্গকে বিশ্বব্যাপী স্বীকৃত পর্যটন কেন্দ্র হিসেবে স্থান দেওয়ার লক্ষ্যে এবং ভারতের পর্যটন বাস্তুতন্ত্র গঠনে রাজ্যের গতিশীল নেতৃত্ব তুলে ধরতে কলকাতায় উদ্বোধন হতে চলেছে ইন্দো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অব কমার্স

Published on: ডিসে ২, ২০২৫ at ১২:২৪
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২ ডিসেম্বর : শীতের মরশুমে বাংলার বাণিজ্য মহলে বড় খবর। কলকাতার উদ্যোগপতি অভিষেক চৌধুরীর দীর্ঘদিনের চেষ্টার সুফল এবার বাস্তবায়িত হতে চলেছে। আগামী বুধবার ৩ ডিসেম্বর কলকাতায় ভারতের প্রথম ট্যুরিজম চেম্বার অব কমার্সের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। নাম দেওয়া হয়েছে ইন্দো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অব কমার্স। পশ্চিমবঙ্গকে বিশ্বব্যাপী স্বীকৃত পর্যটন কেন্দ্র হিসেবে স্থান দেওয়ার লক্ষ্যে এবং ভারতের পর্যটন বাস্তুতন্ত্র গঠনে রাজ্যের গতিশীল নেতৃত্ব তুলে ধরতে কলকাতায় জাতীয় উদ্বোধনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইআইটিসিসি’র প্রতিষ্ঠাতা , ম্যানেজিং ডিরেক্টর এবং প্রেসিডেন্ট অভিষেক চৌধুরী।
আইআইটিসিসি-র লক্ষ্য
আইআইটিসিসি হল ভারতের প্রথম ট্যুরিজম চেম্বার অফ কমার্স, যা রাজ্য এবং জাতীয় পর্যটন বোর্ডের সাথে কাঠামোগত সহযোগিতার মাধ্যমে আন্তর্মুখী পর্যটন, বহির্মুখী পর্যটন এবং চিকিৎসা পর্যটনকে শক্তিশালী এবং একীভূত করার জন্য পরিকল্পিত।
এই চেম্বারের লক্ষ্য হল পর্যটন নেতারা, পর্যটন বোর্ড, আন্তর্জাতিক পর্যটন বোর্ড, শিল্প পেশাদার, উদ্যোক্তা, বিমান সংস্থা, হোটেল মালিক, ভ্রমণ সংস্থা এবং মিডিয়া পার্টনারদের এক ছাদের নিচে সংযুক্ত করা যাতে ভারত জুড়ে সহযোগিতা বৃদ্ধি পায়, গন্তব্যস্থলের প্রচার করা যায় এবং টেকসই পর্যটন বৃদ্ধি ত্বরান্বিত করা যায় বিশ্বব্যাপী অপারেটর এবং ডিএমসিগুলিকে সংযুক্ত করা যায়। মূল লক্ষ্য হল ভারতে অভ্যন্তরীণ পর্যটন এবং বহির্গামী পর্যটন বিকাশ করা।
ইতিপূর্বেই দেশে ও বিদেশে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পর্যটন ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছেন অভিষেক চৌধুরী। বাংলার একজন সফল উদ্যোগপতি বলা যায় তাকে। ভারতে এধরনের উদ্যোগ এই প্রথম। এর আগে কখনও ট্যুরিজমের উপর চেম্বার অব কমার্স ছিল না। স্বাভাবিকভাবেই অভিষেকের এই চিন্তাধারা আগামিদিনে রাজ্য ও দেশের পর্যটন ব্যবসার প্রসারে দারুনভাবে কাজ করবে।
আইআইটিসিসি-র দায়িত্ব
