Post

টেস্টের ২৪তম সেঞ্চুরিটা করে ফেললেন কোহলি

Published on: অক্টো ৫, ২০১৮ @ ১৩:২৭ এসপিটি স্পোর্টস ডেস্কঃ অপ্রতিরোধ্য বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজে যেখান থেকে শেষ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন। আর তার ফলও মিল হাতেনাতে।চিরাচরিত ভঙ্গীতে তিনি তাঁর কেরিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন। ১৮৪ বলে করা তাঁর সেঞ্চুরি ছিল দেখার মতো। পাশাপাশি অধিনায়ককে যোগ্য সহায়তা করে যান ঋষভ পন্ত। […]

Continue Reading

আখ ক্ষেতে এসে মুখ থুবড়ে পড়ল ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন

Published on: অক্টো ৫, ২০১৮ @ ১১:৪৩ এসপিটি নিউজ ডেস্কঃ সাতসকালেই বিপত্তি। ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি ছোট বিমান আচমকাই এসে পড়ল আখ ক্ষেতের ভিতর। যদিও ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গেছে, বিমানটির দুইজন পাইলট সুরক্ষিত আছে। তাঁর কোনও ক্ষতি হয়নি। তবে কিভাবে কি কারণে এমন বিপত্তি হল তা তারা খতিয়ে দেখা শুরু করেছে।শুক্রবার সকালেই এই ঘটনা ঘটে […]

Continue Reading

মাত্র ৪৪ বছরেই প্রয়াত হলেন বেঙ্গালুরুর ডেপুটি মেয়র

Published on: অক্টো ৫, ২০১৮ @ ১১:২৬ এসপিটি নিউজ ডেস্কঃ দুঃসংবাদ কতটা অতর্কিতে আসে তা আরও একবার বোঝা গেল বেঙ্গালুরুর ডেপুটি মেয়র রামিলা ঊমাশঙ্করের প্রয়ানের ঘটনায়। মাত্র ৪৪ বছর বয়সেই শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি জনতা দল (সেক্যুলার) দলের নেত্রী ছিলেন। কর্ণাটকের কাভেরিপুরা ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবছর ২৮ সেপ্টেম্বর তিনি […]

Continue Reading

আমার এই সাফল্যের পিছনে বাবার অবদান অনেক-সেঞ্চুরি উৎসর্গ করে বললেন পৃথ্বী শা

Published on: অক্টো ৪, ২০১৮ @ ২৩:৫০ এসপিটি স্পোর্টস ডেস্কঃ দেশের হয়ে অভিষেক টেস্ট ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করে উচ্ছ্বসিত ভারতীয় দলের কনিষ্ঠতম ক্রিকেটার পৃথ্বী শা। তিনি এই সেঞ্চুরি তাঁর বাবাকে উৎসর্গ করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, তাঁর আজকে এই সাফল্যের পিছনে বাবার অবদান সব চেয়ে বেশি। ভারতীয় দলের কনিষ্ঠতম এই ক্রিকেটার অভিষেক টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের […]

Continue Reading

বিজেপিকে মমতার কটাক্ষ- এরা ঝান্ডা-গুণ্ডার সরকার, দাম বাড়াবার সরকার

সংবাদদাতা– কৃষ্ণা দাস Published on: অক্টো ৪, ২০১৮ @ ২০:৩১ সংবাদদাতা– কৃষ্ণা দাস এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৪অক্টোবরঃ লোকসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার তারই আঁচ পাওয়া গেল আরও একবার। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন তাঁর সমস্ত ক্ষোভ প্রকাশ পেল ঠিক তেমনই ভোটারদের কাছে টানার ক্ষেত্রেও তিনি তৎপরতা দেখাতে […]

Continue Reading

পয়সা দিয়ে পেট্রল কিনা শেষে কিনা গাড়ির ট্যাঙ্কে জল!

