

Published on: সেপ্টে ২৭, ২০২৫ at ০০:৪৫
এসপিটি নিউজ, কলকাতা, ২৬ সেপ্টেম্বর: সিন্ধি সম্প্রদায়ের জন্য এ এক অভূতপূর্ব ঘটনা। তাদের কাছে এ এক অসামান্য মুহূর্ত। কারণ। ভারত সরকার তাদের ইষ্টদেবতা ঝুলেলাল ভগবানের ডাকটিকিট প্রকাশ করেছে, যা সিন্ধি সম্প্রদায়ের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। কলকাতায় সিন্ধি পাঞ্জাবি পঞ্চায়েত এবং বিশ্ব সিন্ধি সেবা সঙ্গমের প্রেসিডেন্ট অনিল পাঞ্জাবি এই ঘটনাকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন।
অনিল পাঞ্জাবি এদিন সংবাদ প্রভাকর টাইমস-কে বলেন- “সিন্ধি সম্প্রদায়ের জন্য এটি সত্যিই একটি গর্বের এবং ঐতিহাসিক মুহূর্ত। ঝুলেলাল ভগবানকে ডাকটিকিট দিয়ে সম্মানিত করা কেবল আমাদের ঐতিহ্য সংরক্ষণ করে না বরং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক কাঠামোকেও তুলে ধরে। এই অর্থপূর্ণ স্বীকৃতির জন্য সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।“
ঝুলেলাল হলেন সিন্ধিদের মধ্যে একজন লোককাহিনী ব্যক্তিত্ব এবং আধুনিক পাকিস্তান ও ভারতের প্রদেশগুলিতে সিন্ধি হিন্দুদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় দেবতা। তাঁকে হিন্দু দেবতা বরুণের অবতার হিসেবে বিবেচনা করা হয়।
Published on: সেপ্টে ২৭, ২০২৫ at ০০:৪৫