সংবাদ প্রভাকর টাইমস-কে অভিষেক জানিয়েছেন, ভারতে প্রথম ট্যুরিজমের উপর চেম্বার অব কমার্স লঞ্চ হতে চলেছে। এখানে একাধিক ডিরেক্টর আছে। মুম্বই, কেরালা, কোচি এবং বেঙ্গালুরু। তবে উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা থেকেই। আমাদের লক্ষ্য হল- কলকাতা তথা বাংলার পর্যটনের আরও বেশি উন্নয়ন করা। তার জন্য গোটা পর্যটন বিশ্বকে এর সাথে যুক্ত করা হচ্ছে। এদের ভবিষ্যৎ চেম্বার হল- সেরা ট্যুরিজম কোম্পানি যারা আন্তর্মুখী পর্যটন, বহির্মুখী পর্যটন নিয়ে কাজ করেন তাদের আমরা একটা জায়গায় নিয়ে আসব। এর অনেকগুলি ভার্টিকাল থাকবে। এর মধ্যে একটা ট্রেনিং প্রোগ্রাম থাকবে। ভারতের প্রতিষ্ঠিত ব্র্যান্ডেড ইন্সটিটিউটের সাথে বোঝাপড়ার মাধ্যমে এই ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এর শেষে জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে। তারা ভারতের ইনবাউন্ড ট্যুরিজমের প্রসারে কাজ করবে। বিদেশি পর্যটকদের এদেশে নিয়ে আসা এবং সেই সাথে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। আউট বাউন্ড ট্যুরিজমেও জোর দেওয়া হবে।“
আইআইটিসিসি ও মেডিক্যাল ট্যুরিজম
“সেই সাথে মেডিক্যাল ট্যুরিজমকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে জোর দেওয়া হবে। ভারতকে মেডিক্যাল হাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিনিয়া, নাইজেরিয়া, কম্বোডিয়া থেকে প্রচুর রোগী এদেশে চিকিৎসা করাতে আসেন। তারা অনেক সময় দালালের হাতে পরে নিঃস্ব হয়ে যায়। সেক্ষেত্রে চেম্বারের মাধ্যমে তারা যদি যুক্ত হয়ে আসে , তাহলে চেম্বারের সাথে যুক্ত ভারতে সেরা যত হাসপাতাল আছে তাদের সাথে সরাসরি কানেক্ট করিয়ে দেবে। যাতে তারা কোনওভাবে প্রতারণার শিকার না হয়। যাতে তারা সঠিক পথে এসে চিকিৎসা করাতে পারে এবং ভারতের অর্থনীতির উন্নতি করতে পারে। টাই-আপ করা হয়েছে সারা ভারতের কম-বেশি সমস্ত নামি হাসপাতালের সাথে।“
কলকাতায় ২০২৭-এ বিশ্বমানের ট্যুরিজম ইভেন্ট
আইআইটিসিসি-র আরও লক্ষ হল- দিল্লি, মুম্বই এ ট্যুরিজমের উপর বড় বড় আন্তর্জাতিক মানের যেমন ইভেন্ট হয় ঠিক তেমনই ২০২৭ এর জুলাইতে কলকাতায় তারাও এক ইভেন্টের আয়োজন করছে। সেই ইভেন্টে বিশ্ব পর্যটনকে তুলে নিয়ে আসবে কলকাতায়। ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোর্ড আসবে। ইন্ডিয়া ট্যুরিজমের সঙ্গে টাই আপ করে কলকাতায় বিশ্বমানের ট্যুরিজম বিটুবি শো-এর ইভেন্ট আয়োজন করা হবে।
ইনবাউন্ড বা আউটবাউন্ড ট্যুর অপারেটরদের স্বাগত
আইআইটিসিসি-র এমডি অভিষেক চৌধুরী জানান- ‘যারা ইনবাউন্ড বা আউটবাউন্ড ট্যুর করেন কিংবা এধরনের ব্যবসা করার ব্যাপারে ডেভেলপ করতে চান, যে সমস্ত ডোমেস্টিক ট্যুর অপারেটর যারা ইণ্টারন্যাশনাল ট্যুরের বিষয়ে আগ্রহী তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের চেম্বারে জয়েন করুন। সেখানে ডোমেস্টিক ট্যুর অপারেটরদের উপর ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করা হবে। যাতে তারা ট্রেইন্ড হয়ে ইন্টান্যাশনাল ট্যুরিস্টকে হ্যান্ডেল করতে পারে।“
Published on: ডিসে ২, ২০২৫ at ১২:২৪



