নতুন অভিজ্ঞতার থাইল্যান্ড: MICE, সফট পাওয়ার, ‘ল্যান্ড অব স্মাইলস’-এর দর্শন এবং ভারতীয় পর্যটকদের জন্য নতুন দিগন্তের আহ্বান

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৬, ২০২৬ at ১৮:১৫

অনিরুদ্ধ পাল | টিটিএফ কলকাতা ২০২৬ | সংবাদ প্রভাকর টাইমস

এসপিটি নিউজ: বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত থাইল্যান্ড। তবে সময়ের সঙ্গে পর্যটনের সংজ্ঞা যেমন বদলেছে, তেমনই বদলেছে থাইল্যান্ডের পর্যটন কৌশলও। আজ আর শুধুমাত্র সমুদ্রসৈকত, শপিং কিংবা নাইটলাইফের উপর নির্ভর করে থাকতে চাইছে না দেশটি। বরং ব্যবসায়িক পর্যটন, আন্তর্জাতিক সম্মেলন, স্থানীয় সংস্কৃতিনির্ভর অভিজ্ঞতা, পরিবেশবান্ধব ভ্রমণ, স্বাস্থ্যসেবা, গ্যাস্ট্রোনমি এবং সফট পাওয়ারকে সামনে রেখে এক নতুন পরিচয় গড়ে তুলছে থাইল্যান্ড।

টিটিএফ কলকাতা ২০২৬-এ সংবাদ প্রভাকর টাইমস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই পরিবর্তনের বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরেন কলকাতায় রয়্যাল থাই কনস্যুলেট-জেনারেলের কনসাল-জেনারেল সিরিপর্ন তান্তিয়াপানিয়াথেপি

MICE পর্যটনে দ্রুত এগোচ্ছে থাইল্যান্ড

সাক্ষাৎকারে ব্যবসায়িক পর্যটন বা MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions)-এর প্রসঙ্গ উঠতেই কন্সাল-জেনারেল জানান, এই ক্ষেত্রটি বর্তমানে থাইল্যান্ডের পর্যটন শিল্পের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবসা, কর্পোরেট সভা, সম্মেলন, প্রদর্শনী এবং প্রণোদনামূলক ভ্রমণের জন্য থাইল্যান্ড ইতিমধ্যেই বিশ্বজুড়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

আধুনিক কনভেনশন সেন্টার, আন্তর্জাতিক মানের হোটেল, উন্নত যোগাযোগ ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ এবং সরকারের সক্রিয় সহায়তা—সব মিলিয়ে থাইল্যান্ড এখন এশিয়ার অন্যতম সেরা MICE গন্তব্য।

কনসাল-জেনারেলের মতে, “আমরা শুধু অবকাশ যাপনের পর্যটনের উপর নির্ভর করছি না। ব্যবসায়িক পর্যটনও আমাদের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক সম্মেলন, কর্পোরেট ইভেন্ট এবং প্রদর্শনী আয়োজনের জন্য মানুষ থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন। এই খাত আমাদের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, ভারতীয় কর্পোরেট সংস্থা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের কাছেও থাইল্যান্ডের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

পর্যটন এখন শুধু ভ্রমণ নয়, অভিজ্ঞতা

সাক্ষাৎকারে বারবার একটি বিষয় উঠে আসে—বর্তমান যুগে পর্যটনের মূল আকর্ষণ শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, বরং অভিজ্ঞতা (Experience)

কনসাল-জেনারেল বলেন, একজন পর্যটক এখন এমন কিছু খোঁজেন, যা তাঁর স্মৃতিতে দীর্ঘদিন থেকে যায়।

সেই কারণেই থাইল্যান্ড পর্যটকদের স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটানো, স্থানীয় খাবার রান্না শেখা, গ্রামীণ সংস্কৃতি জানা, স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজ করা, ঐতিহ্যবাহী উৎসবে অংশ নেওয়া কিংবা প্রকৃতির কাছাকাছি থাকার মতো অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, “আমরা চাই একজন পর্যটক থাইল্যান্ড থেকে শুধু ছবি নয়, জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা নিয়ে ফিরে যান। সেই কারণেই স্থানীয় সংস্কৃতি ও মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”

