শেষ বাঁশি বাজতেই ইতিহাস! ক্ষুদ্র দেশের মহাকাব্যিক লড়াইয়ে কেঁপে উঠল ফিফা বিশ্বকাপ ২০২৬

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৪, ২০২৬ at ২৩:৪২
Reporter: Arunava Gupta

এসপিটি নিউজ: বিশ্বকাপ ’২৬ রণাঙ্গনে খেলার যোগ্যতা অর্জনকারী চার দেশের অন্যতম কেপ ভার্দে। সর্বপ্রথম বিশ্বের তাবড়-তাবড় ফুটবল সমৃদ্ধ দেশের দিকপাল ফুটবলারদের মুখোমুখি হওয়ার বিরল নজির। ১৯৮৫ ফিফা সংযুক্তি করণ এবং অবশেষে আকাঙ্খিত রামধনুর ছটায় উজ্জ্বল হয়ে ওঠা। টিমের কারোর অজানা নয় মাথার ঘাম পায়ে ফেলে তবেই তাদের এই সাফল্য এবং ২০২৬ বিশ্বকাপ মঞ্চে আঁচড় কাটতে কেপ ভার্দে প্রতিজ্ঞাবদ্ধ। খোলাখুলি এঁদের বলতে বাধেনিঃ “আমরা বিশ্বস্বীকৃত টিমগুলির মুখোমুখি হব। কিন্তু আমাদের দর্শন অত্যন্ত পরিষ্কার।“

কোন সামান্যতম ইতস্ততভাব অভিধানে নেই। খুলামখুল্লা নীতি। ৪-৩-২-১ ঘুঁটি সাজিয়ে কেপ ভার্দে বিশ্বকাপ প্রবেশ মসৃণ করেছে, সাফল্য পেয়েছে। সেই আক্রমণের ঝাঁঝ মূলপর্বে বজায় রেখেছে। ডেইলন লিভরামেন্টো একমাত্র ভরসা হলেও পুরো দল পুর সাজানো-গোছানো সুবিন্যস্ত।

উল্লেখ্য বেশি সংখ্যক ফুটবলার এসেছে ইউরোপ ও আফ্রিকা থেকে। কিন্তু ঘটনা হল- ফুটবলাররা প্রত্যেকে একসূত্রে বাঁধা। দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের প্রতি এঁদের ভালবাসায় বিন্দুসম ঘাটতি নেই। ডেইলন স্তম্ভ হলেও তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করার জন্য পাশে মজুত মিডফিল্ডার জামিরো মন্টেইরো এবং সেন্টার ব্যাক লগান কোস্তা। কোচ পেড্রো বুবিস্তা। যিনি আস্থা রাখেন সেট-পিস আক্রমণে, যেহেতু চল্লিশ শতাংশ গোলই সেট-পিস থেকে এসেছে।

কোচ কণ্ঠ ছাড়ো জোড়ে বলেছেন- ‘Size defines nothing in Football ‘. কথাটা যে কতটা ওজনদার ও সত্য তার প্রমাণ কেপ ভার্দে বিশ্বকাপে প্রথম আবির্ভাব লগ্নে প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে দিয়েছে। ফলাফল ০-০। আর শেষে গতকাল প্রবল শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে নিজেদের শক্তি উজার করে দিয়েছে। গোটা ফুটবল বিশ্ব দেখেছে তাদের ফুটবল দক্ষতা। ফলাফল ২-৩ গোলে পরাজিত। কিন্তু আর্জেন্টিনাকে বুঝিয়ে দিয়েছে – “আমরাও ফুটবলটা খেলতে জানি।“

কেপ ভার্দে অথবা কাবু ভের্দি, আনুষ্ঠানিকভাবে কাবু ভের্দি প্রজাতন্ত্র, আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলের নিকটে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের মাকারোনেশিয়া বাস্তু-অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। পঞ্চদশ শতকে পর্তুগিজরা এই দ্বীপ আবিষ্কার করে বসতি স্থাপন করে। এর আগে এখানে কোন মানব বসতি ছিল না।

এই দেশটির রাজধানী প্রাইয়া। প্রধান ধর্ম- খ্রীষ্টধর্ম। দেশটির আয়তন ৪,০৩৩ বর্গ কিলোমিটার। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা চার লক্ষ একানব্বই হাজার দুইশত তেত্রিশ (৪৯১,২৩৩), যা বিশ্বে ১৭২তম।

Published on: জুলা ৪, ২০২৬ at ২৩:৪২


শেয়ার করুন