
Published on: নভে ১৫, ২০২৬ at ২১:০৫
এসপিটি নিউজ, ভোপাল ও কলকাতা, ১৫ নভেম্বর: মধ্যপ্রদেশের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে চালু হয়েছে ‘পিএম শ্রী হেলি ট্যুরিজম সার্ভিস’। এই পরিষেবার মাধ্যমে রাজ্যের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রগুলিকে হেলিকপ্টারের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফলে কম সময়ে একাধিক পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ভ্রমণপ্রেমীরা। একই সঙ্গে আকাশপথে ভ্রমণের এক নতুন অভিজ্ঞতাও উপভোগ করতে পারছেন তাঁরা।
এই পরিষেবার আওতায় উজ্জয়িনীর মহাকালেশ্বর ও ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, মাইহারের মা শারদা মন্দির, ভগবান শ্রীরামের স্মৃতিবিজড়িত চিত্রকূট, হ্রদের শহর ভোপাল, ইন্দোর, ঐতিহাসিক চন্দেরি দুর্গ এবং কানহা ও বান্ধবগড়ের মতো বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রকে যুক্ত করা হয়েছে। এর ফলে ধর্মীয় পর্যটন, ইতিহাস ও ঐতিহ্য দর্শন এবং বন্যপ্রাণী ভ্রমণ—সবকিছুর জন্যই পর্যটকদের সামনে তৈরি হয়েছে নতুন সুযোগ।
পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবায় শুধু হেলিকপ্টার যাত্রাই নয়, বিভিন্ন প্যাকেজের সঙ্গে হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং গন্তব্যে ঘোরার জন্য ট্যাক্সির ব্যবস্থাও রাখা হয়েছে। ধর্মীয় স্থানগুলিতে দর্শনের সুবিধার জন্য আগে থেকে মন্দির দর্শনের সময় নির্ধারণের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত গাইড পর্যটকদের সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানাবেন। হেলিপ্যাড থেকে পর্যটন কেন্দ্র এবং হোটেলে যাতায়াতের জন্য পিক-আপ ও ড্রপ পরিষেবাও দেওয়া হচ্ছে।
ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে ইন্দোর, উজ্জয়িনী ও ওমকারেশ্বরকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ সার্কিট। ইন্দোর-উজ্জয়িনী-ওমকারেশ্বর-ইন্দোর প্যাকেজের ভাড়া ৩০ হাজার টাকা। ইন্দোর-উজ্জয়িনী-ইন্দোর প্যাকেজের খরচ ১৪,৫০০ টাকা এবং ইন্দোর-ওমকারেশ্বর-ইন্দোর প্যাকেজের ভাড়া ১৮ হাজার টাকা। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সার্কিটে মোট ২,৪৭৭ জন যাত্রী হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করেছেন।
রাজ্যের ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটকদের কাছে আরও সহজে পৌঁছে দিতে তৈরি হয়েছে হেরিটেজ সার্কিট। এই সার্কিটে ভোপাল-ওরছা-ভোপাল প্যাকেজের ভাড়া ১৪,৫০০ টাকা। এছাড়া ভোপাল থেকে চন্দেরি যেতে খরচ ৫,৫০০ টাকা, ভোপাল থেকে ওরছা ৬,৫০০ টাকা এবং চন্দেরি থেকে ওরছা যাওয়ার ভাড়া ২,৭৫০ টাকা। যাঁরা শুধুমাত্র আকাশপথে ঘোরার অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য ৩,৫০০ টাকায় জয়রাইডের ব্যবস্থাও রয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সার্কিটে ৬৮৪ জন যাত্রী পরিষেবা গ্রহণ করেছেন।
অন্যদিকে, বন্যপ্রাণী দর্শন ও ধর্মীয় পর্যটনকে একসঙ্গে যুক্ত করে তৈরি হয়েছে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্পিরিচুয়াল সার্কিট। এই সার্কিটে জব্বলপুর থেকে মাইহার যাওয়ার ভাড়া ৫,০০০ টাকা, বান্ধবগড় ৬,৫০০ টাকা, চিত্রকূট ৭,৫০০ টাকা এবং কানহা যাওয়ার ভাড়া ৬,০০০ টাকা। এছাড়া মাইহার থেকে চিত্রকূট যেতে খরচ ৫,০০০ টাকা এবং বান্ধবগড় থেকে কানহা যাওয়ার ভাড়া ৭,০০০ টাকা। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবায় ২,১৭২ জন যাত্রী উপকৃত হয়েছেন।
তিনটি সার্কিট মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫,৩৩৩ জন যাত্রী পিএম শ্রী হেলি ট্যুরিজম পরিষেবা ব্যবহার করেছেন। মধ্যপ্রদেশ সরকারের এই উদ্যোগ পর্যটকদের সময় বাঁচানোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
এই হেলিকপ্টার পরিষেবায় ভ্রমণের জন্য পর্যটকরা অনলাইনে টিকিট ও প্যাকেজ বুক করতে পারবেন। বুকিংয়ের জন্য রয়েছে www.flyola.in, https://air.irctc.co.in/flyola এবং www.transbharat.in ওয়েবসাইট।
ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক ঐতিহ্য এবং বন্যপ্রাণীর আকর্ষণ—এই তিনের মেলবন্ধনে মধ্যপ্রদেশের পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই হেলি ট্যুরিজম পরিষেবা চালু করা হয়েছে। বিশেষ করে যাঁদের হাতে সময় কম, অথচ একসঙ্গে একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার ইচ্ছা রয়েছে, তাঁদের কাছে এই পরিষেবা নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
Published on: নভে ১৫, ২০২৬ at ২১:০৫
Helicopter Tourism Gives Madhya Pradesh Tourism a New Boost, Connecting Spiritual, Heritage and Wildlife Destinations
