গ্লোবাল ট্রাভেল মার্টঃ শেষদিনে রেকর্ড ভিড়, পুজোর ভ্রমণে নয়া দিশা পেল ভ্রমণপ্রেমীরা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১৭, ২০২৫ at ২৩:৩৭
Reporter: Subhadyuti Dutta

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ জুলাই : জলপ্রপাত থেকে মরুভূমি। অভয়ারণ্য থেকে সতীপীঠ। প্রকৃতির হাতছানি থেকে নৈসর্গিক দৃশ্য। নিরালা থেকেই কোলাহল কিংবা সাগর থেকে পাহাড়। নয়তো বা দার্জিলিং থেকে গঙ্গাসাগর। অথবা কন্যা কুমারিকা হইতে কাশ্মীর – যে কোনও প্রান্তেই যেতে আগ্রহী তাদের জন্য তথ্যের হদিশ দিতেই শহর জুড়ে তৃতীয় অর্থাৎ শেষদিনে গ্লোবাল ট্যুরিজম মার্ট হয়ে ওঠে জমজমাট। রেকর্ড ভিড় হয় এদিন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই আয়োজিত হয়েছে এই পর্যটন উৎসব। আয়োজক – ট্রাভেল অপারেটর্স ওয়েলফেয়ার আ্যসোসিয়েশন বা TOWA। এদিন এসেছিলেন ইন্ডিয়া ট্যুরিজমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস। তিনি এই পর্যটন উৎসবের সাফল্য কামনা করেছেন। অংশগ্রহণকারীদের এদিন তোয়া’র পক্ষ থেকে বিশেষ স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

তোয়া’র  সভাপতি মদন আগরওয়াল এদিন জানান, এবার জিটিএম আরো বড় আকারে এসেছে। প্রায় ৭০ জন এক্সিবিটর এখানে এবার স্টল দিয়েছে। ভারতীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর (পূর্ব ভারত) প্রণব প্রকাশ এই ট্রাভেল মার্টের উদ্বোধন করেন। অমূল্য ভারত নিয়েই পর্যটন উৎসবে রয়েছে বিশেষ মন্ডপ। ঝাড়খন্ড, রাজস্থান, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-এর ভ্রমণ পসরা নিয়ে সেখানকার ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর , হোটেলিয়ার্সরা অংশ নিয়েছেন।

জম্মু ও কাশ্মীরের গুলমার্গ, পহেলগাঁও এবং হিমাচলপ্রদেশ এর একাধিক লভনীয় ত্যুর প্যাকেজ নিয়ে এসেছে সেখানকার ট্রাভেল কোম্পানি কিংবা ট্যুর অপারেটরা। তেমন চারধাম যাত্রার জন্য আগ্রহী তীর্থযাত্রীদের জন্য প্যাকেজের আয়োজন করা হয়েছে। নদিয়ার মাঝদিয়ার মনোরম ভিলেজ কটেজ নিয়ে  হাজির ছিলেন সেখানকার ট্রাভেল ব্যবসায়ীরা।  ব্যবসা নিয়ে হাজির বেনফিস। লাক্ষাদীপের স্পোর্টস ট্যুরিজমের প্যাকেজ নিয়েও হাজির ছিল সংশ্লিষ্ট ট্রাভেল ব্যবসায়ী। সাধ্যের মধ্যেই সাত পাকে সাগরের পাশে উপভোগ করতে হোটেল দীঘাও পর্যটন উৎসবে সামিল হয়েছে।

শেষদিনের উৎসবেই বরং ভিড় জমেছে বৃহস্পতিবারের বারবেলায়। তিনদিন ধরেই চলছে প্রতি ঘন্টায় লাকি ড্র। লটারির আকর্ষনীয় পুরস্কারের জন্য ভ্রমণপ্রেমীদের মধ্যে উৎ সাহ ছিল চোখে পড়ার মত। তবে, প্রবেশ ছিল অবাধ ।

এদিন তোয়া’র সেক্রেটারি বিতান চক্রবর্তী ও জয়েন্ট সেক্রেটারি কমল কিশোর গুপ্ত জানিয়েছেন, এবার ছুটির দিন না হলেও তাদের এই ট্রাভেল মার্টে ভিড় ছিল চোখে পড়ার মত। শেষদিনে অর্থাৎ আজ বৃহস্পতিবার একেবারে শেষ তিন ঘণ্টায় ভ্রমণপ্রেমীদের উপস্থিতি ছিল খুবই ভাল। এই ট্রাভেল মার্ট সফল করার জন্য আমরা তোয়া’র পক্ষ থেকে এখানে আসা প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ভারতীয় পর্যটন মন্ত্রককে। যাদের সমর্থন আমাদের এই কর্মসূচিকে সফল করতে সহায়তা করেছে।

Published on: জুলা ১৭, ২০২৫ at ২৩:৩৭


শেয়ার করুন