পাঁচে পাঁচ ! মেয়েদের অনূর্ধ্ব ২৩ টি২০ ট্রফি এলিটের কোয়ার্টার ফাইনালে বাংলা

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১, ২০২৫ at ২১:৩৬

এসপিটি নিউজ : গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ জিতেই মেয়েদের অনূর্ধ্ব ২৩  টি-২০ ট্রফি এলিটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে আজ জম্মু ও কাশ্মীরকে ৬৬ রানে হারিয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলা ১৮.৫ ওভারে ১৩৯ রান তোলে। প্রতিভা মাণ্ডি ৪২ বলে ৪৫, সুস্মিতা গঙ্গোপাধ্যায় ১৬ বলে ২৫, সুজাতা দে ১৭ বলে ২৪ ও রূপাল তিওয়ারি ১৩ বলে ১৪ রান করেন। বাংলার শেষ ৬টি উইকেট পড়ে ৩.১ ওভারের মধ্যে ৮ রানের ব্যবধানে। রুদ্রাক্ষী চিব ও খুশবু আফতাব তিনটি করে উইকেট দখল করেন।

জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে জম্মু ও কাশ্মীর। ২৯ বলে সর্বাধিক অপরাজিত ২৩ রান মারিয়া নুরেইনের। অধিনায়ক তিতাস সাধু ৪ ওভারে ১২, পায়েল ভাখারিয়া ১টি মেডেন-সহ ৪ ওভারে ১০ ও পিয়ালি ঘোষ ৩ ওভারে ৭ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ২০ পয়েন্ট (নেট রান রেট ২.৬৪৭) নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে থেকেই নক-আউট পর্ব নিশ্চিত করল বাংলা।

Published on: ডিসে ১, ২০২৫ at ২১:৩৬


শেয়ার করুন