SPT NEWS, Bhopal, 15 November: Madhya Pradesh is taking a major step towards strengthening its tourism infrastructure with the launch of the ‘PM Shri Heli Tourism Service’. The initiative aims to make some of the state’s most popular tourist destinations more accessible through helicopter connectivity. By connecting important religious sites, historical locations and wildlife destinations, the service is offering tourists an opportunity to explore multiple attractions in less time while enjoying a unique aerial travel experience.
Under this initiative, several prominent destinations have been brought together, including the Mahakaleshwar and Omkareshwar Jyotirlingas in Ujjain and Omkareshwar, Maa Sharda Temple in Maihar, Chitrakoot, associated with the life of Lord Shri Ram, the lake city of Bhopal, Indore, the historic city of Chanderi, and renowned tiger reserves such as Kanha and Bandhavgarh. The service is expected to make religious, heritage and wildlife tourism more convenient for visitors.
Keeping passenger convenience in mind, the heli-tourism packages offer more than just helicopter journeys. Depending on the package, tourists can avail themselves of accommodation, meals and local transportation through taxis. Special arrangements for pre-scheduled temple visits are also available for those undertaking spiritual journeys. Trained guides help visitors understand the historical, cultural and natural significance of each destination. Pick-up and drop facilities between helipads and local destinations further ensure a comfortable travel experience.
Under the Spiritual Circuit, helicopter services connect Indore, Ujjain and Omkareshwar. Three specially designed packages are available for tourists. The Indore-Ujjain-Omkareshwar-Indore package is priced at ₹30,000, while the Indore-Ujjain-Indore package costs ₹14,500. The Indore-Omkareshwar-Indore package is available for ₹18,000. Between November 2025 and September 2026, a total of 2,477 passengers availed themselves of the helicopter services under this circuit.
The Heritage Circuit has been designed to make Madhya Pradesh’s rich historical and cultural attractions more accessible. The Bhopal-Orchha-Bhopal package is priced at ₹14,500. Other available routes include Bhopal-Chanderi at ₹5,500, Bhopal-Orchha at ₹6,500 and Chanderi-Orchha at ₹2,750. Tourists looking for a short aerial experience can also opt for a joyride priced at ₹3,500. Between April and September 2026, a total of 684 passengers used the heli-tourism services under this circuit.
The Wildlife and Spiritual Circuit offers another exciting combination of adventure and religious tourism. Under this circuit, the Jabalpur-Maihar route is priced at ₹5,000, Jabalpur-Bandhavgarh at ₹6,500, Jabalpur-Chitrakoot at ₹7,500 and Jabalpur-Kanha at ₹6,000. The Maihar-Chitrakoot journey costs ₹5,000, while the Bandhavgarh-Kanha route is available for ₹7,000. Between November 2025 and September 2026, a total of 2,172 passengers benefited from the services under this circuit.
The response to the PM Shri Heli Tourism Service has been encouraging. Across its three circuits—Spiritual, Heritage, and Wildlife and Spiritual—a total of 5,333 passengers have availed themselves of the service so far. The growing number of passengers reflects increasing interest in convenient and experience-based tourism across Madhya Pradesh.
Tourists interested in booking helicopter journeys can make reservations through the following online platforms:
-
www.flyola.in
-
www.transbharat.in
With its focus on better connectivity, passenger convenience and diverse travel experiences, the PM Shri Heli Tourism Service is opening up new opportunities for Madhya Pradesh’s tourism sector. By bringing together spirituality, historical heritage and wildlife experiences, the initiative could prove particularly attractive to travellers who want to explore several destinations within a limited time.




