ভারত পরব ২০২৬-এ মধ্যপ্রদেশের প্যাভিলিয়ন বিশেষ আকর্ষণ, নজর কাড়ছে রাজ্যের ঐতিহ্যবাহী হস্তশিল্প

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১৫, ২০২৬ at ২০:৩৫

এসপিটি নিউজ: গুজরাটের একতা নগর বা কেভাডিয়ায় স্ট্যাচু অব ইউনিটি চত্বরে আয়োজিত ‘ভারত পরব ২০২৬’-এ বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে মধ্যপ্রদেশের প্যাভিলিয়ন। রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানা নিদর্শন নিয়ে দর্শকদের নজর কাড়ছে এই প্রদর্শনী। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ ভাবনাকে সামনে রেখে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মধ্যপ্রদেশের প্যাভিলিয়নে রাজ্যের ‘এক জেলা, এক পণ্য’ বা ওডিওপি (ODOP) উদ্যোগের অধীনে তৈরি বিভিন্ন সামগ্রী তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সেহোর জেলার বুধনির বিখ্যাত কাঠের লাক্ষার খেলনা, ভোপালের ঐতিহ্যবাহী জরি-জারদৌজি সূচিশিল্প, অশোকনগরের বিশ্ববিখ্যাত চান্দেরি শাড়ি এবং বুরহানপুরের কলাগাছের তন্তু দিয়ে তৈরি হাতে তৈরি নানা সামগ্রী। প্রতিটি পণ্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে রাজ্যের নিজস্ব শিল্পসংস্কৃতি এবং স্থানীয় কারিগরদের অসাধারণ দক্ষতা।

এই প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ সরাসরি শিল্পকর্ম তৈরির প্রদর্শনী। বিশেষ করে জরি-জারদৌজি সূচিশিল্প এবং গোঁড় চিত্রকলার কাজ দর্শকদের সামনে তুলে ধরছেন শিল্পীরা। কীভাবে সূক্ষ্ম হাতে সূচিশিল্পের কাজ করা হয়, কিংবা প্রকৃতি ও জীবজগতের নানা অনুপ্রেরণায় গোঁড় চিত্রকলায় রং ও নকশার ব্যবহার করা হয়, তা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

‘ভারত পরব ২০২৬’-এ মধ্যপ্রদেশের অংশগ্রহণ রাজ্যের স্থানীয় শিল্প, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী পণ্যকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর ফলে স্থানীয় শিল্পী ও ক্ষুদ্র উৎপাদকরা তাঁদের কাজের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন বাজারের সন্ধানও পেতে পারেন। একই সঙ্গে ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘আত্মনির্ভর ভারত’ ভাবনাকেও আরও শক্তিশালী করছে এই উদ্যোগ।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ‘ভারত পরব ২০২৬’। দেশের বিভিন্ন রাজ্যের বৈচিত্র্যময় সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে একই মঞ্চে তুলে ধরার পাশাপাশি এই উৎসব ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে আরও সুদৃঢ় করছে। পাশাপাশি একতা নগর এবং আশপাশের পর্যটন কেন্দ্রগুলির আকর্ষণ বাড়াতেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Published on: নভে ১৫, ২০২৬ at ২০:৩৫

Madhya Pradesh Pavilion Emerges as a Major Attraction at Bharat Parv 2026 in Gujarat

Traditional handicrafts, local products and live demonstrations of indigenous art forms showcase the state’s rich cultural heritage

SPT NEWS: The Madhya Pradesh Pavilion has emerged as one of the major attractions at ‘Bharat Parv 2026’, being organised at the Statue of Unity complex in Ekta Nagar (Kevadia), Gujarat. Showcasing the state’s rich cultural heritage, traditional handicrafts and distinctive local products, the pavilion is drawing considerable attention from visitors. The event is being organised around the theme of ‘Ek Bharat, Shreshtha Bharat’ to commemorate the 151st birth anniversary of Sardar Vallabhbhai Patel.

The Madhya Pradesh Pavilion highlights the state’s ‘One District One Product’ (ODOP) initiative, featuring a wide range of traditional and locally crafted products. These include the famous wooden lacquer toys from Budhni in Sehore district, traditional Zari-Zardozi embroidery from Bhopal, the world-renowned Chanderi sarees from Ashoknagar, and handcrafted products made from banana fibre in Burhanpur. Together, these exhibits reflect the state’s distinctive artistic traditions and the exceptional craftsmanship of its local artisans.

One of the key attractions of the pavilion is the live demonstration of traditional art forms, particularly Zari-Zardozi embroidery and Gond painting. Visitors are getting an opportunity to witness the intricate techniques and creative processes involved in these art forms. While the fine detailing of Zari-Zardozi embroidery showcases the skill and precision of local artisans, Gond painting captivates visitors with its vibrant colours, nature-inspired themes and distinctive artistic patterns.

Madhya Pradesh’s participation in Bharat Parv 2026 provides an important platform to promote its traditional crafts, local products and indigenous art forms before a national audience. It also creates opportunities for artisans and local manufacturers to showcase their skills and reach a wider market. The initiative further strengthens the spirit of ‘Vocal for Local’ and ‘Aatmanirbhar Bharat’, while bringing greater recognition to the state’s cultural heritage and traditional craftsmanship.

Bharat Parv 2026 will continue until November 15, 2026. The festival brings together the diverse cultural traditions, art forms and heritage of different parts of India on a common platform, reinforcing the message of ‘Ek Bharat, Shreshtha Bharat’. The event is also expected to give a boost to tourism in Ekta Nagar and neighbouring destinations, attracting visitors interested in India’s cultural diversity and traditional arts.


শেয়ার করুন