

Published on: অক্টো ৩১, ২০২৫ at ২৩:৫৮
এসপিটি নিউজ, কলকাতা, ৩১ অক্টোবর: মৃত্যু খুবই বেদ]নাদায়ক। কিন্তু আর তা যদি অল্প বয়সে হয় তাহলে তা হয়ে ওঠে খুবই কষ্টের আর যন্ত্রণার। আর সেটাই হয়েছে কলকাতার খুবই পরিচিত ভ্রমণপ্রেমী ট্রাভেল এজেন্ট দীপশ্রী পাকড়াশির অকাল মৃত্যুতে। একাধিক ট্রাভেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আজ তার স্মরণসভার আয়োজন করেছিল অ্যাসোসিয়েশন অফ বৌদ্ধ ট্যুর অপারেটরস (ABTO)।
এবিটিও-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দীপশ্রীর প্রতি গভীর শোক জ্ঞাপন করে জানানো হয়েছে, “গভীর দুঃখ এবং গভীর শ্রদ্ধার সাথে, আমরা সম্মিলিতভাবে তাঁর কোমল আত্মা, তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা এবং আমাদের ভ্রমণ সম্প্রদায়ের মধ্যে তিনি যে উষ্ণতা ভাগ করে নিয়েছিলেন তা স্মরণ করছি। তাঁর উপস্থিতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তিনি জীবনে যে অনুগ্রহ এবং করুণা মূর্ত করেছিলেন সেই একই অনুগ্রহ এবং করুণা দিয়ে আমাদের পথ দেখাবে।“
দীপশ্রী পাকড়াশি ছিলেন সিদ্ধিক্ষা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (কলকাতা)-র সাথে যুক্ত। খুবই অল্প বয়সে তিনি ভ্রমণ ও পর্যটন ব্যবসায় নিজেকে সফল করে তুলতে সক্ষম হয়েছিলেন। ভ্রমণ ও পর্যটন বিষয়ক একাধিক অনুষ্ঠানে তার উপস্থিতি স্কলের নজর কেড়েছিল। এভাবে আচমকা তার মতো একজন নবীন ও সফল উদ্যোগীর চলে যাওয়া কলকাতার ভ্রমণ ব্যবসায় এক শূন্যতার সৃষ্টি করল নিঃসন্দেহে।
এদিনের সভায় অন্যান্য সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
Published on: অক্টো ৩১, ২০২৫ at ২৩:৫৮



