রাজ্যে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, কি বলছে হাওয়া অফিসের রিপোর্ট

Published on: ফেব্রু ১১, ২০২২ @ ২১:২৩ এসপিটি নিউজ, কলকাতা, ১১ ফেব্রুয়ারি:  আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও আগামী দু’দিন উত্তরবঙ্গের উপ-হিমালয় জেলাগুলিতে গভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে আবহাওয়া দফতরের থেকে রাজ্যের জেলাগুলির জন্য কোনও সতর্কবার্তা নেই। আজ রাজ্যে কয়েকটি জেলায় খুব ঘন কুয়াশা পড়েছে। দু’এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস […]

Continue Reading

7 দিনের হোম কোয়ারেন্টাইন বাতিল আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য, দেখে নিন তালিকাভুক্ত দেশের নাম

Published on: ফেব্রু ১০, ২০২২ @ ২০:৫১ এসপিটি নিউজ ডেস্ক:  বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সেখানে বাধ্যতামূলক হিসাবে সাত দিনের হোম কোয়ারেন্টাইন-এর পরবর্তে আগমনের পরে 14 দিনের স্ব-নিরীক্ষণের সুপারিশ করা হয়েছে।পাশাপাশি নির্বাচিত 82টি দেশে সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের জন্য কোনও প্রি-ডিপারচার আরটি-পিসিআর থাকছে না। তবে এই তালিকায় চীন এবং সংযুক্ত […]

Continue Reading

CBSE-র ক্লাস 10 এবং 12 এর টার্ম-2 বোর্ড পরীক্ষা শুরু ২৬ এপ্রিল থেকে, হবে স্কুলেই

Published on: ফেব্রু ৯, ২০২২ @ ২১:২৬ এসপিটি নিউজ:  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), তাদের দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় মেয়াদের বোর্ডের পরীক্ষা 26 এপ্রিল থেকে শুরু করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। শীঘ্রই তারা পরীক্ষার তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে। CBSE পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজ জানিয়েছেন, ক্লাস 10 এবং 12 এর জন্য দ্বিতীয় মেয়াদের বোর্ড […]

Continue Reading

বাংলায় আগামী দু’দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা আবার কোথাও শুষ্ক আবহাওয়া -জানাল হাওয়া অফিস

Published on: ফেব্রু ৮, ২০২২ @ ২১:০৬ এসপিটি নিউজ, কলকাতা, ৮ ফেব্রুয়ারি:  কয়েকদিন পরিষ্কার আকাশ থাকার পর ফের বাংলায় আবার কাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই বৃষ্টির সম্ভাবনা মাত্র কয়েকটি জেলায় থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার কথাই জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাত্র তিনটি জেলায় এই বৃষ্টির […]

Continue Reading

বারাকপুর পুরভোটে তৃণমূলের প্রার্থী হয়ে কাজের মানুষ সমাজসেবী সম্রাট তপাদার জানিয়ে দিলেন তাঁর ‘প্রতিজ্ঞা’র কথা

Published on: ফেব্রু ৭, ২০২২ @ ১৮:১৭ Reporter: Aniruddha Pal এসপিটি নিউজ:  “…অভিশাপ, নিন্দা ও গালিবর্ষণের দ্বারা কোনও সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো ঐরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনও সুফল হয়নি। কেবল ভালবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল-প্রাপ্তির আশা করা যেতে পারে।” যুগনায়ক স্বামী বিবেকানন্দের মুখ থেকে বের হওয়া এই কথাগুলিকে নিজের জীবনে […]

Continue Reading

লতাদিদির কাছ থেকে অগাধ স্নেহ পেয়েছি- ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি

Published on: ফেব্রু ৬, ২০২২ @ ২২:০২ এএসপিটি নিউজ:  আজ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ট্যুইট করে লিখেছেন তাঁর প্রতি গভীর শ্রদ্ধার কথা। সেখানে তিনি লতা মঙ্গেশকরকে দিদি বলে সম্বোধন করে লিখেছেন যে লতাদিদির কাছ থেকে অগাধ স্নেহ পেয়েছি, এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। […]

Continue Reading

২৯ দিনের লড়াই শেষে চিরনিদ্রায় লতা মঙ্গেশকর, পালিত হবে দু’দিনের রাষ্ট্রীয় শোক

Published on: ফেব্রু ৬, ২০২২ @ ১৮:২৮ এসপিটি নিউজ, মুম্বই, ৬ ফেব্রুয়ারি: কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর আর আমাদের মাঝে নেই। রবিবার সকাল ৮টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর ২৯ দিন আগে ৮ জানুয়ারি করোনা এবং নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ১.১০ নাগাদ লতাজির মৃতদেহ তাঁর বাড়ি […]

Continue Reading

আগামিকাল আকাশ পরিষ্কারই থাকবে, ঠান্ডা থাকবে আরও কয়েকটা দিন

Published on: ফেব্রু ৫, ২০২২ @ ২৩:২১ এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:  আজ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তবে আগামিকাল থেকে আগামী কয়েকটা দিন সারা রাজ্যে আকাশ পরিষ্কারই থাকবে। পাশাপাশি তাপমাত্রা কমবে থাকবে ঠান্ডার রেশও। আলিপুর আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামিকাল থেকে রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে কয়েকটা দিন। […]

Continue Reading

ICSE, ISC-এর ফলাফল প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি, জানিয়ে দিল CISCE

Published on: ফেব্রু ৪, ২০২২ @ ১৮:১১ এসপিটি নিউজ:  দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) 7 ফেব্রুয়ারি, 2022 সোমবার ICSE, ISC-এর প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করবে। ICSE, ISC-এর ফলাফল সকাল 10 টায় ঘোষণা করা হবে, কাউন্সিল একটি অফিসিয়াল রিলিজে জানিয়েছে। শিক্ষার্থীরা তাদের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারে: isce.org, results.cisce.org। এছাড়াও, প্রার্থীরা এসএমএসের মাধ্যমে […]

Continue Reading

রাজ্যে ১০৮টি পুরসভায় ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

Published on: ফেব্রু ৪, ২০২২ @ ০৯:০৯ এসপিটি নিউজ, কলকাতা, ৪ ফেব্রুয়ারি:  বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এ রাজ্যে ১৯টি জেলায় ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। একদিনেই হবে এই পুরভোট। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।সব থেকে বেশি পুরসভায় ভোট হবে উত্তর ২৪ পরগনা জেলায়। এখানে মোট […]

Continue Reading