সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাটকে তিন উইকেটে হারাল বাংলা

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২৮, ২০২৫ at ২৩:১৩

এসপিটি নিউজ, হায়দরাবাদ, ২৮ নভেম্বর : সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-টোয়েন্টি প্রতিযোগিতায় গুজরাটকে তিন উইকেটে হারাল বাংলা। প্রথমে ব্যাট করে ১২৭ রানে অল আউট হয়ে যায় গুজরাট। এরপর ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ তুলে ম্যাচ জিতে নেয় বাংলা।

প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট ১২৭ রানে অল আউট হয়ে যায়। গুজরাটের পক্ষে সর্বোচ্চ রান করে বিশাল জয়সওয়াল। ৩০ বলে ৩৬ রান। তার ইনিংসে তিনটি চার ও দুটি ছয় ছিল।

বাংলার পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সক্ষম চৌধুরী। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় সক্ষম। একই সঙ্গে বাংলা জয় পেতে সক্ষম হয়। এছাড়া মহম্মদ শামি ও সায়ন ঘোষ দুটি করে উইকেট পেয়েছেন।

১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলা। কিন্তু ৩১ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলা। এরপর দ্বিতীয় উইকেট হারায় বাংলা ৩৫ রানের মাথায়। অভিমন্যু ইশ্বরন এরপ দলকে তানতে থাকেন। তিনটি চার ও একটি চক্কার সাহায্যে ৩৪ বলে ৩৪ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। দলের ১০২ রানের মাথায় আউট হন ইশ্বরন। দলের সপ্তম উইকেট যায় ১১৮ রানে। এরপর শাহবাজ ও সক্ষম চৌধুরী জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

Published on: নভে ২৮, ২০২৫ at ২৩:১৩


শেয়ার করুন