

Published on: নভে ৫, ২০২৫ at ২৩:১৭
এসপিটি নিউজ, মায়াপুর (নদিয়া), ৫ নভেম্বর: প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব শুরু হয়েছে ৪ নভেম্বর মঙ্গলবার ২০২৫। চলবে ৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২৫ পর্যন্ত। এই তিন দিন ব্যাপী মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতির মেনে পালন করা হবে। এদিন আনুমানিক লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে।
https://www.facebook.com/reel/1429534111871082 শ্রীধাম মায়াপুরে রাসলীলা উৎসব
দেশ বিদেশের বিশেষজ্ঞগন বিভিন্ন ভাষায় রাস লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন।আলোক মালায় সুসজ্জিত করা হবে মন্দির প্রাঙ্গণ। কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থা।আগত তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার দিকে বিশেষ নজর রাখা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ইস্কন মায়াপুএর জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন- “ শ্রীধাম মায়াপুরে ৪, ৫ ও ৬ নভেম্বর ঐতিহ্যবাহী রাসযাত্রা মহোৎসব পালন করা হচ্ছে। লক্ষাধিক ভক্ত দেশ-বিদেশ থেকে এখানে সমবেত হয়েছেন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে অপ্রাকৃত রাসলীলা করেছিলেন সেই ঐতিহ্য স্ম্রণ করে এখানে রাসলীলা উৎসব এখানে পালন করা হচ্ছে। এটা কোনও সাধারণ মানব-মানবীর রাসলীলা নয়েটা অপ্রাকৃত জগতের রাসলীলা। আজ থেকে এখানে রাসপূর্ণিমা থেকে দোল গৌরপূর্ণিমা পর্যন্ত সপ্তাহের প্রতি শনিবার বিকেল পাঁচটায় সংকীর্তন শোভাযাত্রা করা হবে। হে মানবকূল,আসুন মায়াপুরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা উৎসব দর্শন করে জীবন ধন্য করুন। “



Published on: নভে ৫, ২০২৫ at ২৩:১৭