সংবাদদাতা–কৃষ্ণা দাস Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৪৮ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩অক্টোবরঃ এমন কথা কি কেউ শুনেছেন! কেনা হল পেট্রল আর গাড়ির ট্যাঙ্কে মিলল কিনা জল। আর সেটাই ঘটেছে শিলিগুড়ির আমাইদিঘি পেট্রল পাম্পে। যা নিয়ে হুলস্থূল পড়ে যায়। শেষে পেট্রল পাম্প মালিককে মুচলেকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। জানা যায়, বুধবার সকালে এক গাড়ির চালক […]

Continue Reading

থানার ওসিদের মুখ্যমন্ত্রীর নিদানঃ নিজের এলাকা সামলাতে না পারলে ঐ পদে থাকার দরকার নেই

সংবাদদাতা- কৃষ্ণা দাস                        ছবি- স্যান্ডি আচার্য Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৪৩ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ ঘরে বসে সময় কাটানোর দিন শেষ। কেননা এখন খুব কঠিন সময়। তাই ময়দানে নেমে কাজ করতে হবে। একথা বলেই থানার ওসিদের মুখ্যমন্ত্রীর নিদান-“সব ওসিরা নিজের এলাকা শান্তিপূর্ণভাবে সামলাতে না পারলে তাদের আর ওসি থাকার কোনও প্রয়োজন নেই।” মুখ্যমন্ত্রীর […]

Continue Reading

কাছে যেতেই তারা দেখেন নালায় পড়ে আছে দুটি শাবক-বাঘের ভেবে ছড়ায় আতঙ্ক

সংবাদদাতা– কৃষ্ণা দাস Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৩৪ এসপিটি মিউজ, শিলিগুড়ি, ৩অক্টোবরঃ রোজকার মতো তাঁরা এদিনও এসেছিলেন চা-বাগানে কাজ করতে। আর তখনই কান্নার আওয়াজ পেয়ে এগিয়ে যান। কাছে যেতেই তারা দেখেন-নালায় পড়ে আছে দুটি ‘ব্যাঘ্র’ শাবক। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস নিজাম তারা পঞ্চায়েতের ভেলকু চা বাগানে এই ঘটকে ঘিরে এলাকাবাসীর মধ্যে […]

Continue Reading

গাজলডোবায় ‘ভো্রের আলো’ রক্ষা করতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর, জানালেন আরও পরিকল্পনার কথা

সংবাদদাতা– কৃষ্ণা দাস                                                                   ছবি- স্যান্ড আচার্য Published on: অক্টো ৩, ২০১৮ @ ২২:৫৫ এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩অক্টোবরঃ এটা তাঁর স্বপ্নের প্রকল্প। প্রকৃতিকে তিনি ভালবাসেন। আর তাই ঘন সবুজ বনানীতে ঘেরা অপূর্ব সুন্দর গাজলডোবা তাঁকে টেনেছিল। সেইদিনই তিনি এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।আজ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হয়েছে। তাঁর হাতেই আত্মপ্রকাশ করেছে গাজলডোবায় […]

Continue Reading

কয়েকটা বদমাশ আর গুণ্ডা নিয়ে বিজেপি গোয়ালতোড়ে সন্ত্রাস চলাচ্ছেঃ প্রতিবাদ সভায় বলল তৃণমূল

সংবাদদাতা– বাপ্পা মণ্ডল                                         ছবি-বাপন ঘোষ Published on: অক্টো ৩, ২০১৮ @ ২১:০৫ এসপিটি নিউজ, গোয়ালতোড়, ৩ অক্টোবরঃ কেশিয়াড়ির পর গোয়ালতোড়। আবারও প্রতিবাদ সভা। আবারও সেই আক্রমণের লক্ষ্য বিজেপি। এবার আরও কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি। সরাসরি বিজেপির বিরুদ্ধে বদমাশ আর গুণ্ডাদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনলেন। পশ্চিম মেদিনীপুরের এই […]

Continue Reading