

Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২১:২২
এসপিটি নিউজ, কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ সোমবারের বনধ নিয়ে সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধায়। তিনি বলেন, যারা ৩৪ বছর ক্ষমতায় থেকে ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে তারা আবার সেই কর্মনাশা বনধ-এর পথ নিচ্ছে। মানুষ যে এদের এত তাড়াতাড়ি ভেন্টিলেশনে পাঠাবে সেটা বোঝা যায়নি।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইস্যুকে সমর্থন করছি। কিন্তু তা বলে ওদের এই পদ্ধতিগত দিকটাকে কোনওভাবেই আমরা সমর্থন করছি না। ওরা উন্নয়ন স্তব্ধ করে দিয়ে চাইছে। যে বনধে মানুষের আর্থিক ক্ষতি হতে পারে আমরা তা কোনওমতেই চাই না। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। কিন্তু বনধ কোনওভাবেই সমর্থন করবে না। ওইদিন রাজ্য সচল থাকবে। বাস, ট্রেন সহ সমস্ত যানবাহন রোজকার মতো চলাচল করবে। স্কুল, কলে, অফিস, আদালত সব কিছুই খোলা থাকবে।”
এরপর সিপিএমের রাজ্য সম্পাদিক সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, এখন তো রাজ্যে সুর্যকান্ত আর সুজনের ফ্রন্ট। সিপিএম তো লুপ্ত প্রায়। আপনারা সাংবাদিকরাই তো দলটাকে টেনে তোলার চেষ্টা করছেন। তার কি চায় আগে সেটা ঠিক করুন। বেঙ্গালুরু, দিল্লিতে আপনারা আমাদের নেত্রীর হাত ধরবেন আর রাজ্যে এসে তাঁকে গালি দেবেন। এদের কি আছে? মুখও দেখা যায় না, হাতও দেখা যায় না।আজ এদের মিউজিয়ামে থাকার মতো অবস্থা হয়েছে। মানুষ থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক দল।”
একই সুর শোনা গেল পঞ্চায়ের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গলাতেও। তিনিও জানিয়ে দিলেন, রাজ্য ওইদিন সচল ও স্বাভাবিক থাকবে।আমরা কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির বিরোধিতা করব। কিন্তু বনধ কোনওমতেই সমর্থন নয়।
সোমবার অশোকনগরেও কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে মিছিল বের হবে। প্রতিবাদ হবে। তবে বনধ হবে না। তৃণমূল কংগ্রেস কোনওদিনই বন্ধ সমর্থন করে না।যা মানুষের ক্ষতি করে, যা উন্নয়নকে স্তব্ধ করে দেয় তা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না বলে জানিয়ে দেন অশোকনগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ধীমান রায়।
Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২১:২২



