১০ জুলাই থেকে কলকাতায় TTF Kolkata 2026, ৫০০-র বেশি প্রদর্শক নিয়ে পর্যটন শিল্পের আন্তর্জাতিক মহামঞ্চ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৮, ২০২৬ at ২০:৩৯

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৮ জুলাই: পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ট্রাভেল ট্রেড শো TTF Kolkata 2026 আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশ-বিদেশের পর্যটন শিল্পের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হবে কলকাতা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে ৫০০-র বেশি পর্যটন প্রদর্শক (Exhibitors) অংশ নেবেন। পাশাপাশি থাকছে ১৫টির বেশি আন্তর্জাতিক পর্যটন বোর্ড এবং ২৫টির বেশি রাজ্য পর্যটন বোর্ডের অংশগ্রহণ। এছাড়াও উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, হোটেলিয়ার, হোমস্টে উদ্যোক্তা, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (DMC) এবং দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

এবারের TTF Kolkata-তে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দিল্লি ট্যুরিজম, যেখানে রাজধানীর ঐতিহাসিক স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতি এবং আধুনিক পর্যটনের নানা সম্ভাবনা তুলে ধরা হবে। ব্যবসায়িক সহযোগিতা ও নতুন পর্যটন পণ্যের বিষয়ে জানতে পর্যটন পেশাজীবীদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

লাদাখ ট্যুরিজম তাদের স্টলে তুলে ধরবে হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং উচ্চভূমির অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। অন্যদিকে গোয়া ট্যুরিজম সমুদ্র সৈকত, ঐতিহ্য, ওয়েলনেস ট্যুরিজম, সংস্কৃতি এবং অবকাশ যাপনের নতুন দিগন্ত তুলে ধরবে পর্যটন ব্যবসায়ীদের সামনে।

মেলায় অংশ নিচ্ছে পাঞ্জাব ট্যুরিজম, যেখানে রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য, আধ্যাত্মিক পর্যটন, প্রাণবন্ত সংস্কৃতি এবং স্থানীয় অভিজ্ঞতার প্রচার করা হবে। পাশাপাশি ওড়িশা ট্যুরিজম তুলে ধরবে ঐতিহ্য, ধর্মীয় পর্যটন, প্রকৃতি এবং সমুদ্রতীরবর্তী গন্তব্যগুলোর বৈচিত্র্য।

আন্তর্জাতিক অংশগ্রহণের মধ্যে অন্যতম আকর্ষণ ‘Amazing Thailand’ Pavilion। রয়্যাল থাই কনস্যুলেট-জেনারেল এবং ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড-এর উদ্যোগে গড়ে ওঠা এই প্যাভিলিয়নে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হোটেল, রিসোর্ট, ডিএমসি এবং পর্যটন সংস্থাগুলি অংশ নেবে। ভারতীয় ট্রাভেল ট্রেডের সঙ্গে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং পর্যটন সম্ভাবনা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

TTF Kolkata-কে থাইল্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন রয়্যাল থাই কনস্যুলেট-জেনারেল-এর কনসাল-জেনারেল সিরিপর্ন তানতিপানিয়াথেপ। তাঁর মতে, ভারত থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক উৎস-বাজার এবং পূর্ব ভারতের ট্রাভেল ট্রেডের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে TTF অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

এছাড়াও মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম পরিচিত ডিএমসি Kao Tours, যারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস-এ ভ্রমণ পরিষেবার জন্য সুপরিচিত। ভারতীয় ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে নতুন পর্যটন প্যাকেজ, বিশেষ অফার এবং ব্যবসায়িক সহযোগিতার সুযোগ তুলে ধরবে সংস্থাটি।

পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেল ব্যবসায়ী এবং নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছেন এমন পেশাজীবীদের জন্য TTF Kolkata 2026 নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হতে চলেছে। তিন দিনের এই আয়োজন নতুন গন্তব্য, নতুন পণ্য এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Published on: জুলা ৮, ২০২৬ at ২০:৩৯

TTF Kolkata 2026 to Bring Global Travel Industry to Kolkata from July 10

SPT News, Kolkata: One of Eastern India’s largest travel trade exhibitions, TTF Kolkata 2026, is set to take place from July 10 to July 12, 2026, at Biswa Bangla Mela Prangan, Kolkata. Over the course of three days, the city will become a vibrant hub for the global travel and tourism industry, bringing together tourism boards, travel companies, hospitality brands, and industry professionals from India and abroad.

According to the organisers, this year’s edition will feature more than 500 exhibitors, along with 15+ Countries and 25+ state tourism boards. The exhibition will also host leading tour operators, travel agencies, hoteliers, homestay owners, Destination Management Companies (DMCs), and representatives from almost all major travel associations across the country.

Among the key attractions of TTF Kolkata 2026 will be the participation of Delhi Tourism, showcasing the capital city’s rich heritage, iconic historical monuments, vibrant culture, diverse culinary experiences, and emerging tourism opportunities. The pavilion is expected to serve as a valuable platform for travel professionals seeking new business collaborations and tourism products.

Ladakh Tourism will highlight the breathtaking beauty of the Himalayas, adventure tourism, and unique high-altitude travel experiences. Goa Tourism will present its world-famous beaches, cultural heritage, wellness tourism, and leisure travel offerings, creating fresh opportunities for tourism businesses and travel planners.

Visitors will also have the opportunity to explore Punjab Tourism, featuring the state’s rich heritage, spiritual destinations, colourful traditions, and authentic local experiences. Odisha Tourism will showcase its unique blend of heritage, spirituality, pristine beaches, nature, and cultural attractions.

One of the major international highlights of the exhibition will be the Amazing Thailand Pavilion, organised by the Royal Thai Consulate-General in collaboration with the Tourism Authority of Thailand (TAT). The pavilion will feature leading hotels, resorts, Destination Management Companies (DMCs), and tourism partners from Thailand, aiming to strengthen business ties with the Indian travel trade while promoting the country’s diverse tourism offerings.

Speaking ahead of the event, Siriporn Tantipanyathep, Consul-General of the Royal Thai Consulate-General, described TTF Kolkata as an important platform for strengthening tourism and trade relations with Eastern India. She noted that India remains one of Thailand’s most significant source markets, and the exhibition plays a crucial role in connecting destinations with travel professionals while encouraging more Indian travellers to visit Thailand.

The exhibition will also welcome Kao Tours, one of Southeast Asia’s leading Destination Management Companies, specialising in travel services across Vietnam, Cambodia, and Laos. The company will introduce exclusive travel products, promotional offers, and partnership opportunities for the Indian travel industry.

With its strong lineup of exhibitors and international participation, TTF Kolkata 2026 is expected to serve as a premier B2B networking platform for tour operators, travel agents, hospitality professionals, tourism boards, and entrepreneurs. The three-day event promises to open new avenues for business collaboration, destination promotion, and tourism growth, reinforcing Kolkata’s position as one of India’s leading travel trade destinations.


শেয়ার করুন