
Published on: নভে ১২, ২০২৬ at ২০:০০
এসপিটি নিউজ, কলকাতা, ১২ নভেম্বর: ভারত ও মালয়েশিয়ার মধ্যে বিমান যোগাযোগ আরও বাড়াতে নতুন উড়ান পরিষেবা চালুর ঘোষণা করল এয়ারএশিয়া। আগামী ২ ডিসেম্বর ২০২৬ থেকে কুয়ালালামপুর ও পাঞ্জাবের আমৃতসরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে বিমান সংস্থাটি। নতুন এই পরিষেবা সপ্তাহে চার দিন চালানো হবে।
প্রকাশিত উড়ান সূচি অনুযায়ী, এয়ারএশিয়ার AK94 নম্বর উড়ান কুয়ালালামপুর থেকে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে আমৃতসরে পৌঁছবে। ফিরতি পথে AK93 নম্বর উড়ান আমৃতসর থেকে রাত ১০টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে।
সপ্তাহের সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার এই রুটে বিমান চলবে। অর্থাৎ দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য যাত্রীরা সপ্তাহে চার দিন সরাসরি বিমান পরিষেবা পাবেন।
এই নতুন পরিষেবা চালুর ফলে মালয়েশিয়া ও ভারতের মধ্যে পর্যটন, ব্যবসা এবং ব্যক্তিগত যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাঞ্জাব ও উত্তর ভারতের যাত্রীদের কাছে কুয়ালালামপুরের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে মালয়েশিয়া থেকে ভারত ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্যও এই পরিষেবা সুবিধাজনক হতে পারে।
আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এয়ারএশিয়ার এই উদ্যোগ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যাতায়াতের আরও একটি নতুন পথ খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
Published on: নভে ১২, ২০২৬ at ২০:০০
AirAsia to Launch New Kuala Lumpur–Amritsar Flights from December 2, Operating Four Days a Week
SPT NEWS, Kolkata, 12 November: AirAsia is set to strengthen air connectivity between Malaysia and India with the launch of a new direct flight service between Kuala Lumpur and Amritsar from December 2, 2026. The new service will operate four days a week, offering passengers an additional travel option between the two destinations.
According to the flight schedule released by the airline, flight AK94 will depart Kuala Lumpur at 21:30 hrs for Amritsar. The return service, flight AK93, will depart Amritsar at 22:30 hrs for Kuala Lumpur.
The flights will operate every Monday, Wednesday, Friday and Saturday, providing four weekly services on the route.
The new connection is expected to benefit leisure travellers, business passengers and people visiting family and friends between India and Malaysia. It will also offer passengers from Punjab and neighbouring regions a direct air link to Kuala Lumpur, one of Southeast Asia’s major travel and business hubs.
The launch of this service is expected to further support tourism, trade and people-to-people connectivity between India and Malaysia, while expanding AirAsia’s presence in the Indian market.
With this addition, passengers will have another direct travel option between northern India and Malaysia, strengthening connectivity between the two countries.




