

Published on: জুলা ১৫, ২০২৬ at ১৯:৫৩
অনিরুদ্ধ পাল | টিটিএফ কলকাতা ২০২৬ | সংবাদ প্রভাকর টাইমস
এসপিটি নিউজ : টিটিএফ কলকাতা ২০২৬-এ আয়োজিত এই একান্ত সাক্ষাৎকারে থাইল্যান্ডের কনসাল-জেনারেল সিরিপর্ন তান্তিয়াপানিয়াথেপি শুধু পর্যটনের পরিসংখ্যান বা নতুন গন্তব্যের কথাই বলেননি; বরং তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন ভারত ও থাইল্যান্ডের বহুযুগের ঐতিহাসিক সম্পর্ককে। তাঁর মতে, এই সম্পর্কের ভিত্তি শুধুমাত্র কূটনীতি বা ব্যবসা নয়, বরং দুই দেশের মানুষের হৃদয়ের সংযোগ, যা হাজার বছরের ইতিহাসে গড়ে উঠেছে। সেই সম্পর্কই আজকের পর্যটন, বাণিজ্য, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগকে আরও শক্তিশালী করছে।
ঐতিহাসিক বন্ধনের উপর দাঁড়িয়েই এগোচ্ছে আধুনিক পর্যটন
ভারত ও থাইল্যান্ডের সম্পর্কের কথা বলতে গিয়ে কনসাল-জেনারেল বলেন, ইতিহাসের পাতা উল্টালেই দেখা যাবে—দুই দেশের মধ্যে যোগাযোগের ইতিহাস অত্যন্ত প্রাচীন। ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিনিময়ের মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে এই সম্পর্ক গড়ে উঠেছে।
বিশেষ করে বৌদ্ধধর্মের প্রসার, ভারতীয় সভ্যতার প্রভাব, ভাষা, সাহিত্য, শিল্প, স্থাপত্য এবং বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে এক আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। আজও থাইল্যান্ডের নানা সাংস্কৃতিক ঐতিহ্যে ভারতীয় সভ্যতার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
তিনি বলেন, “ভারতীয় পর্যটকরা যখন থাইল্যান্ডে আসেন, তখন তাঁরা শুধু একটি বিদেশি দেশে আসেন না; তাঁরা এমন একটি দেশে আসেন, যেখানে বহু সাংস্কৃতিক উপাদান তাঁদের কাছে পরিচিত বলে মনে হয়। এই আত্মিক সংযোগই দুই দেশের সম্পর্ককে আরও গভীর করে।”
কন্সাল-জেনারেলের মতে, এই ঐতিহাসিক বন্ধনই ভবিষ্যতের পর্যটন সহযোগিতার সবচেয়ে বড় শক্তি।
ভারতীয় পর্যটকদের চাহিদা বদলেছে, বদলেছে থাইল্যান্ডও
সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ভারতীয় পর্যটকদের ভ্রমণ অভ্যাসে গত কয়েক বছরে বড় ধরনের পরিবর্তন এসেছে।
আগে যেখানে অধিকাংশ পর্যটক মূলত ব্যাংকক, পাতায়া বা ফুকেটের মতো পরিচিত গন্তব্যে কয়েকদিন কাটিয়ে ফিরে যেতেন, এখন সেই চিত্র বদলাচ্ছে। বর্তমান প্রজন্মের পর্যটকরা নতুন অভিজ্ঞতা খুঁজছেন। তাঁরা স্থানীয় মানুষের জীবনযাত্রা জানতে চান, স্থানীয় খাবারের স্বাদ নিতে চান, গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চান এবং প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করতে চান।
সিরিপর্ন তান্তিয়াপানিয়াথেপির কথায়, “আমরা লক্ষ্য করছি, ভারতীয় পর্যটকরা এখন অনেক বেশি অভিজ্ঞ। তাঁরা শুধুমাত্র ছবি তুলে ফিরে যেতে চান না; বরং প্রতিটি গন্তব্যকে অনুভব করতে চান। সেই কারণেই থাইল্যান্ড এখন নতুন নতুন অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের উপর জোর দিচ্ছে।”
এই পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে থাইল্যান্ড স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করে Community Based Tourism, Wellness Tourism, Nature Tourism, Cultural Tourism এবং Gastronomy Tourism-এর মতো নতুন পর্যটন পণ্যকে গুরুত্ব দিচ্ছে।
‘Hidden Gems’ তুলে ধরছে থাইল্যান্ড
কনসাল-জেনারেল জানান, থাইল্যান্ড এখন পর্যটকদের শুধু জনপ্রিয় শহরগুলির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না।
বরং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অপেক্ষাকৃত কম পরিচিত অথচ অসাধারণ সৌন্দর্যমণ্ডিত স্থানগুলিকে আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরার চেষ্টা চলছে।
তিনি বলেন, অনেক ভারতীয় পর্যটক এখন দ্বিতীয় বা তৃতীয়বার থাইল্যান্ডে আসছেন। তাই তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করা অত্যন্ত প্রয়োজন।
তাঁর বক্তব্য অনুযায়ী, সমুদ্রসৈকতের পাশাপাশি পাহাড়, বনাঞ্চল, স্থানীয় গ্রাম, ঐতিহ্যবাহী বাজার, স্থানীয় উৎসব, রান্নার অভিজ্ঞতা এবং পরিবেশবান্ধব পর্যটন আজ থাইল্যান্ডের নতুন আকর্ষণ হয়ে উঠেছে।
পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য
সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে পূর্ব ভারতের গুরুত্ব।
