আন্তর্জাতিক উড়ান পরিষেবা বাড়াচ্ছে ইন্ডিগো, হায়দরাবাদ–মালদ্বীপে সপ্তাহে চার দিন, দিল্লি–বাহরিনে প্রতিদিন বিশেষ উড়ান

Main Travel & Tourism দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১২, ২০২৬ at ১৯:১৯

এসপিটি নিউজ, কলকাতা, ১২ নভেম্বর: আন্তর্জাতিক বিমান পরিষেবা আরও সম্প্রসারণের পথে হাঁটছে দেশের অন্যতম প্রধান বিমান সংস্থা ইন্ডিগো। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দুটি আন্তর্জাতিক রুটে নতুন উড়ান পরিষেবা চালুর ঘোষণা করেছে সংস্থাটি। এর মধ্যে হায়দরাবাদ থেকে মালদ্বীপের রাজধানী মালে পর্যন্ত চালু হচ্ছে সপ্তাহে চার দিন সরাসরি উড়ান। অন্যদিকে, দিল্লি থেকে বাহরিনের রাজধানী মানামা পর্যন্ত ১০ নভেম্বর থেকে প্রতিদিন অতিরিক্ত উড়ান পরিষেবা চালু করেছে ইন্ডিগো।

ইন্ডিগোর ঘোষণা অনুযায়ী, হায়দরাবাদ–মালে রুটে এই পরিষেবা হবে মরশুমি। সপ্তাহে চার দিন—সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার সরাসরি উড়ান চলবে। এই রুটে হায়দরাবাদ থেকে মালের উদ্দেশে 6E 1137 নম্বর উড়ান ছাড়বে দুপুর ৩টা ১৫ মিনিটে এবং মালে পৌঁছবে বিকেল ৫টা ২৫ মিনিটে। ফিরতি পথে 6E 1138 নম্বর উড়ান মালে থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছেড়ে হায়দরাবাদ পৌঁছবে রাত ৯টা ২৫ মিনিটে।

ইন্ডিগোর প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী, হায়দরাবাদ থেকে মালে যাওয়ার একমুখী টিকিটের প্রাথমিক ভাড়া শুরু হচ্ছে ১১,৮০০ টাকা থেকে। অন্যদিকে, ফিরতি টিকিটের ভাড়া শুরু হচ্ছে ১৮,৫০০ টাকা থেকে। তবে আসনপ্রাপ্যতা এবং প্রযোজ্য শর্ত অনুযায়ী টিকিটের ভাড়ায় পরিবর্তন হতে পারে। যাত্রীরা ইন্ডিগোর ইন্ডিগো অ্যাকসেস প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

অন্যদিকে, দিল্লি–বাহরিন রুটেও অতিরিক্ত উড়ান পরিষেবা চালুর ঘোষণা করেছে ইন্ডিগো। ১০ নভেম্বর ২০২৬ থেকে এই রুটে প্রতিদিন একটি করে অতিরিক্ত উড়ান চলবে। এই বিশেষ পরিষেবার আওতায় দিল্লি থেকে বাহরিনগামী 6E 1245 নম্বর উড়ান রাত ৮টা ৫৫ মিনিটে ছেড়ে স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে বাহরিন পৌঁছবে।

ফিরতি পথে 6E 1246 নম্বর উড়ান বাহরিন থেকে রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ৫৫ মিনিটে দিল্লিতে পৌঁছবে। দিল্লি–বাহরিনগামী অতিরিক্ত উড়ান পরিষেবা ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে। অন্যদিকে, বাহরিন–দিল্লি রুটে ফিরতি উড়ান চলবে ১১ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এই পরিষেবা সপ্তাহে সাত দিনই চালানোর পরিকল্পনা রয়েছে।

পর্যটন, ব্যবসা এবং আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে এই দুই উড়ান পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে মালদ্বীপগামী পর্যটকদের জন্য হায়দরাবাদ থেকে সরাসরি বিমান পরিষেবা যেমন যাত্রা আরও সহজ করবে, তেমনই দিল্লি ও বাহরিনের মধ্যে যাতায়াতকারী ব্যবসায়ী, প্রবাসী ভারতীয় এবং অন্যান্য যাত্রীদের জন্য অতিরিক্ত উড়ান পরিষেবা নতুন সুবিধা নিয়ে আসবে।

দুটি রুটেই সরাসরি বিমান পরিষেবা বাড়ানোর এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বিমান যোগাযোগের ক্ষেত্রে নিজেদের পরিষেবা আরও সম্প্রসারণ করতে চাইছে ইন্ডিগো।

Published on: নভে ১২, ২০২৬ at ১৯:১৯

IndiGo Expands International Connectivity with Additional Flights on Hyderabad–Maldives and Delhi–Bahrain Routes

New seasonal non-stop service to Malé four times a week; additional daily flights between Delhi and Bahrain from November 10, 2026

SPT NEWS, 12 November, 2026: IndiGo is expanding its international network with additional flight services on two key routes, offering greater connectivity for leisure travellers, business passengers and the Indian diaspora. The airline has announced a seasonal non-stop service between Hyderabad and Malé, operating four times a week, alongside additional daily flights between Delhi and Bahrain, effective November 10, 2026.

The new Hyderabad–Malé service will operate every Monday, Wednesday, Friday and Sunday. Flight 6E 1137 will depart Hyderabad at 15:15 hrs and arrive in Malé at 17:25 hrs. The return service, flight 6E 1138, will depart Malé at 18:25 hrs and reach Hyderabad at 21:25 hrs.

According to the fare details released by the airline, one-way fares from Hyderabad to Malé start at ₹11,800, while return fares start at ₹18,500. The fares are subject to seat availability and applicable terms and conditions. Bookings are available through IndiGo’s booking platform, IndiGo Access.

In a separate development, IndiGo has announced additional daily flights on the Delhi–Bahrain route, strengthening air connectivity between the Indian capital and the Gulf region.

The additional service will operate seven days a week. Flight 6E 1245 will depart Delhi at 20:55 hrs and arrive in Bahrain at 23:20 hrs. On the return leg, flight 6E 1246 will depart Bahrain at 00:20 hrs and arrive in Delhi at 06:55 hrs the following day.

The additional Delhi–Bahrain flights will operate from November 10 to November 30, 2026, while the return Bahrain–Delhi service will be available from November 11 to December 1, 2026.

The expanded services are expected to provide passengers with greater travel flexibility and improved connectivity across two important international markets. The Hyderabad–Malé route will offer a convenient direct connection for travellers visiting the Maldives, a popular leisure destination, while the additional Delhi–Bahrain flights will benefit business travellers, expatriates and passengers travelling between India and the Gulf region.

With these additions, IndiGo continues to strengthen its international network, catering to growing demand for convenient air travel across key leisure and business destinations.


শেয়ার করুন