

Published on: জানু ৫, ২০২৬ at ২২:০০
এসপিটি নিউজ, কলকাত্ ৫ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ভ্রমণপিপাসু কলকাতাবাসীদের জন্য সুখবর নিয়ে এল ভিয়েতজেট থাইল্যান্ড। ৪ জানুয়ারি, রবিবার থেকে কলকাতা ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করল এই সংস্থাটি। এই নয়া পরিষেবার ফলে ব্যাঙ্কক যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
ব্যাংকক থেকে কলকাতা অভিমুখী প্রথম ফ্লাইট ভিজেড ৭৭০০ রবিবার রাত ১১:৫০ মিনিটে এসে পৌঁছায় এবং রবিবার রাত ১২:৫০ মিনিটে কলকাতা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেয়। সংস্থা সূত্রে জানা গেছে, এই রুটে সপ্তাহে চার দিন বিমান চলাচল করবে। প্রতি সোম, বুধ, শুক্র ও রবিবার বিমানটি কলকাতায় আসবে এবং সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কলকাতার মাটি ছেড়ে ব্যাঙ্ককের পথে পাড়ি দেবে।
সোমবার বিকেলে কলকাতায় এই পরিষেবার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ভিয়েতজেট থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল ‘ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া’ (TAFI)-র ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান অনিল পাঞ্জাবির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন:
- লুয়ং ট্রুং এএন: এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট।
- পর্নথিদা ওয়ানিচাপাতারাকুল: সিনিয়র টিএইচ ডোম অ্যান্ড আউটবাউন্ড এক্সিকিউটিভ।
- প্রদীপ চৌহান: জেনারেল ম্যানেজার।
- শচীন গাউরে: সিনিয়র সেলস ম্যানেজার।
- সমীর ভৌমিক : সেলস ম্যানেজার
প্রতিনিধি দলটি এই নয়া উড়ান পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং পর্যটন ব্যবসায়ীদের সহযোগিতার অনুরোধ জানান।
বর্তমানে কলকাতা-থাইল্যান্ড রুটে ইন্ডিগো, থাই এয়ারওয়েজ, ভুটান এয়ারলাইন্স, থাই এয়ারএশিয়া এবং লায়ন এয়ারের মতো পাঁচটি বড় সংস্থা পরিষেবা দিচ্ছে। এই প্রবল প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে ভিয়েতজেট থাইল্যান্ড তাদের ‘তিন–শ্রেণির আসন বিন্যাস’-কে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
টাফি’র (TAFI) চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এই পরিষেবা সম্পর্কে বলেন, “ইতিমধ্যেই ভিয়েতজেট সম্পর্কে পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এটি মূলত একটি স্বল্প খরচের (Low-cost) বিমান সংস্থা হলেও, বিভিন্ন ভাড়ার বিনিময়ে তিন ধরনের শ্রেণিগত পরিষেবা প্রদানই একে প্রতিযোগিতায় অন্যদের থেকে আলাদা করে তুলেছে।”
উল্লেখ্য, বর্তমানে এই রুটে ইন্ডিগোর কলকাতা ও ফুকেটের মধ্যেও একটি দৈনিক ফ্লাইট চালু রয়েছে। ভিয়েতজেটের আগমনে পর্যটকদের কাছে এখন বিকল্প আরও বাড়ল।

SPT News, Kolkata, January 5: Vietjet Thailand has brought good news for travel-loving Kolkatans at the beginning of the new year. The company started direct flight services between Kolkata and Thailand from Sunday, January 4. This new service is expected to make travel to and from Bangkok easier and more comfortable.
First flight VZ 770 from Bangkok to Kolkata arrived on Sunday at 23:50 and departed from Kolkata for Bangkok on Sunday at 00:50. According to company sources, flights will operate four days a week on this route. The flight will arrive in Kolkata every Monday, Wednesday, Friday, and Sunday, and will depart from Kolkata for Bangkok on Monday, Tuesday, Thursday, and Saturday.
On Monday afternoon in Kolkata, a delegation from Vietjet Thailand met with Anil Punjabi, Chairman of the Eastern Chapter of the Travel Agents Federation of India (TAFI), to promote and expand this service. The delegation included:
- Luong Truong An: Executive Vice-President.
- Pornthida Wanichaphatarakul: Senior TH Dom & Outbound Executive.
- Pradeep Chauhan: General Manager.
- Sachin Gawde: Senior Sales Manager.
- Samir Bhaumik : Sales Manager
The delegation requested cooperation from the tourism industry and travel agents to make this new flight service accessible to the general public.
Currently, five major airlines, including IndiGo, Thai Airways, Bhutan Airlines, Thai AirAsia, and Lion Air, operate on the Kolkata-Thailand route. To survive in this highly competitive market, Vietjet Thailand is using its ‘three-class seating configuration’ as its main weapon. TAFI Chairman Anil Punjabi said about this service, “There is already considerable interest among tourists regarding Vietjet. Although it is primarily a low-cost airline, the provision of three different classes of service at varying fares is what sets it apart from its competitors.”
Notably, IndiGo currently operates a daily flight between Kolkata and Phuket on this route. With the arrival of Vietjet, tourists now have even more options.
Published on: জানু ৫, ২০২৬ at ২২:০০



