

Published on: নভে ১৯, ২০২৫ at ০০:২৪
এসপিটি নিউজ, সিডনি, ১৯ নভেম্বর: বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল সুদূর অস্ট্রেলিয়াতেও। এবার সেই দেশেও অস্ট্রেলিয়ায় বসবাস্কারী আওয়ামী লীগের সমর্থকরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। গত ১৭ নভেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার প্রতিবাদে সিডনিতে প্রতিবাদ সভা হয়।
অষ্ট্রেলিয়ার সিডনির লাকামবা এলাকায় আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। অষ্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা আবদুল কাদের গামা।
সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক ক্ষোভের সাথে বলেন- “আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে যে রায় দেওয়া হয়েছে তা দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিরা মানে না। দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে স্বাধীনতা বিরোধী রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরা। তাদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ।“
বাংলাদেশ জুড়ে ইউনুসের নেতৃত্বে যে বিশৃঙ্খলা আর অরাজকতার শাসন কায়েম হয়েছে তার বিরুদ্ধে এবং এই অবৈধ রায়ের বিরুদ্ধে তিনি অষ্ট্রেলিয়াসহ বিশ্বের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Published on: নভে ১৯, ২০২৫ at ০০:২৪



