
Published on: আগ ৯, ২০২৬ at ২১:০৬
✒️ অনিরুদ্ধ পাল | সংবাদ প্রভাকর টাইমস
এসপিটি নিউজ, ৯ আগস্ট: ভারতীয় বিমান পরিষেবা খাতে একইসঙ্গে সম্প্রসারণ ও খরচ নিয়ন্ত্রণের প্রবণতা দেখা যাচ্ছে। একদিকে Air India ও IndiGo আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন বিমান ও রুটের পরিকল্পনা করছে, অন্যদিকে জ্বালানির উচ্চ দাম, আন্তর্জাতিক আকাশসীমার বিধিনিষেধ এবং পরিচালন ব্যয়ের চাপের কারণে বেশ কিছু আন্তর্জাতিক পরিষেবায় কাটছাঁটও করতে হচ্ছে।
এই পরিস্থিতিতে দেশের প্রধান বিমান সংস্থাগুলির সাম্প্রতিক পরিবর্তন যাত্রী ও ট্রাভেল ট্রেড—দুই ক্ষেত্রেই বিশেষ নজর কাড়ছে।
এয়ার ইন্ডিয়া-র আন্তর্জাতিক পরিষেবায় নতুন পদক্ষেপ
এয়ার ইন্ডিয়া-র ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে দিল্লি-টরন্টো রুটে। ১ আগস্ট থেকে সংস্থাটি এই রুটে নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার শুরু করেছে। এর ফলে পথে পথে জ্বালানি বন্ধ- এর প্রয়োজন থাকছে না এবং দিল্লি থেকে টরন্টো যাত্রা আরও সরাসরি হচ্ছে। নতুন এয়ারক্র্যাফট-এ উন্নত কেবিন কনফিগারেশন-ও থাকছে।
এয়ার ইন্ডিয়া একইসঙ্গে আন্তর্জাতিক নেটওয়ার্ক-এ পরিষেবা পুনর্বিন্যাস করছে। বিভিন্ন এয়ারস্পেস রেস্ট্রিকশন এবং অপারেটিং কস্ট-এর প্রভাব সামলাতে কিছু শিডিউল পরিবর্তন করা হলেও সংস্থাটি আন্তর্জাতিক বাজারে নিজের উপস্থিতি বজায় রাখার উপর জোর দিচ্ছে।
অর্থাৎ এয়ার ইন্ডিয়া-র কৌশল এখন শুধু নতুন রুট যোগ করা নয়; বরং যেখানে দীর্ঘপথের পরিষেবা বেশি কার্যকর, সেখানে নতুন-জেনারেশন এয়ারক্র্যাফট ব্যবহার করে নেটওয়ার্ক-এর এফিসিয়েন্সি বাড়ানো।
ইন্ডিগো-তে আন্তর্জাতিক রুটে বড় পুনর্বিন্যাস
দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো-ও একই ধরনের কস্ট প্রেসার-এর মুখে আন্তর্জাতিক নেটওয়ার্ক পুনর্বিন্যাস করছে। সংস্থাটি ৩১ আগস্ট ২০২৬ থেকে দিল্লি-ম্যাঞ্চেস্টার পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই রুট পরিচালনায় উচ্চ অপারেটিং কস্ট, দীর্ঘ ফ্লাইট ডিউরেশোন এবং আন্তর্জাতিক এয়ারস্পেস পরিস্থিতির প্রভাব রয়েছে।
এর আগে ইন্ডিগো হংকং, সাংহাই, হো চি মিন সিটি, ক্র্যাবি, ল্যাংকোয়াই এবং সিয়েম রিপ-সহ কয়েকটি আন্তর্জাতিক পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছিল। সংস্থার বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতিতে ক্যাপাসিটি ও ডিমান্-এর মধ্যে সামঞ্জস্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
তবে এটিকে ইন্ডিগো-র ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন থেকে সরে আসা বলা যাবে না। বরং সংস্থাটি লাভজনক ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক নেটওয়ার্ক-এর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে এয়ারবাসএ৩৫০ ওয়াইডবডি এয়ারক্রাফট-এর মাধ্যমে দীর্ঘ দূরত্বের সম্প্রসারণ আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
আকাসা এয়ার-এ যাত্রীদের জন্য বাড়ল ফুয়েল কস্ট-এর চাপ
দেশের দ্রুত বেড়ে ওঠা স্বল্প খরচের বিমান সংস্থা ‘আকাসা এয়ার’-ও জ্বালানির দামবৃদ্ধির প্রভাব সামলাতে টিকিটের-এর সঙ্গে জ্বালানি সারচার্জ যুক্ত করেছে। বিভিন্ন রুট অনুযায়ী এই সারচার্জের পরিমাণ আলাদা এবং ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল—দুই ধরনের পরিষেবাতেই এর প্রভাব পড়ছে।
এর ফলে ভারতীয় অ্যাভিয়েশন মার্কেটে একটি বিষয় স্পষ্ট—জেট ফুয়েল-এর দাম বাড়লে তার প্রভাব সরাসরি এয়ারলাইনe-এর অপারেটিং কস্ট-এ পড়ছে এবং শেষ পর্যন্ত তার একটি অংশ যাত্রীদের টিকিটের মূল্যের উপরও এসে পড়ছে।
স্পাওসজেটের সামনে এখনও অপারেশনাল ও ফিনাসিয়াল চ্যালেঞ্জ
স্পাইসজেটের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। সংস্থাটি ফ্লিট পুনর্গঠন ও এয়ারক্র্যাফটকে ফের পরিষেবায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আর্থিক চাপ এবং বিমানের প্রাপ্যতাএখনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে রয়েছে। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে স্পাইসজেটের পাইলটের বেতন পরিশোধের ক্ষেত্রে বিলম্ব এবং অর্থসংকটের কথাও উঠে এসেছে।
তবে সংস্থাটি বহরের প্রাপ্যতা বাড়িয়ে পরিষেবা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক মাসে রক্ষণাবেক্ষণ শেষ করে আরও aircraft পরিষেবায় ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় বিমান চলাচল খাত-এ এখন মূল লড়াই খরচ বনাম সংযোগ
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ভারতের অ্যাভিয়েশন সেক্টরের সামনে একইসঙ্গে দুটি লক্ষ্য—ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানো এবং অপারেটিং কস্ট নিয়ন্ত্রণ করা।
এয়ার ইন্ডিয়া নতুন এয়ারক্র্যাফট দিয়ে দীর্ঘ আন্তর্জাতিক রুটকে আরও কার্যকর করতে চাইছে। ইন্ডিগো চাহিদা ও খরচ বিবেচনা করে কিছু রুট সাময়িকভাবে কমিয়ে অন্য বাজারে ক্যাপাসিটি ব্যবহার করছে। আকাশা এয়ার ফুয়েল সারচার্জের মাধ্যমে বাড়তি জ্বালানি ব্যয়ের একটি অংশ যাত্রীদের উপর স্থানান্তর করছে। আর SpiceJet fleet ও আর্থিক সক্ষমতা পুনর্গঠনের মধ্য দিয়ে পরিষেবা শক্তিশালী করার চেষ্টা করছে।
