আর মাত্র ১ দিন! Connect Bengal 5-কে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, পর্যটন শিল্পের নজর এখন কলকাতায়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৮, ২০২৬ at ১১:১০

Reporter: Aniruddh Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৮ জুলাই : আর মাত্র এক দিনের অপেক্ষা। আগামী ৯ জুলাই ২০২৬ কলকাতার হায়াত রিজেন্সিতে-তে অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ B2B প্ল্যাটফর্ম Connect Bengal 5। ইতিমধ্যেই ইভেন্টকে ঘিরে উৎসাহ ও প্রত্যাশা তুঙ্গে উঠেছে পর্যটন ব্যবসায়ী, ট্রাভেল এজেন্ট, হোটেল শিল্পের প্রতিনিধি এবং বিভিন্ন রাজ্য ও দেশের অংশগ্রহণকারীদের মধ্যে।

এই B2B Tourism Meet-এর মূল লক্ষ্য হল পর্যটন শিল্পে নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বাজারের সম্ভাবনা উন্মোচন। একাধিক নির্ধারিত বিজনেস মিটিং, নেটওয়ার্কিং সেশন এবং অংশীদারিত্বের সুযোগকে কেন্দ্র করে Connect Bengal 5 ইতিমধ্যেই পর্যটন শিল্পে বিশেষ গুরুত্ব অর্জন করেছে।

আয়োজকদের আশা, এবারের আসরে দেশ-বিদেশের বহু ট্যুর অপারেটর, হোটেল, রিসর্ট, ডেস্টিনেশন প্রমোশন সংস্থা এবং পর্যটন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এর ফলে নতুন ব্যবসায়িক চুক্তি, পর্যটন পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখযোগ্য বিষয়, সংবাদ প্রভাকর টাইমস এই মেগা ইভেন্টের Official Media Promotion Partner হিসেবে শুরু থেকেই প্রচারের দায়িত্ব পালন করছে। ইভেন্ট চলাকালীন সংবাদ প্রভাকর টাইমস-এর পক্ষ থেকে থাকবে ধারাবাহিক সংবাদ, এক্সক্লুসিভ ভিডিও, ছবি এবং গুরুত্বপূর্ণ আপডেট।

এখন কাউন্টডাউন শেষ লগ্নে। আজ রাত ফুরোলেই শুরু হতে চলেছে পর্যটন শিল্পের বহুল প্রতীক্ষিত এই আন্তর্জাতিক B2B মিলনমেলা, যেখানে নতুন ব্যবসায়িক সম্পর্ক, নতুন সুযোগ এবং পর্যটন শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Published on: জুলা ৮, ২০২৬ at ১১:১০


শেয়ার করুন