বিশ্বজুড়ে সিন্ধি পাঞ্জাবি সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান: কলকাতায় বিশেষ সংবর্ধনা সভা

Published on: জানু ১২, ২০২৬ at ২১:৪৭ এসপিটি নিউজ, কলকাত্‌ ১২ : সিন্ধি ও পাঞ্জাবি সম্প্রদায়ের ভ্রাতৃত্বকে বিশ্বমঞ্চে আরও সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কলকাতায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভা। অখিল ভারত সিন্ধি পাঞ্জাবি পঞ্চায়েতের বিশিষ্ট প্রতিনিধি ডঃ রাজেশ আহুজা এবং তাঁর সঙ্গী বাসু মোরিয়ানিকে এদিন কলকাতার সিন্ধি পাঞ্জাবি পঞ্চায়েতের পক্ষ […]

Continue Reading

অগ্নিস্ফুলিঙ্গ থেকে অনন্ত আলো

— বর্তমান ভারত ও স্বামী বিবেকানন্দের চিন্তাধারা Published on: জানু ১২, ২০২৬ at ১৬:৩১ লেখক :  অনিরুদ্ধ পাল এসপিটি প্রতিবেদন: ইতিহাসে কিছু মানুষ জন্মান আলোর মতো—যাঁরা নিজে জ্বলে অন্যকে পথ দেখান। স্বামী বিবেকানন্দ ছিলেন তেমনই এক অগ্নিস্ফুলিঙ্গ, যাঁর জীবন ও চিন্তাধারা আজও ভারতীয় জাতিসত্তার গভীরে দীপ্ত হয়ে রয়েছে। ১২ জানুয়ারি ১৮৬৩ সালে কলকাতায় জন্মগ্রহণকারী নরেন্দ্রনাথ দত্ত […]

Continue Reading

শান্তির পথে ৭৮ দিন: বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে হেঁটে বিশ্বজোড়া শান্তির দূত হয়ে উঠল ‘অলোকা’

Published on: জানু ১১, ২০২৬ at ২৩:৪৫ এসপিটি নিউজ, কলকাতা, ১১ জানুয়ারি : আজ শান্তির পথে হাঁটার ৭৮তম দিন। গেরুয়া বসনে বৌদ্ধ সন্ন্যাসীরা নীরবে এগিয়ে চলেছেন—হাতে কোনো অস্ত্র নেই, কণ্ঠে কোনো স্লোগান নেই, আছে শুধু অহিংসা, সহমর্মিতা আর মানবতার বার্তা। আর সেই সারির একেবারে মাঝখানে, নিঃশব্দে পা ফেলছে এক অবলা পথকুকুর—নাম তার অলোকা। কলকাতার ব্যস্ত, কোলাহলমুখর […]

Continue Reading

গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড — অস্থায়ী ছাউনিগুলো পুড়ে ছাই

Published on: জানু ৯, ২০২৬ at ২৩:৩৩ এসপিটি নিউজ, সাগর (দক্ষিণ ২৪ পরগনা), ৯ জানুয়ারি : ভারতের অন্যতম বড় ধর্মীয় মেলা গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণে আজ ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র একদিনের মধ্যেই কপিলমুনি আশ্রম চত্বরের আশপাশে তৈরি হওয়া বহু অস্থায়ী ছাউনি কিংবা শিবির দাউ দাউ করে জ্বলে গেছে। ঘটনাটি ঘটেছে ২ […]

Continue Reading

ডিজিটাল বিপ্লবে তিলোত্তমা: কলকাতায় বসছে ‘সিআইও ফিউচারস্কেপ ২০২৬’-এর আসর

আগামীকাল কলকাতার তাজ সিটি সেন্টারে দেশজুড়ে আসা ১৮০ জনেরও বেশি শীর্ষ আইটি লিডারের (CIOs) মেলা বসছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় নয়, বরং একে হাতিয়ার করে কীভাবে ব্যবসা ও সমাজকে বদলে দেওয়া যায়, থাকবে তার বিশেষ রোডম্যাপ। বিশ্বখ্যাত গবেষণা সংস্থা আইডিসি (IDC) এই ইভেন্টের নলেজ পার্টনার হিসেবে প্রযুক্তিগত বিবর্তনের রূপরেখা তুলে ধরবে। ১৭টি চ্যাপ্টারের মধ্যে কলকাতা শাখা […]