কনসাল-জেনারেল বলেন, কলকাতা শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজধানী নয়; এটি সমগ্র পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান প্রবেশদ্বার। এই অঞ্চলের মানুষ বিদেশ ভ্রমণে ক্রমশ বেশি আগ্রহী হচ্ছেন এবং থাইল্যান্ড সেই সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, “পূর্ব ভারত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার পর্যটকদের সংখ্যা প্রতি বছর বাড়ছে। তাঁদের জন্য আমরা আরও বেশি পর্যটন সুযোগ, নতুন গন্তব্য এবং আরও উন্নত পরিষেবা নিয়ে কাজ করছি।”
তিনি আরও জানান, পূর্ব ভারতের ট্রাভেল ট্রেডের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, যৌথ প্রচার, ব্যবসায়িক বৈঠক এবং পর্যটন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও আরও বাড়ানো হবে।
বিমান যোগাযোগ বাড়লে পর্যটন আরও প্রসারিত হবে
ভারত ও থাইল্যান্ডের মধ্যে বিমান যোগাযোগ প্রসঙ্গে কন্সাল-জেনারেল অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে একাধিক শহর থেকে সরাসরি বিমান পরিষেবা রয়েছে এবং এই সংযোগ পর্যটন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ করে কলকাতা থেকে থাইল্যান্ডে সরাসরি বিমান পরিষেবা পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের মানুষের জন্য ভ্রমণকে অনেক সহজ করেছে।
তাঁর মতে, বিমান যোগাযোগ যত বাড়বে, পর্যটন, ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি এবং মানুষের মধ্যে যোগাযোগও তত বৃদ্ধি পাবে।
তিনি বলেন, “সহজ যোগাযোগই পর্যটনের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ সহজে এবং কম সময়ে ভ্রমণ করতে পারেন, তখন দুই দেশের সম্পর্কও আরও গভীর হয়।”
পশ্চিমবঙ্গ ও থাইল্যান্ড—এক স্বাভাবিক অংশীদার
সাক্ষাৎকারে কনসাল-জেনারেল বিশেষভাবে পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন।
তাঁর মতে, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক মিল, ঐতিহাসিক যোগাযোগ এবং মানুষের ভ্রমণপ্রিয় মানসিকতা—সব মিলিয়ে পশ্চিমবঙ্গ ও থাইল্যান্ডের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, পশ্চিমবঙ্গ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটক থাইল্যান্ডে যান এবং তাঁদের জন্য আরও উন্নত পর্যটন অভিজ্ঞতা তৈরি করতে থাইল্যান্ড সরকার ও পর্যটন সংস্থাগুলি একযোগে কাজ করছে।
এছাড়া ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর এবং পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুই দেশের সম্পর্কের মূল শক্তি—মানুষে মানুষে সংযোগ
কনসাল-জেনারেলের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে People-to-People Connectivity। তিনি মনে করেন, সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক যত গভীর হবে, দুই দেশের বন্ধুত্বও তত শক্তিশালী হবে। পর্যটন সেই সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে কার্যকর মাধ্যম বলেও তিনি মনে করেন।
তাঁর ভাষায়, “একজন পর্যটক যখন অন্য একটি দেশে যান, তখন তিনি শুধু একটি জায়গা দেখেন না; তিনি সেই দেশের মানুষ, সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রার সঙ্গে পরিচিত হন। সেই অভিজ্ঞতাই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলে।”
এই কারণেই থাইল্যান্ড ভারতীয় পর্যটকদের শুধু অতিথি হিসেবে নয়, বরং দীর্ঘদিনের বন্ধু হিসেবে দেখে বলে তিনি মন্তব্য করেন।
(চলবে — পর্ব–৩: MICE পর্যটনে থাইল্যান্ডের উত্থান, ‘ল্যান্ড অব স্মাইলস’-এর প্রকৃত দর্শন, সফট পাওয়ার, লুকানো পর্যটন সম্ভাবনা, ভারতীয় পর্যটকদের জন্য বিশেষ বার্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা।)
Published on: জুলা ১৫, ২০২৬ at ১৯:৫৩
Centuries-Old India–Thailand Ties, Eastern India’s Rising Importance and New Opportunities with West Bengal
Thailand’s Consul-General says shared history, people-to-people connections and expanding air connectivity are laying the foundation for deeper tourism cooperation
By Aniruddha Pal | TTF Kolkata 2026 | Sangbad Prabhakar Times
KOLKATA, India, July 14 (SPT News) — Thailand’s vision for the Indian market extends far beyond tourism statistics and destination marketing. In an exclusive interview during Travel & Tourism Fair (TTF) Kolkata 2026, Siriporn Tantipanyathep, Consul-General of the Royal Thai Consulate-General in Kolkata, emphasised that the relationship between India and Thailand is rooted in centuries of shared history, culture and human connections.
