Connect Bengal-3: বাংলায় পর্যটন ব্যবসার সবচেয়ে বড় বিটুবি মিট –এর আয়োজন করেছে TAAB

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৯, ২০২৪ at ১৯:২০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৯ জুলাই: বাংলায় পর্যটন মেলা , পর্যটন উৎসব থেকে একাধিক পর্যটন বিষয়ক একাধিক আয়োজন হয়ে থাকে কিন্তু পর্যটন ব্যবসায়ীদের নিয়ে প্ররথক আয়োজন সেভাবে হয় না। আর শূন্যস্থান পূরণ করে চলেছে বাংলার সবচেয়ে বড় ট্রাভেল অ্যাসোসিয়েশন TAAB , যার পুরো কথা হল- ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। গত কয়েক বছর ধরে তারা ‘কানেক্ট বেঙ্গল’ নামে পর্যটন ব্যবসার প্রসারে ট্রাভেল এজেন্ট সহ বাংলার পর্যটন ব্যবসার প্রসারে  এই আয়োজন করে আসছে। এবার তার তৃতীয় পর্যায় হতে চলেছে। কানেক্ট বেঙ্গল- ৩ নামে এই ইভেন্ট এখনও পর্যন্ত বাংলার পর্যটন ব্যবসার ক্ষেত্রে সর্ব্বৃহৎ বি-টু-বি মিট হতে চলেছে, মনে করা হচ্ছে এখানে সাড়ে তিনশোরও বেশি ট্রাভেল এজেন্ট , ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেই উপস্থিত থকবেন। আগামী ১১ জুলাই বৃহস্পতিবার নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে এই আয়োজন হতে চলেছে। এই আয়োজনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারীরা আসতে শুরু করেছে।

সংবাদ প্রভাকর টাইমস এই বিষয়ে TAAB –এর সম্পাদক কৌশিক কর, যুগ্ম সম্পাদক উত্তম দাস ও সভাপতি প্রশান্ত মাজি’র সঙ্গে কথা বলে। সম্পাদক কৌশিক কর বলেন- আমরা কানেক্ট বেঙ্গল -৩ যে অনুষ্ঠানটি ফেয়ারফিল্ড ম্যারিয়টে করছি সেই প্রোগ্রামটা এর আগেও দু’বার করেছি। কানেক্ট বেঙ্গল-১ , কানেক্ট বেঙ্গল- ২। এটা হল তৃতীয় পর্যায়। এটা পুরোপুরি বি-টু-বি মিট। এই মিটে বাংলার সমস্ত ট্রাভেল এজেন্ট্ররা আছেন, হোটেলিয়াররা আছেন- তাদের একটা মিলন মেলার মতো বলতে পারেন। প্রত্যেকেই ওখান থেকে একটা ভালো ব্যবসার সুযোগ পান। এটা মাত্র এক দিনের প্রোগ্রাম। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত হবে। এই অনুষ্ঠানে যারা অংশ নেবেন তারা খুব স্বল্প খরচের মধ্যে একটা বিরাট সংখ্যক ট্রাভেল এজেন্ট, ট্যুরিজম পরিসরের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সেই সুবাদে একটা ভালো ব্যবসার সুযোগ পাবেন।“

যুগ্ম সম্পাদক উত্তম দাস বলেন- “কোভিডের আগে ট্যাব কিন্তু এধরনের বি-টু-সি ফেয়ার করত। যেখানে ট্রাভেল এজেন্ট এবং ক্রেতাদের সাক্ষাৎ হত। কিন্তু কোভিডের পর আমরা দেখলাম বি-টু-সি ফেয়ার কলকাতায় অনেকগুলি হয়। কিন্তু বিটুবি যেখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্টদের অংশগ্রহণ থাকে। বিশেষ করে ট্যাব-এর নিজস্ব ৪০০ র বেশি সদস্য আছে, এটা ভেবে  আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে চেয়েছি যেখানে আমাদের সেই প্রোগ্রামে প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা নিজেদের মধ্যে শেয়ার করবে। শুধু আমাদের সদস্যরাই নয় এখানে যত ট্যুরিজম এজেন্সি আছে প্রত্যেক অ্যাসোসিয়েশনকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি।  তাদের থেকেও প্রতিনিধিরা আসেন। বিভিন্ন জায়গা থেকে যেমন রাজস্থান হোক, নেপাল হোক , শিলিগুড়ি হোক বিভিন্ন জায়গা থেকে ভারতের বাইরে থেকেও একাধিক ডিএমসিকেই নিয়ে আসার চেষ্টা করি। আন্দামান থেকে যেমন তিনটি ক্রজ ওখান থেকে আসছে।আমাদের প্রত্যেকটা সদস্য যাতে সরাসরি ওদের থেকে সহায়তা পেতে পারে। সেটাই আমাদের লক্ষ্য।“

