ভ্রমণে বিশ্বাসের ছোঁয়া: এয়ারএশিয়ার আতিথেয়তায় মুগ্ধ টাফি চেয়ারম্যান

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৮, ২০২৬ at ১১:২৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৮ ফেব্রুয়ারি : ভ্রমণ পরিষেবার মান ও যাত্রীদের প্রতি যত্নের এক অনন্য নজির স্থাপন করল এয়ারএশিয়া। সম্প্রতি ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (TAFI)-র ইস্টার্ন চ্যাপ্টারের চেয়ারম্যান শ্রী অনিল পাঞ্জাবির পরিবারের সদস্যরা সাত দিনের একটি ভ্রমণে ভিয়েতনাম যান। সেই যাত্রাপথেই এয়ারএশিয়ার পক্ষ থেকে যে বিশেষ আতিথেয়তা ও আন্তরিকতা দেখানো হয়েছে, তা ভ্রমণ মহলে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

এই ভ্রমণে মোট ছয়জন প্রাপ্তবয়স্ক ও পাঁচজন শিশু অংশ নেন। বিমানবন্দরে পৌঁছনোর পরই এয়ারএশিয়ার পক্ষ থেকে তাঁদের জন্য একটি আলাদা ও নির্দিষ্ট চেক-ইন কাউন্টার বরাদ্দ করা হয়। সেখানে এয়ারএশিয়ার কর্মীরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং যাত্রীদের সরাসরি বিমান পর্যন্ত পৌঁছে দেন। এর ফলে পুরো চেক-ইন প্রক্রিয়া ছিল দ্রুত, নির্বিঘ্ন এবং সম্পূর্ণ চাপমুক্ত।

এয়ারএশিয়ার এই বিশেষ ব্যবস্থাপনায় যাত্রীরা শুধু স্বাচ্ছন্দ্যই পাননি, বরং পেয়েছেন বাড়তি যত্নের অনুভূতি। সংস্থার পক্ষ থেকে পরিবারের প্রতিটি সদস্যের জন্য উপহারও প্রদান করা হয়, যা শিশু ও বড়—সবার মধ্যেই আলাদা আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করে।

এই যাত্রার সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল চেক-ইনের সময়। এয়ারএশিয়ার নির্দিষ্ট কাউন্টারের মনিটরে ভেসে ওঠে টাফি চেয়ারম্যান শ্রী অনিল পাঞ্জাবির পক্ষ থেকে শিশুদের ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে নিরাপদ ও সুখকর যাত্রার শুভেচ্ছাবার্তা। এই অপ্রত্যাশিত উদ্যোগ যাত্রীদের কাছে পুরো অভিজ্ঞতাটিকে আরও স্মরণীয় করে তোলে।

ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করে শ্রী অনিল পাঞ্জাবি জানান, এয়ারএশিয়ার এই ধরনের মানবিক ও যত্নশীল ব্যবস্থাপনা প্রমাণ করে যে সংস্থাটি শুধু একটি এয়ারলাইন নয়, বরং যাত্রীদের সঙ্গে বিশ্বাস ও সম্পর্ক গড়ে তুলতে আন্তরিকভাবে আগ্রহী। তিনি এয়ারএশিয়ার পরিষেবার মান, পেশাদারিত্ব এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন ও সংস্থাটিকে শুভেচ্ছা জানান।

ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত এক শীর্ষ সংগঠনের চেয়ারম্যানের এই অভিজ্ঞতা ও বক্তব্য এয়ারএশিয়ার প্রতি ভ্রমণ সংস্থাগুলির আস্থা ও বিশ্বাসকে আরও দৃঢ় করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। যাত্রীদের জন্য স্মরণীয় ও অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতা তৈরিতে এয়ারএশিয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Published on: ফেব্রু ৮, ২০২৬ at ১১:২৬

AirAsia’s Thoughtful Hospitality Wins Praise from TAFI Eastern Chapter Chairman

Reporter: Aniruddha Pal

SPT News, Kolkata: AirAsia has set a remarkable example of customer-centric service through a warm and thoughtful gesture extended to the family of Mr. Anil Punjabi, Chairman of the Eastern Chapter of the Travel Agents Federation of India (TAFI). The experience took place during a recent seven-day family trip to Vietnam, involving six adults and five children.

From the very beginning, AirAsia ensured a seamless and stress-free journey for the group. A dedicated check-in counter was arranged at the airport, where airline staff efficiently handled all formalities and personally escorted the family up to the aircraft. This special arrangement significantly enhanced the comfort and convenience of the travellers.

Adding to the memorable experience, AirAsia presented gifts to every member of the group, delighting both the children and adults alike. The airline’s attention to detail and personal touch were widely appreciated by the family.

A particularly heartwarming moment occurred during check-in, when a special message wishing the children and their parents a safe and pleasant journey was displayed on the monitor at the dedicated AirAsia counter. The message, conveyed on behalf of TAFI Chairman Mr. Anil Punjabi, came as a pleasant surprise and added emotional value to the entire experience.

Sharing his family’s travel experience, Mr. Punjabi expressed his deep appreciation for AirAsia’s professionalism, hospitality, and passenger-first approach. He noted that such thoughtful initiatives strengthen trust between airlines and the travel trade, while also setting new benchmarks for service excellence in the aviation sector. Mr. Punjabi extended his best wishes to AirAsia and reaffirmed his confidence in the airline’s commitment to delivering meaningful and memorable travel experiences.

Industry observers believe that recognition from a senior office-bearer of a leading travel association like TAFI further reinforces AirAsia’s growing reputation for service quality, reliability, and genuine care for its passengers.

 


শেয়ার করুন