সফট পাওয়ার—থাইল্যান্ডের নতুন শক্তি

সাক্ষাৎকারে থাইল্যান্ডের Soft Power নিয়েও বিস্তারিত আলোচনা করেন কন্সাল-জেনারেল।

তিনি জানান, বর্তমানে থাইল্যান্ড তাদের সংস্কৃতি, খাদ্য, ঐতিহ্য, উৎসব, শিল্প, সংগীত, চলচ্চিত্র, স্বাস্থ্যসেবা, ওয়েলনেস এবং স্থানীয় জীবনধারাকে বিশ্বমঞ্চে তুলে ধরার উপর বিশেষ জোর দিচ্ছে।

তাঁর মতে, এগুলিই ভবিষ্যতের পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে।

থাই খাবারের জনপ্রিয়তা, ঐতিহ্যবাহী ম্যাসাজ, স্থানীয় হস্তশিল্প, রন্ধনশৈলী, উৎসব এবং মানুষের আন্তরিকতা—সব মিলিয়ে থাইল্যান্ডের সফট পাওয়ার আন্তর্জাতিক পর্যায়ে দেশটির ভাবমূর্তি আরও শক্তিশালী করছে।

তিনি বলেন, “একটি দেশের পরিচয় শুধু তার দর্শনীয় স্থান নয়। তার মানুষ, সংস্কৃতি, খাবার, শিল্প এবং জীবনধারাও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই পর্যটকরা সেই আসল থাইল্যান্ডকে চিনুন।”

‘Land of Smiles’—একটি পরিচয়ের দর্শন

বিশ্বজুড়ে থাইল্যান্ডকে বলা হয় “Land of Smiles”। কিন্তু এই পরিচয়ের প্রকৃত অর্থ কী?

এই প্রশ্নের উত্তরে কন্সাল-জেনারেল বলেন, এটি কোনো বিপণন কৌশল নয়; বরং থাই সমাজের জীবনদর্শনেরই প্রতিফলন।

তিনি বলেন, “আমাদের কাছে হাসি শুধু একটি অভিব্যক্তি নয়; এটি মানুষের প্রতি সম্মান, আন্তরিকতা, সৌজন্য এবং আতিথেয়তার প্রতীক। একজন পর্যটক যখন থাইল্যান্ডে আসেন, তখন আমরা চাই তিনি যেন নিজেকে অতিথি নয়, পরিবারের একজন সদস্য বলে অনুভব করেন।”

তাঁর মতে, এই আন্তরিক ব্যবহারই বারবার পর্যটকদের থাইল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসে।

প্রথমবার নয়, বারবার ফিরে আসার গন্তব্য

কনসাল-জেনারেল জানান, বর্তমানে বহু ভারতীয় পর্যটক দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থবারও থাইল্যান্ডে আসছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রতিবারই নতুন কিছু আবিষ্কারের সুযোগ।

তিনি বলেন, “থাইল্যান্ড এমন একটি দেশ, যেখানে প্রতিটি সফরে নতুন কিছু দেখার সুযোগ রয়েছে। আপনি যদি একবার শুধু ব্যাংকক বা ফুকেট দেখে থাকেন, পরেরবার উত্তর থাইল্যান্ড, স্থানীয় গ্রাম, সাংস্কৃতিক শহর কিংবা প্রকৃতিনির্ভর নতুন গন্তব্য আবিষ্কার করতে পারবেন।”

এই বৈচিত্র্যই থাইল্যান্ডকে বিশ্বের অন্যতম পুনরায় ভ্রমণযোগ্য (Repeat Destination) দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে তিনি মন্তব্য করেন।

