বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা, ধ্বংসস্তূপে পোড়া মৃতদেহ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ১৬, ২০১৮ @ ২০:২৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৬ ডিসেম্বরঃ হঠাৎ তীব্র আওয়াজে কেঁপে ওঠে তুতরাঙা গ্রাম। স্থানীয় একটি বাজি কারখানা বিস্ফোরণে উড়ে যায়। লোকজন সেখানে যখন পৌঁছয় দেখতে পায় পোড়া মৃতদেহ।পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ৩ নং নারমা গ্রাম পঞ্চায়েতের তুতরাঙা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রবিবার।

ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্তে পাঠায় মৃতদেহটি। স্থানীয় বাসিন্দাদের কথায়, এই বাজি কারখানাটি অনেকদিন ধরেই চলছিল। কিন্তু কিভাবে এখানে বিস্ফোরণ হল তা তাদের জানা নেই। পুলিশ অবশ্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

গ্রামের মধ্যে এভাবে বাজি কারখানা কিভাবে গড়ে উঠেছিল এর বৈধতা ছিল কিনা থাকলে তা মেনে চলা হয়নি কেন- এসব দিক খতিয়ে দেখছে প্রশাসন।মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর পুলিশ ঐ কারখানার মালিক কিংবা অন্য কাউকে ধরতে পেরেছে কিনা তা জানা যায়নি।

Published on: ডিসে ১৬, ২০১৮ @ ২০:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 67 = 73