

Published on: সেপ্টে ২৭, ২০২৫ at ২৩:৫৮
এসপিটি নিউজ, কলকাতা, ২৭ সেপ্টেম্বর : মোট ১১৪টি পুজো কমিটিকে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৫’ প্রদান করল রাজ্য। আজ কলকাতায় নন্দনে এক সাংবাদিক সম্মলনে এই কথা ঘোষণা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। একই সঙ্গে তিনি এদিন জানিয়ে দেন যে আগামী ৫ অক্টোবর রবিবার কলকাতায় রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। জেলায় হবে ৪ অক্টোবর।
এদিনের সাংবাদিক সম্মলনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি এবং বিদ্যুৎ বিভাগের প্রিন্সিপ্যাল সেক্রেটারি শান্তনু বোস, ডিরেক্টর, ইনফর্মেশন শর্মিষ্ঠা ব্যানার্জি, সাংস্কৃতিক অধিকর্তা কৌস্তভ তরফদার এবং অন্যান্যরা।
এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন- শারোদৎসবকে আরও আকর্ষনীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে রাজ্য সরকার দুর্গা পুজোর সেরা স্বীকৃতি হিসাবে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ পুরস্কার চালু করেছে। আজ ১১৪ পুজো কমিটি এই সম্মান পাচ্ছে। তাদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হচ্ছে। জেলাতেও একইভাবে বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৫ দেওয়া হচ্ছে। “
আগামী ৫ অক্টোবর ২০২৫ কলকাতায় রেড রোডে পুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় পুজো কমিটির উদ্যোক্তারা ছাড়াও দেশ-বিদেশের বহু মানুষ উপস্থিত থাকবে। বিশ্বের সব প্রান্তে এই কার্নিভ্যাল ইভেন্ট সম্প্রচারিত করা হবে। এত বড় কার্নিভ্যাল ভারতে তো বটেই পৃথিবীর কোনও প্রান্তেই এখনও আমরা চাক্ষুষ করিনি। বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মানিনীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত এই কাজ আমরা করতে সক্ষম হয়েছি।
আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কলকাতার ১১৪টি পুজো কমিটিকে বিশ্ববাংলা শারদ সম্মান -২০২৫ প্রদান করা হচ্ছে। আজ তাদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে। গায়ক, খেলোয়াড়, চিত্রশিল্পী, অভিনেতা, সাংবাদিক, সমাজসেবীদের নিয়ে গড়া বিচারকমণ্ডলী বিচার করেছেন। এর বাইরেও ১০ জনেরও বেশি বিচারক্মন্ডলী তাদের মূল্যায়ন জানিয়েছন।
এবার ২৪টি পুজো কমিটিকে ‘সেরার সেরা’, ১২টি পুকো কমিটিকে ‘সেরা সাবেকি পুজো’ ১৩টি পুজো কমিটিকে ‘সেরা মন্ডপ’, সাতটি পুজো কমিটিকে ‘সেরা প্রতিমা’, ১৭টি পুজো কমিটিকে ‘সেরা ভাবনা’, ১৪টি পুজো কমিটিকে ‘সেরা পরিবেশবান্ধব’, ২৬টি পুজো কমিটকে ‘বিশেষ পুরস্কার’ এবং েকটি পুজো কমিটিকে বিশ্ববাংলা পুজোর ‘সেরা অ্যালবাম’ এ ভূষিত করা হচ্ছে।
নীচে তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হল-





Published on: সেপ্টে ২৭, ২০২৫ at ২৩:৫৮