সভাপতি প্রশান্ত মাজি বিষয়টি ব্যাখ্যা করে বলেন- এই প্রোগ্রামটা গত তিন বছর ধরে আমরা করে আসছি। অন্যান্যবার শুধু বাংলার মধ্যেই প্রসারটা ঘটিয়েছিলাম। এ বছর যেটা যুক্ত হয়েছে তা হল অন্যান্য যে রাজ্যগুলি আছে এবং পার্শ্ববর্তী যে দেশ আছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই তিনটি দেশকেও আমরা এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি। অন্যান্য যে রাজ্যগুলি আছে সেখানকার অ্যাসোসিয়েশনগুলিও এই প্রোগ্রামে এবার অংশ নিতে চলেছে। ট্যুরিজমের যে বিশাল পরিধি আছে সেটা যেমন এখান থেকে তুলে ধরা হবে সেরকম ভাবে আমাদের এখানে যে সমস্ত ট্রাভেল এজেন্ট আছে তারাও বাইরে থেকে আসা ট্রাভেল এজেন্টদের সঙ্গে এক প্ল্যাটফর্মে মিলিত হবে। প্রত্যেকের ব্যবসায়িক জায়গাটা সুদৃঢ় হবে । এটা এমন একটা প্ল্যাটফর্ম যা পর্যটন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। আনাদের অভিজ্ঞতা থেকে বলছি, যারা এর আগে অংশ নিয়েছিলেন তারা স্বীকার করেছিলেন যে তারা উপকৃত হয়েছিলেন। প্রথমবার আমরা করেছিলাম চিনারপার্কে ‘দ্য পার্ক’ এ , দ্বিতীয়বার করেছিলাম ললিত গ্রেট ইস্টার্ন-এ। বাইরের রাজ্য থেকে আগত বিভিন্ন অ্যাসোসিয়েশনের পদাধিকারী – সভাপতি, সমাপদকদের আগের দিন অর্থাৎ ১০ জুলাই এখানে থাকার ব্যবস্থা করেছি। “

“ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বাংলার সর্বৃহৎ একটা অ্যাসোসিয়েশন। আমরা এই তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করেছিলান উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে।  সেখান থেকে শুরু করে লাটাগুড়ি হয়ে শিলিগুড়িতে এসে একটি হোটেলে অটোগ্রাফ নি, যেখানে আমরা কানেক্ট বেঙ্গল-এর বার্তা দিয়েছিলাম। সেখানে নর্থ বেঙ্গল-এর বহু এজেন্ট উপস্থিত ছিলেন। তারাও সকলে এখানে অংশ নিচ্ছেন। সেখানকার অ্যাসোসিয়েশন HSTDN, EHTTOA, DTWTS, জয়গাঁর অ্যাসোসিয়েশনও আসছে। এছাড়াও অন্যান্য অ্যাসোসিয়েশন-এর মধ্যে PATA, IATO, TAB, ETAA , ত্রিপুরার অ্যাসোসিয়েশন, বাংলাদেশের ট্রাভেল অ্যাসোসিয়েশন TOAB, হিমাচলের ধর্মশালার হোটেলস এন্ড রিসর্ট অ্যাসোসিয়েশন, এছাড়াও পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশনগুলির মধ্যে অ্যাসোসিয়েশিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল, ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, TNA, TIA (TRAVEL INDIA ALLIANCE). সব মিলিয়ে কলকাতায় পর্যটন ব্যবসায়ীদের জন্য এক বড় ধরনের বি-টু-বি মিট হতে চলেছে।“ যোগ করেন প্রশান্ত মাজি।

Published on: জুলা ৯, ২০২৪ at ১৯:২০


শেয়ার করুন