শোক পালনের মধ্য দিয়ে পূর্ব নির্ধারিত TAFI’র AGM, হল IATA -র কর্মশালাও

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৪, ২০২৫ at ১১:২৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৪ জুন :  ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি’র) অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়েছে গতকাল । মধ্য কলকাতার একটি অভিজাত হোটেলে এই সভার শুরুতে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করা হয়। এদিন টাফি’র পূর্ব ভারত চ্যাপ্টারের কমিটি গঠিত হয়। তবে এদিন সব চেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠানটি ছিল IATA-TAFI –র কর্মশালা। সেখানে  IATA এবং IATA-র মেম্বার নন তারাও এই কর্মশালায় অংশ নিয়েছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয়।

এদিন সভার শুরুতেই টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা উল্লেখ করে শোক প্রস্তাব আনেন। সকলেই সেই প্রস্তাবে সাড়া দিয়ে শোক জ্ঞাপন করেন। এখনও পর্যন্ত ২৬০জনের মৃত্যুর খবর এসেছে। এধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন- এই ঘটনা কিভাবে ঘটল তার তদন্ত হলেই জানা যাবে। তবে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক আর সমবেদনা প্রকাশ করা হয় টাফি’র পক্ষ থেকে।এদিন টাফি’র সদস্য সহ উপস্থিত সকলের হাতেই কালো রিবন বেঁধে দেওয়া হয়েছিল শোকের প্রতীক হিসাবে।

এদিন প্রথমে টাফি’র কমিটি নির্বাচিত হয়। এই নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার ছিলেন কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই-কমিশনের মিডিয়া ও কম্যিউনিকেশন হেড অমিত সেনগুপ্ত। তাঁর উপস্থিতিতেই টাফি’র পূর্ব ভারত চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে চেয়ারম্যান হয়েছেন বিলোলাক্ষ দাস, সেক্রেতারি অভিজিৎ গুহ, কোষাধ্যক্ষ হয়েছেন অনিতা গুপ্ত। টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- যে কমিটি ছিল সেতাই বহাল থাকল।

এদিনের অনুষ্ঠানে আরও একটি অংশ ছিল – সিঙ্গাপুরের ভিসা আপডেট। এই বিষয়ে এদিন আলোকপাত করেন মনিন্দার সিং। তিনি টাফি’র সদস্যদের সিঙ্গাপুরের ভিসা নিয়ে কিছু কথা বলেন। সেটা শুধু মাত্র টারভেল এজেন্টদের জন্যই। এর মধ্যে বিশেষ কিছু উল্লেখ করা নেই।

তবে এদিনের সভায় সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল টাফি’র সঙ্গে যৌথভাবে IATA এক কর্মশালা করে। সেখানে আইএ টিএ’র পক্ষে উপস্থিত ছিলেন রীতম সাহা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর,  প্যাসেঞ্জার এন্ড কার্গো সার্ভিস- ভারত, নেপাল ও ভুটান। এছাড়াও ছিলেন ডিডিজি-এ এসপিএ সি ফিল্ড অফিসার এন্ড ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স ম্যানেজার হুসেন ভোপালওয়ালা।

আইএটিএ – অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রীতম সাহা এদিন প্যাসেঞ্জার ও কার্গো সার্ভিসের উপর অংশগ্রহণকারীদের সামনে কিছু ডেটা তুলে ধরেন। আইএটিএ এই মুহূর্তে কোন ধরনের কাজ করে থাকেন, সেখানে তাদের কোন দায়িত্ব সামলাতে হয়- তা নিয়ে তিনি আলোকপাত করেন। এদিন তিনি প্যাসেঞ্জার্স সার্ভিস নিয়ে বলেন। প্যাসেঞ্জার্স সার্ভিসের মধ্যে আছে বিএসপি। বিএসপি-র পুরো কথা হল- বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যান (বিএসপি) হল একটি বিশ্বব্যাপী ইলেকট্রনিক বিলিং সিস্টেম যা আইএটিএ (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন)) দ্বারা ডিজাইন করা হয়েছে ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সের মধ্যে লেনদেন এবং ডেটা আদান-প্রদান সম্পাদন এবং সহজতর করার জন্য।

আর একটি দিক হল কার্গো সার্ভিস। এখানে আছে CASH – IATA (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) এর কার্গো পরিষেবার প্রসঙ্গে “CASH” শব্দটি কার্গো অ্যাকাউন্ট সেটেলমেন্ট সিস্টেমকে বোঝায়। এটি এমন একটি সিস্টেম যা বিমান সংস্থা এবং মালবাহী ফরওয়ার্ডারদের মধ্যে আর্থিক লেনদেনকে সহজ এবং সুগম করার জন্য ডিজাইন করা হয়েছে।

এদিনের কর্মশালায় মূলতঃ দু’টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে- ১) কিভাবে এয়ারলাইন কোম্পানিগুলিকে রিটেইন করা হয় এবং ২) ইন্ডাস্ট্রি আপডেট। এই দুটি নিষয়ে অংশগ্রহণকারীদের বলা হয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রীতম সাহা এদিন টাফি’র আয়োজিত এই কর্মশালায় উল্লেখ করেছেন যে আইআটিএ এই মুহূর্তে সারা বিশ্বে ৩০০টি এয়াররলাইন কোম্পানির উপর নজরদারি চালায়। এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে- ২০২৪ সালে এয়ারলাইন কোম্পানিগুলিতে সবচেয়ে বেশি ১৫ মিলিয়ন যাত্রী মিডল-ইস্ট ( মধ্য প্রাচ্য) এর দেশগুলিতে ভ্রমণ করেছেন। যার মধ্যে সবচেয়ে বেশ আছে দুবাই (৮ মিলিয়ন), এছাড়া আছে কাতার, ওমান, সৌদি। এরপরে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি। সেখানে ভ্রমণ করেছেন ১২ মিলিয়ন যাত্রী।

এদিন অনুষ্ঠানের শেষে টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি, চেয়ারম্যান (পূর্ব ভারত) বিলোলাক্ষ দাস্, সেক্রেটারি অভিজিৎ গুহ, কোষাধ্যক্ষ অনিতা গুপ্ত আইএটিএ-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রীতম সাহার হাতে  বিশ্ব বাংলার স্মারক সহ পশ্চিমবঙ্গের এক সুদৃশ্য ম্যাপের রেপ্লিকা তুলে দিয়ে সম্মান জানান।  একইভাবে বিশেষ স্মারক প্রদান করে সম্মানিত করা হয় ফিল্ড অফিসার এন্ড ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স ম্যানেজার হুসেন ভোপালওয়ালাকে।

Published on: জুন ১৪, ২০২৫ at ১১:২৯


শেয়ার করুন