ভারতীয় পর্যটকদের জন্য বিশেষ বার্তা

সাক্ষাৎকারের এই অংশে ভারতীয় পর্যটকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন কনসাল-জেনারেল।

তিনি বলেন, থাইল্যান্ডে এলে শুধু পরিচিত জায়গাগুলি ঘুরে দেখেই যেন সফর শেষ না করা হয়।

বরং দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় জীবনযাত্রা এবং মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করা উচিত।

তিনি বলেন, “আপনারা নতুন জায়গা আবিষ্কার করুন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলুন। থাই সংস্কৃতিকে কাছ থেকে অনুভব করুন। তাহলেই আপনার ভ্রমণ আরও সমৃদ্ধ হবে।”

তিনি আরও জানান, থাইল্যান্ড সব বয়সের এবং সব ধরনের পর্যটকের জন্য সমানভাবে উপযুক্ত—হোক তা পরিবার, নবদম্পতি, একক ভ্রমণকারী, অ্যাডভেঞ্চারপ্রেমী কিংবা ব্যবসায়িক প্রতিনিধি।

ভবিষ্যতের লক্ষ্য—আরও শক্তিশালী ভারত-থাইল্যান্ড পর্যটন সহযোগিতা

সাক্ষাৎকারের এই পর্যায়ে কন্সাল-জেনারেল স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে ভারত, বিশেষ করে পূর্ব ভারতের সঙ্গে পর্যটন সহযোগিতা আরও বিস্তৃত করাই থাইল্যান্ডের অন্যতম লক্ষ্য।

যৌথ প্রচার, ট্রাভেল ট্রেড সহযোগিতা, নতুন বিমান যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটন ব্যবসার সম্প্রসারণ—সব ক্ষেত্রেই দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

তাঁর মতে, পর্যটন কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করে না; এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘস্থায়ী সম্পর্কও গড়ে তোলে।

(চলবে — পর্ব–৪: সাক্ষাৎকারের শেষ অংশে ভারতীয় পর্যটকদের উদ্দেশে কন্সাল-জেনারেলের বিশেষ আহ্বান, থাইল্যান্ডের ভবিষ্যৎ পর্যটন ভাবনা, টিটিএফ কলকাতা নিয়ে তাঁর মূল্যায়ন এবং ভারত-থাইল্যান্ড সম্পর্কের নতুন দিগন্ত নিয়ে পূর্ণাঙ্গ সমাপ্তি।)

Thailand Unveils a New Tourism Vision: MICE, Soft Power and the Philosophy of the “Land of Smiles”

Royal Thai Consul-General says experience-driven travel, business tourism and cultural engagement are shaping Thailand’s next chapter for Indian visitors
By Aniruddha Pal | TTF Kolkata 2026 | Sangbad Prabhakar Times

KOLKATA, India, July 14 (SPT News) — Thailand is redefining its global tourism identity by moving beyond its traditional image of beaches, shopping and nightlife to embrace business tourism, cultural immersion, sustainability, wellness and soft power as key pillars of future growth.

In an exclusive interview with Sangbad Prabhakar Times during Travel & Tourism Fair (TTF) Kolkata 2026, Siriporn Tantipanyathep, Consul-General of the Royal Thai Consulate-General in Kolkata, outlined how Thailand is adapting to changing global travel trends while strengthening its appeal among Indian travellers.

She said modern tourism is increasingly driven by meaningful experiences rather than sightseeing alone, prompting Thailand to diversify its tourism offerings and position itself as one of Asia’s most dynamic destinations.

Thailand Strengthens Its Position as a Leading MICE Destination

Speaking about MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions) tourism, the Consul-General said the sector has become one of Thailand’s highest tourism priorities.

She noted that Thailand has established itself as a preferred destination for international conferences, corporate meetings, exhibitions and incentive travel through sustained investment in world-class convention centres, internationally recognised hotels, efficient transport infrastructure, skilled hospitality professionals and strong government support.