ফলে আগামী কয়েক মাসে ভারতের বিমান বাজারে সবচেয়ে বেশি নজর থাকবে এয়ারক্র্যাফট, এটিএফ প্রাইস, আন্তর্জাতিক রুট পুনরুদ্ধার, নতুন উড়োজাহাজ আনয়ন এবং দীর্ঘ দূরত্বের সম্প্রসারণ-এর উপর।
ভারতের বিমান চলাচল খাত যে এখনও বৃদ্ধির পথে, তা নিয়ে সন্দেহ নেই। তবে ২০২৬-এর দ্বিতীয়ার্ধে সেই বৃদ্ধির চেহারা হবে আগের তুলনায় অনেক বেশি ব্যয়-সচেতন এবং কৌশলগতভাবে বাছাইকৃত—এমনটাই এখনকার বিমান পরিষেবা পরিবর্তনগুলি ইঙ্গিত করছে।
Published on: আগ ৯, ২০২৬ at ২১:০৬
Indian Airlines Rework Global Networks as Costs, Airspace Constraints Bite
✒️ Aniruddha Pal | Sangbad Prabhakar Times
SPT NEWS, Aug. 9, 2026 — India’s major airlines are reshaping their international operations as higher fuel costs, prolonged flight times caused by airspace restrictions and geopolitical uncertainty put pressure on profitability.
Air India and IndiGo, the country’s two largest carriers, are adjusting selected international services while continuing to invest in aircraft and long-haul connectivity. Akasa Air and SpiceJet are also navigating a market in which operating costs remain a key challenge.
Air India has upgraded several international services with newer aircraft and cabin products. From Aug. 1, seven weekly Delhi-Toronto flights are being operated with the airline’s new Boeing 787-9, while three weekly services continue with Boeing 777-300ER aircraft. The 787-9 introduces a new three-class cabin, including Premium Economy.
The airline has also been adjusting its international network. Its temporary changes include reductions on several North American, European and Australian routes, while Delhi-Toronto is scheduled to return to daily operation from August. Air India said it would continue operating more than 1,200 international flights a month despite the network changes.
IndiGo is taking a more selective approach to some long-haul routes. The airline plans to temporarily suspend flights to and from Manchester from Aug. 31, citing longer flying times caused by international airspace constraints and a difficult cost environment.
IndiGo said it would return one of six Boeing 787-9 aircraft currently being operated under a damp or wet lease from Norse Atlantic Airways. The airline said the suspension was temporary and that its remaining long-haul services would continue.
The Manchester decision does not signal a retreat from IndiGo’s long-term international ambitions. The airline is continuing to build capacity and prepare for a larger wide-body operation.
In July, IndiGo signed a memorandum of understanding with CFM International covering more than 1,000 LEAP-1A engines for 510 Airbus A320neo-family aircraft. The agreement also includes support for an engine maintenance, repair and overhaul facility for IndiGo.
The airline has also temporarily suspended services to several international destinations, including Langkawi, Krabi, Ho Chi Minh City, Hong Kong, Shanghai and Siem Reap, as part of what it described as network optimisation. The affected services are scheduled to resume from October, subject to market conditions.
For passengers, the changes could mean shifts in flight frequency and aircraft type on some international routes. For airlines, the priority is increasingly focused on deploying capacity where demand and operating economics remain favourable.
The contrasting strategies of Air India and IndiGo underline a broader shift in India’s aviation market. Airlines continue to pursue international growth, but rising costs and operational uncertainty are forcing carriers to reassess individual routes rather than expand capacity uniformly.
The coming months are likely to be shaped by jet-fuel prices, airspace availability, aircraft deliveries and the recovery of international demand.
India remains one of the world’s fastest-growing aviation markets. But the latest moves suggest that the next stage of expansion will be increasingly driven by network efficiency, fleet economics and route profitability.




