Published on: মে ১০, ২০২৬ at ২১:২২
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১০ মে: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু কার্যক্রমকে কেন্দ্র করে এক বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করল ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতা। ‘ইন্দো–ব্রিটিশ স্কলার্স অ্যাসোসিয়েশন’ (IBSA) এবং ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’ (KCC)-এর সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগে অংশ নিতে পারবেন ভারত ও বিদেশের পেশাদার এবং অপেশাদার—উভয় ধরনের আলোকচিত্রী ও দৃশ্য–ভিত্তিক গল্পকাররা।
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো পরিবেশগত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সম্ভাব্য সমাধানকে আলোকচিত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। আয়োজকদের মতে, একটি শক্তিশালী ছবি সমাজে সচেতনতা তৈরি করতে পারে, মানুষকে ভাবতে বাধ্য করতে পারে এবং সম্মিলিত পদক্ষেপ গ্রহণে অনুপ্রাণিত করতে পারে।
এই উদ্যোগে সহযোগিতা করছে ‘কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ’ (KSCH) এবং ‘IEM-UEM ইউনিভার্সিটি কলকাতা’। নির্বাচিত ছবিগুলি আগামী ৯ থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত কলকাতার অন্যতম আধুনিক আর্ট গ্যালারি ও প্রদর্শনী কেন্দ্র ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’ (KCC)-তে প্রদর্শিত হবে। আয়োজকদের আশা, এই প্রদর্শনী দর্শকদের মধ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করবে এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।
প্রতিযোগিতায় জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই উন্নয়ন, জন–অংশগ্রহণমূলক জলবায়ু কার্যক্রম এবং পরিচ্ছন্ন শক্তির মতো বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এই ধরনের বিষয়ভিত্তিক আলোকচিত্র কেবল নান্দনিক শিল্প নয়, বরং সময়ের গুরুত্বপূর্ণ বার্তাবাহক হিসেবেও কাজ করবে।
এই উদ্যোগটি ‘ভারত–যুক্তরাজ্য ভিশন ২০৩৫’-এর ভাবনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। দুই দেশের মধ্যে সহযোগিতা, জন–অংশগ্রহণ এবং মানুষে–মানুষে সংযোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত সমস্যার মোকাবিলায় যে যৌথ অঙ্গীকার গড়ে উঠেছে, এই আয়োজন সেই লক্ষ্যকেই আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
পূর্ব ও উত্তর–পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং বলেন, “আলোকচিত্রের এমন এক শক্তি রয়েছে, যা ভাষা ও ভৌগোলিক সীমা অতিক্রম করে মানুষকে পরিবেশগত বাস্তবতার সঙ্গে যুক্ত করতে পারে। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে এমন সব কণ্ঠস্বর সামনে আসুক, যা শুধু সমস্যাকেই তুলে ধরবে না, বরং সম্ভাব্য সমাধানের পথও দেখাবে।”
এবারের প্রতিযোগিতার বিচারক মণ্ডলীতে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোকচিত্রী ধৃতিমান মুখার্জি, ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতার জ্যেষ্ঠ জলবায়ু ও শক্তি বিষয়ক উপদেষ্টা হৈমন্তী পোদ্দার এবং পুরস্কারজয়ী বন্যপ্রাণী ও প্রাকৃতিক ইতিহাস বিষয়ক চলচ্চিত্র নির্মাতা অশ্বিকা কাপুর।
কেসিসি–র চেয়ারপার্সন ও ‘ইমামি আর্ট’-এর সিইও রিচা আগরওয়াল বলেন, “শিল্প ও সংস্কৃতি সমাজের গুরুত্বপূর্ণ আলোচনাগুলিকে সামনে নিয়ে আসতে বড় ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”
অন্যদিকে, আইবিএসএ–র প্রেসিডেন্ট রীতশ্রী ঘোষ জানান, “এই প্রদর্শনীর মাধ্যমে আমরা এমন সব আলোকচিত্র তুলে ধরতে চাই, যা মানুষকে সচেতন করবে, ভাবাবে এবং সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
ব্রিটিশ ডেপুটি হাই কমিশন (BDHC) এবং আইবিএসএ (IBSA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। পাশাপাশি সহযোগী সংস্থা হিসেবে যুক্ত রয়েছে ‘রাউন্ডগ্লাস সাসটেইন’, ‘হেরিটেজ বেঙ্গল গ্লোবাল কানেক্ট’ এবং ‘বৈদিক ভিলেজ স্পা রিসোর্ট’ (বৈদিক ওয়েলনেস)।
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা শুধু শিল্পচর্চার ক্ষেত্রেই নয়, পরিবেশ রক্ষার আন্দোলনেও নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Published on: মে ১০, ২০২৬ at ২১:২২
International Photography Competition Announced for World Environment Day 2026
SPT News: An international photography competition focusing on climate action and environmental awareness has been announced in Kolkata to mark World Environment Day 2026. The initiative has been jointly organised by the British Deputy High Commission Kolkata, the Indo-British Scholars Association (IBSA), and the Kolkata Centre for Creativity (KCC).