“We are no longer relying solely on leisure tourism. Business tourism has become one of our strongest sectors. International organisations and companies from around the world are choosing Thailand to host conferences, corporate events and exhibitions. This industry also plays a significant role in supporting our national economy.”

She added that Thailand is witnessing growing interest from Indian corporations and business delegations, further strengthening bilateral tourism and commercial ties.

Tourism Today Is About Experiences

Throughout the interview, the Consul-General repeatedly stressed that today’s travellers seek memorable experiences rather than simply visiting famous attractions.

She said modern tourists increasingly value authentic interactions that remain with them long after their journey ends.

Thailand is therefore encouraging visitors to spend time with local communities, learn traditional cooking, explore rural lifestyles, interact with local artisans, participate in cultural festivals and experience nature more closely.

“We want every visitor to return home not only with photographs but with unforgettable life experiences. That is why we place great emphasis on connecting travellers with our local communities, traditions and culture.”

Soft Power Emerges as Thailand’s New Global Strength

The Consul-General also highlighted soft power as an increasingly important pillar of Thailand’s international tourism strategy.

She said Thailand is actively promoting its cuisine, cultural heritage, festivals, arts, music, cinema, healthcare, wellness traditions and everyday way of life to global audiences.

According to her, these cultural assets will become some of the strongest attractions for future international travellers.

Thailand’s internationally recognised cuisine, traditional massage therapies, local handicrafts, culinary heritage, festivals and renowned hospitality continue to enhance the country’s global image and competitiveness.

“A country’s identity is defined not only by its attractions but also by its people, culture, cuisine, art and way of life. We want visitors to discover the real Thailand.”

The Meaning Behind the “Land of Smiles”

Thailand has long been known worldwide as the “Land of Smiles.” Asked about the significance of that identity, the Consul-General said it represents far more than a tourism slogan.

According to her, it reflects the values deeply embedded within Thai society.

“For us, a smile is much more than an expression. It represents respect, kindness, sincerity and hospitality. When visitors arrive in Thailand, we want them to feel not like tourists but like members of our extended family.”

She said this culture of genuine hospitality remains one of the main reasons visitors choose to return to Thailand repeatedly.

A Destination Visitors Return to Again and Again

The Consul-General observed that an increasing number of Indian travellers are now visiting Thailand for the second, third or even fourth time.

She attributed this trend to the country’s remarkable diversity, which offers new experiences with every visit.

“Thailand is a destination where every journey can be different. If your first visit was limited to Bangkok or Phuket, your next trip can introduce you to Northern Thailand, traditional villages, cultural cities and entirely new nature-based destinations.”

She said this diversity has helped establish Thailand as one of the world’s leading repeat-visit destinations.

A Special Message for Indian Travellers

Delivering a message to Indian visitors, the Consul-General encouraged travellers to look beyond Thailand’s most familiar destinations.

Rather than limiting themselves to well-known tourist attractions, she urged visitors to discover the country’s natural landscapes, cultural traditions, local communities and regional heritage.

“Explore new destinations. Talk to local people. Experience Thai culture from close quarters. That is what will make your journey truly meaningful.”

She added that Thailand offers something for every traveller, whether families, honeymoon couples, solo explorers, adventure seekers or business visitors.

Looking Ahead: A Stronger India–Thailand Tourism Partnership

Looking to the future, the Consul-General reaffirmed Thailand’s commitment to expanding tourism cooperation with India, particularly Eastern India.

She said both countries are keen to deepen collaboration through joint tourism promotion, closer engagement with the travel trade, enhanced air connectivity, cultural exchanges and broader tourism business partnerships.

According to her, tourism is far more than an economic activity.

It builds friendship, mutual respect and lasting relationships between people and nations.

(To be continued — Part 4: In the concluding instalment, the Consul-General shares her final message for Indian travellers, reflects on TTF Kolkata, outlines Thailand’s future tourism vision and discusses the next chapter in the evolving India–Thailand partnership.)


শেয়ার করুন