Continue Reading

তদন্তে বাধা ও নথি ‘ছিনতাই’-এর অভিযোগ: কলকাতায় ইডি বনাম মুখ্যমন্ত্রী সংঘাত চরমে

Published on: জানু ৮, ২০২৬ at ২১:৪৭ এসপিটি নিউজ, কলকাতা , ৮ জানুয়ারি : আজ কলকাতায় এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থাকল তিলোত্তমা। কয়লা পাচার মামলার আর্থিক তছরুপের (PMLA) তদন্তে নেমে আই-প্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাসভবন ও সংস্থায় ইডি-র তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে সংঘাত এক নতুন মাত্রা পেল। ঘটনার জল শেষ […]

Continue Reading

ভিড়ের দিন শেষ! সাধারণ যাত্রীদের জন্য ১৭ হাজার নতুন কোচ আনছে রেল

Published on: জানু ৮, ২০২৬ at ১২:১৮ Reporter: Aniruddha Pal এসপিটি নিউজ, নতুন দিল্লি ও কলকাতা, ৮ জানুয়ারি: ট্রেনের সাধারণ কামরা মানেই বাদুড়ঝোলা ভিড়, গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা আর অসহ্য গরম—এই চেনা ছবিটা এবার আমূল বদলে যেতে চলেছে। সাধারণ ও মধ্যবিত্ত যাত্রীদের রেল সফরকে মর্যাদাপূর্ণ করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। বন্দে ভারতের মতো […]

Continue Reading

কালিম্পং-ও ডাহা ফেল! দক্ষিণবঙ্গে শীতের বিধ্বংসী সেঞ্চুরি, শ্রীনিকেতনের পারদ যখন ৬.৬

Published on: জানু ৭, ২০২৬ at ২২:১০ এসপিটি নিউজ, কলকাতা, ৭ জানুয়ারি: পৌষের শেষলগ্নে এসে খেল দেখাচ্ছে শীত। কার্যত ‘স্পেল বাউন্ড’ দশা গোটা পশ্চিমবঙ্গের। উত্তরের শৈত্যপ্রবাহের দাপট তো ছিলই, কিন্তু গত ২৪ ঘণ্টায় সবাইকে চমকে দিয়ে উত্তরবঙ্গকে কার্যত গোল দিল দক্ষিণবঙ্গ। পাহাড়ের শহর কালিম্পংকেও টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, রাজ্যের অন্তত ৩৬টি জায়গায় […]

Continue Reading

কাঁপছে বাংলা: ৫ বছরের রেকর্ড চুরমার, হাড়কাঁপানো ঠান্ডায় কার্যত ‘আইসবক্স’ দক্ষিণবঙ্গ!

Published on: জানু ৬, ২০২৬ at ১২:১৫ Reporter: Aniruddha Pal এসপিটি নিউজ, কলকাত্‌ ৬ জানুয়ারি: মাঘ আসার আগেই পৌষের মরণকামড়! খাতা-কলমে শীতের আমেজ নয়, রীতিমতো মেরুপ্রদেশের ঠান্ডায় জবুথুবু গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের গত পাঁচ বছরের পরিসংখ্যানকে কার্যত নস্যাৎ করে দিয়ে সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহের তাণ্ডব। আজ ভোরের আলো ফুটতেই দেখা গেল এক বিরল […]

Continue Reading

গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী: একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও সাগর সেতুর শিলান্যাস, নিরাপত্তায় ইসরোর প্রযুক্তি

Published on: জানু ৫, ২০২৬ at ২৩:৪৩ এসপিটি নিউজ, গঙ্গাসাগর , ৫ জানুয়ারি: আজ গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সরকারি অনুষ্ঠানে প্রস্তাবিত সাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে জানান, প্রযুক্তির […]

Continue Reading