

Published on: জুলা ১২, ২০২৬ at ২১:৫৭
এসপিটি ডিজিটাল ডেস্ক: ভারতগামী সকল আন্তর্জাতিক বিমানযাত্রীর জন্য ‘এয়ার সুবিধা ২.০ (Air Suvidha 2.0)’ স্ব-ঘোষণা (Self-Declaration) ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এয়ারএশিয়া তাদের ট্রাভেল পার্টনারদের উদ্দেশে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ সালের ২৫ জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে আসার অন্তত ২৪ ঘণ্টা আগে প্রতিটি যাত্রীকে অনলাইনে Air Suvidha 2.0 Self-Declaration Form পূরণ করতে হবে। এই ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে জমা দেওয়া যায় এবং এটি না করলে বিমানবন্দরে চেক-ইনের সময় জটিলতার মুখে পড়তে হতে পারে।
এয়ারএশিয়ার দাবি, বিশেষ করে গ্রুপ ট্রাভেলারদের মধ্যে এখনও অনেকেই এই নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। ফলে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে অযথা ভিড় এবং দীর্ঘ অপেক্ষার সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি এড়াতে এয়ারএশিয়া তাদের ট্রাভেল এজেন্ট, সাব-এজেন্ট এবং গ্রাহকদের আগেভাগেই বিষয়টি জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার মতে, যাত্রার আগে ফর্ম পূরণ করে রাখলে চেক-ইন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাও হবে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময়।
যাত্রীরা ভারতের সরকারি Air Suvidha 2.0 পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।
এয়ারএশিয়ার বার্তা অনুযায়ী, নতুন এই নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ আরও নির্বিঘ্ন ও সময়সাশ্রয়ী হবে।
Published on: জুলা ১২, ২০২৬ at ২১:৫৭