According to the Consul-General, the foundation of the bilateral relationship is not built solely on diplomacy or trade but on a civilisational bond that has evolved over thousands of years. That enduring connection, she said, continues to strengthen tourism, commerce, cultural exchange and people-to-people engagement between the two countries.
Modern Tourism Built on a Shared Civilisational Heritage
Reflecting on the historical relationship between India and Thailand, the Consul-General said the links between the two nations date back many centuries, shaped by religious, cultural and commercial exchanges.
The spread of Buddhism, the influence of Indian civilisation, shared linguistic and literary traditions, artistic heritage, architecture and religious customs have created a profound cultural affinity between the peoples of both countries. Even today, traces of Indian civilisation remain clearly visible throughout Thailand’s cultural heritage.
“When Indian travellers visit Thailand, they are not simply travelling to a foreign country. They arrive in a destination where many cultural elements feel familiar to them. It is this deep cultural connection that continues to strengthen the relationship between our two countries.”
She described this historical bond as one of the greatest strengths underpinning future tourism cooperation between India and Thailand.
Changing Indian Traveller Preferences—and Thailand’s Response
The Consul-General observed that Indian travel behaviour has undergone a significant transformation over the past several years.
Where visitors once focused primarily on well-known destinations such as Bangkok, Pattaya and Phuket, today’s travellers are increasingly looking for authentic experiences. They want to understand local lifestyles, explore regional cuisines, experience rural communities and connect more closely with nature.
“We are seeing Indian travellers become far more experienced. They no longer wish to simply take photographs and return home. They want to truly experience each destination. That is why Thailand is placing greater emphasis on experience-based tourism.”
To meet these changing expectations, Thailand is expanding its focus on Community-Based Tourism, Wellness Tourism, Nature Tourism, Cultural Tourism and Gastronomy Tourism, while actively involving local communities in the country’s tourism development.
Showcasing Thailand’s Hidden Gems
The Consul-General said Thailand is working to encourage visitors to explore destinations beyond its internationally famous cities.
Rather than limiting travellers to traditional tourist circuits, the country is promoting lesser-known regions that offer exceptional natural beauty, cultural richness and authentic local experiences.
She noted that many Indian visitors are now travelling to Thailand for a second or even third time, making it increasingly important to introduce fresh travel experiences.
According to her, Thailand’s tourism appeal today extends well beyond beaches to include mountain landscapes, forests, traditional villages, heritage markets, local festivals, culinary experiences and environmentally sustainable tourism.
Strengthening Engagement with Eastern India
Throughout the interview, the Consul-General repeatedly highlighted the strategic importance of Eastern India.
She described Kolkata not only as the capital of West Bengal but also as the principal gateway to Eastern and North-Eastern India, where outbound international travel continues to grow rapidly.
“Eastern India is extremely important to us. The number of travellers from this region continues to increase every year. We are working to offer them more tourism opportunities, new destinations and even better services.”
She added that Thailand intends to further strengthen engagement with Eastern India’s travel trade through regular industry interactions, joint promotional campaigns, business meetings and collaborative tourism initiatives.
Air Connectivity Driving Tourism Growth
Speaking about aviation links between India and Thailand, the Consul-General expressed optimism over expanding connectivity.
She noted that direct air services now connect several cities in both countries, playing a vital role in supporting tourism growth.
In particular, direct flights between Kolkata and Thailand have made travel significantly more convenient for visitors from West Bengal and Eastern India.
“Easy connectivity is one of the greatest drivers of tourism. When people can travel more easily and efficiently, the relationship between our countries naturally becomes even stronger.”
She said stronger air connectivity also contributes to greater cooperation in business, education, culture and broader people-to-people exchanges.
West Bengal and Thailand: Natural Partners
The Consul-General also spoke specifically about West Bengal, describing the state as a natural partner for Thailand.
She said geographical proximity, cultural similarities, historical links and the travel-loving nature of the people of West Bengal provide a strong foundation for expanding bilateral tourism in the years ahead.
Every year, a large number of visitors from West Bengal travel to Thailand, she noted, adding that the Thai government and tourism authorities are working together to provide them with an even better travel experience.
She also emphasised the importance of building long-term partnerships with travel agencies, tour operators and tourism stakeholders across the region.
People-to-People Connectivity at the Heart of the Relationship
One of the central themes of the Consul-General’s remarks was the importance of people-to-people connectivity.
She said that while cooperation at the government level remains important, lasting friendship between the two countries ultimately depends on stronger relationships between their people. Tourism, she added, remains one of the most effective ways of fostering those connections.
“When a traveller visits another country, they do not simply see a destination. They experience its people, culture, history and way of life. Those experiences create lasting friendships between nations.”
For that reason, she said, Thailand considers Indian visitors not merely as tourists, but as long-standing friends.
(To be continued — Part 3: Thailand’s rise as a MICE destination, the true philosophy behind the ‘Land of Smiles’, soft power, emerging tourism opportunities, a special message for Indian travellers and Thailand’s future tourism roadmap.)



