ইসকন মায়াপুরে ২৬ আগস্ট পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২১, ২০২৪ at ১৭:৪৩

এসপিটি নিউজ, কলকাতা, ২১ আগস্ট: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখাকেন্দ্রে শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব (জন্মাষ্টমী) যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে পালন করা হবে।এ বছর ২৬ আগস্ট ২০২৪ সোমবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী পালন করা হবে।২৭  আগস্ট ২০২৪ মঙ্গলবার নন্দোৎসব এবং ইসকন প্রতিষ্ঠাতা A.C ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৮ তম জন্মজয়ন্তী পালিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইস্কন মায়াপুর ধামের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক সংকটময় সময়ে মানব জাতিকে রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী রূপে স্বমহিমায় বরাভয় ভঙ্গিতে অমানিশার দুর্যোগ দূর্বিপাকের মধ্যে মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন।  তিনি কঠোর হাতে অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন। প্রেম,সখ্য,মৈত্রী ও শান্তি স্থাপন করেছিলেন।  তাঁর জীবন ও বানী,আদর্শ ও শিক্ষা আজও সমানভাবে গ্রহনীয়।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, আজও বিশ্বব্যাপী দুর্বলের উপর চলছে সবলের অত্যাচার।সংকীর্ণ রাজনীতির স্বার্থে চলছে মনুষ্যত্বের অবমাননা।মানবসমাজ বিভ্রান্ত ও দিশেহারা।গোটা বিশ্বে ত্রাসের জন্য ধাবমান দুষ্টগ্রহ।এই  সংকটময় সময়ে মানবসমাজকে রক্ষাকল্পে তিনি স্বমহিমায় কঠোর হস্তে গ্লানি দূর করুন।শুভ জন্মাষ্টমীতে যুগাবতারের চরনে এই হোক আমাদের ঐকান্তিক প্রার্থনা।

Published on: আগ ২১, ২০২৪ at ১৭:৪৩


শেয়ার করুন