
Reporter: Biswajit Pande
Published on: আগ ২৬, ২০২০ @ ১৫:৪১
এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: এই নিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে চতুর্থবার হাতি ঢুকে পড়ল গ্রামের ভিতর। সেইসময় বৃষ্টি পড়ছিল। বুধবার সকালে আচমকা একটি দলছুট দাঁতাল হাতি ঢুকে পড়ল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের এক ব্লকের শাশড়া গ্রামে।
আর সাতসকালে হাতি দেখতে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি চোখে পড়ল।সকলকেই দেখে গেল হাতির পিছনে ছুটতে। কেউ নিজের মোবাইল ফোনের ক্যামেরা নিয়ে হাতির ছবি কিংবা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল আবার কেউ বা হুঠহাট শব্দ করে দূর থেকে হাতি তাড়ানোর ব্যর্থ প্রয়াস করতে লাগলো। কিন্তু হাতি তার স্বমহিমাতেই বহাল তবিয়তে কোনও দিকে না তাকিয়েই নিজের মতো করেই গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ালো।বুধবার সকাল ছ’টা নাগাদ হাতিটি গ্রামে ঢুকে পড়ে। বেলা এগারোটা পর্যন্ত হাতিটিকে গ্রামবাসীরা তাড়াতে পারেনি। বন দফতরকে খবর দেওয়া হলেও দুপুর পর্যন্ত সেখানে এসে পৌঁছতে পারেনি বলে খবর।
https://twitter.com/Anirudd66301677/status/1298534670276022272