The competition aims to encourage photographers and visual storytellers from across India and abroad to capture compelling narratives surrounding environmental conservation, climate change, sustainability, and innovative ecological solutions through the power of photography.
The initiative is supported by the Kolkata Society for Cultural Heritage (KSCH) and IEM-UEM University Kolkata. Selected photographs will be showcased at a special exhibition at Kolkata Centre for Creativity (KCC) from June 9 to June 13, 2026. Widely recognised as one of India’s leading contemporary art and exhibition spaces, KCC is expected to become a vibrant platform for discussions around climate awareness and environmental responsibility during the exhibition.
The competition is open to both amateur and professional photographers from India and overseas. Participants are encouraged to submit photographs highlighting themes such as biodiversity conservation, sustainable development, clean energy, community-driven climate action, and environmental innovation.
At a time when climate change has emerged as one of the world’s most pressing challenges, initiatives like these are being viewed as an important step towards raising public awareness. Increasing pollution, deforestation, biodiversity loss, and rising carbon emissions continue to threaten ecosystems and communities across the globe. Organisers believe that visual storytelling can play a powerful role in inspiring action and driving meaningful conversations around sustainability.
British Deputy High Commissioner for East and Northeast India, Dr Andrew Fleming, said, “Photography has a unique ability to transcend borders and connect people with the urgency of environmental challenges. Through this initiative, we hope to amplify voices and perspectives that not only highlight the risks before us but also showcase the solutions within our reach.”
He further added that stronger people-to-people partnerships between India and the United Kingdom are crucial in tackling climate-related challenges and building a more sustainable future.
The initiative also aligns with the broader goals of the India-UK Vision 2035 partnership, which focuses on collaboration, sustainability, and collective action to address global environmental concerns.
The judging panel for this year’s competition includes internationally acclaimed wildlife and conservation photographer Dhritiman Mukherjee, senior climate and energy adviser at the British Deputy High Commission Kolkata Haimanti Poddar, and award-winning wildlife and natural history filmmaker Ashwika Kapur.
Chairperson of KCC and CEO of Emami Art, Richa Agarwal, expressed her enthusiasm about the collaboration. She said that art and culture play an important role in shaping conversations about the future of society and the planet, and initiatives like this can encourage meaningful engagement on climate action and sustainability.
IBSA President Ritashree Ghosh said the exhibition aims to present impactful visual stories that can inspire awareness, encourage collective responsibility, and motivate people to work towards a greener future.
The programme is jointly organised by the British Deputy High Commission (BDHC) and the Indo-British Scholars Association (IBSA), with Kolkata Centre for Creativity serving as the venue partner. Supporting organisations for the initiative include Roundglass Sustain, Heritage Bengal Global Connect, and Vedic Village Spa Resort.
Organisers believe the competition will not only celebrate the art of photography but also strengthen the larger movement towards environmental responsibility and climate resilience. By bringing together photographers, artists, environmentalists, and citizens, the initiative aims to create a strong visual dialogue around sustainability and the urgent need for climate action.
As the world continues to confront environmental challenges, initiatives like the World Environment Day 2026 Photography Competition are expected to inspire communities and individuals to become more conscious about protecting the planet and securing a sustainable future for generations to come.