বালি ভ্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য বালিট্রিপের ডাইরেক্টর সঞ্জয় ভাল্লার

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

“আমাদের কাছে মূল্যের চেয়ে পরিষেবার মান বেশি গুরুত্বপূর্ণ”- বালিট্রিপের ভাইস প্রেসিডেন্ট
 Published on: এপ্রি ২৬, ২০২৫ at ১৭:২৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৬ এপ্রিল : ইন্দোনেশিয়ার বালি। ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় একটি গন্তব্য। ভারত থেকে প্রতি বছরই বালি ভ্রমণ করে থাকেন বহু ভারতীয় পর্যটক। ক্রমেই বালি হয়ে উঠেছে ভারতীয়দের কাছে পর্যটনের খুবই প্রিয় জায়গা। বালিপ্রিয় ভ্রমণপ্রেমীদের জন্য তাই তৈরি হয়েছে প্রিমিয়ার ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি) বালিট্রিপ ইউসাটা। নতুন দিল্লিতে অবস্থিত এই ট্রাভেল কোম্পানি গতকাল কলকাতায় টাফি মিটে এক অসাধারণ উপস্থাপনা করল। সেখানে তারা ফ্লাইট-অন্তর্ভুক্ত প্যাকেজ, বিশেষ ভ্রমণ পরিকল্পনা সহ বিটুবি ভ্রমণ সমাধান প্রদান করল। কোম্পানির ডাইরেক্টর –বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কাস্টোমার অ্যাকুইজিশন সঞ্জয় ভাল্লা জানিয়েছেন যে বালি এক অতি শান্তিপূর্ণ পর্যটন কেন্দ্র। আমরা সেখানে বিশেষ পরিষেবা দিয়ে থাকি। আমাদের কাছে মূল্যের চেয়ে পরিষেবার মান বেশি গুরুত্বপূর্ণ।

ইন্দোনেশিয়ার বালি ভ্রমণ নিয়ে অনেকেই পরিকল্পনা করছেন। অনেকেই ভাবছেন কিভাবে যাবেন, কাদের সঙ্গে যোগাযোগ করবেন। কত টাকা খরচ হবে। কিভাবে কোন ফ্লাইটের টিকিট বুকিং করবেন। এমন আরও কত প্রশ্ন। আর এসবের খুব সহজ জবাব দিয়েছেন বালিট্রিপের ভাইস-প্রেসিডেন্ট সঞ্জয় ভাল্লা। শুরুতেই তিনি জানিয়েছেন যে কেন তাদের এই বালিট্রিপ উইসাটা আর পাঁচটি ডিএমসি-র চেয়ে আলাদা। সঞ্জয় ভাল্লা বলেন- “আমাদের লক্ষ্য হল মানের উপর খুব নিবিড় নজর রাখা। মূল্যের চেয়ে পরিষেবার মান বেশি গুরুত্বপূর্ণ। আমরা মূল্যের পথে হাঁটি না। আমরা মানসম্পন্ন, অনন্য পণ্য, দর্শনীয় স্থান, গন্তব্যস্থলের দিকে নজর দিয়ে থাকি। আমরা মানের সঙ্গে কোনও সমঝোতা করি না। এটাই আমাদের অন্যান্য ডিএমসি-র সঙ্গে পার্থক্য।“

“আমাদের কলকাতায় কোনও অফিস নেই। এখানে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ আছে । আমাদের প্রধান কার্যালয় আছে নয়া দিল্লিতে। শাখা অফিস আছে মুম্বই এবং আমেদাবাদ। ইন্দোনেশিয়ার বালিতেও আমাদের অফিস আছে। আমরা অবশ্যই নিজেদের পছন্দসই ভ্রমণ প্যাকেজ করে থাকি। আমাদের ৪০ জন লোক দিল্লিতে বসে আছে। যারা আগ্রহী তারা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। কলকাতায় আমাদের সেলস টিমের সাথেও যোগাযোগ করতে পারেন।“

“৫৫ হাজার ৫৫৫ টাকা এটা সারা বছরের আমাদের প্যাকেজের রেট। দিল্লি, মুম্বই এবং আমেদাবাদ থেকে এই প্যাকেজের বিনিময়ে আপনি বালি ঘুরে আসতে পারেন। এটা ৬ রাতের ভ্রমণ। ৪ রাত কোটা সেমনিয়াকে এবং দু’রাত আরও একটি জায়গায়। এছাড়াও চারদিনের সাইটসিন এই প্যাকেজেই থাকছে। কোনও অতিরিক্ত চার্জ লাগছে না। ৫৫ হাজার ৫৫৫টাকা বালি ট্রিপে লাগছে। এটা এয়ারলাইন টিকিট সহ যেখানে ২৭ কেজি ব্যাগেজ এবং সাত কেজি কেবিন ব্যাগ সমেত। কলকাতা থেকে যে উড়ান যাচ্ছে তাতে এই ট্রিপ পাঁচ রাতের। এই ট্রিপে আমাদের মার্চ মাসে যে সূচনা হয়েছিল তা ছিল ৪৯ হাজার ৯৯৯টাকা। মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাতারাত। এতে মালয়েশিয়া হয়ে বালি যাবে। এর মধ্যেও ফ্লাইট টিকিট যোগ করা আছে।“ যোগ করেন বালিট্রিপের ডাইরেক্টর সঞ্জয় ভাল্লা।

নিরাপত্তার বিষয়ে উল্লখে করতে গিয়ে ভাল্লা জানান,-“ বালি তে সুরক্ষা আছে। বালিতে আজ থেকে ২২ বছর আগে হয়েছিল জঙ্গিহানার ঘটনা। এরপর থেকে বালি এখন পুরোপুরি শান্ত। বালির স্থানীয়দের জানা আছে যে তাদের আয়ের ভিত্তি হল পর্যটন।পর্যটন ছাড়া তাদের কাছে আর কোনও ব্যবসা নেই। সেখানে প্রধান অর্থনীতি হল পর্যটন। তাই তাদের জানা আছে যে এখানে পর্যটনের প্রসার বাড়াতে হলে পরিবেশ শান্তিপূর্ণ রাখা দরকার।“

বালি ভ্রমণে আগ্রহীরা দুটি মাধ্যমে যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছেন ভাল্লা। এজন্য তিনি একটি মোবাইল নম্বর এবং ই-মেল জানিয়েছেন। মোবাইল নম্বর হল- 9958193535 এবং ই-মেইল sanjay@balitripwisata.com

এদিন ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র পক্ষ থেকে বালিট্রিপ উইসাটার ডাইরেক্টর সঞ্জয় ভাল্লা সহ তাদের গোটা টিমের হাতে এক বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। এই সময় টাফি’র পক্ষে উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি, সেক্রেটারি অভিজিৎ গুহ এবং  কোষাধ্যক্ষ অনিতা গুপ্ত।

টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- টাফি বরাবরই এধরনের ইভেন্ট করে থাকে। মেম্বারদের সুবিধার জন্য কখনও ভিসা সংক্রান্ত ইভেন্মট, কখনও পাসপোর্ট সংক্রান্ত বিষয়নিয়ে ইভেন্ট, কখনও সাইবার ক্রাইম নিয়ে ইভেন্ট, আবার কখনও আমেরিকা কিংবা ব্রিটিশ ডেপু্টি হাই-কমিশ্নকে নিয়ে ইভেন্ট তারা করে। তাদের মূল লক্ষ্য হল- পর্যটন ব্যবসায় টাফি’র মেম্বারদের যেন ভ্রমণের সব বিষয়ে যেন পূর্ণ জ্ঞান থাকে। তারা যেন স্টহিকভাবে কাস্টমারদের সুপরিষেবা দিতে পারে। এদিন বালিট্রিপ উইসাটা প্রিমিয়ার ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের টাফি মিট স্পনসর করার পাশাপাশি বালি ভ্রমণ নিয়ে এক সুন্দর উপস্থাপনা প্রদান করেছে। যা আমাদের প্রতিটি সদস্য উপভোগ করেছেন।

Published on: এপ্রি ২৬, ২০২৫ at ১৭:২৯


শেয়ার করুন