টিটিএফ কলকাতা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, বললেন গোয়া পর্যটনের কর্তা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১০, ২০২৫ at ২৩:৫০

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১০ জুলাই: আজ থেকে কলকাতায় শুরু হল ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার বা টিটিএফ । যদিও এবার  টিটিএফ-এর ধরন একেবারে আলাদা। কারণ এই টিটিএফ-এ এবার সাধারণের প্রবেশ বন্ধ। এটি শুদুমাত্র পর্যটন ক্ষেত্রে সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্যই খোলা থাকছে।  ফলে অনেক রাজ্য পর্যটন বোর্ড এবার অংশগ্রহণ করেনি। যদিও তাদের নাম আয়োজকরা তাদের পোস্টারে রেখেছে। তবে অংশগ্রহণকারী রাজ্য পর্যটন বোর্ডগুলির মধ্যে নিঃসন্দেহে জনসংযোগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে গোয়া পর্যটন। গতবারের মত এবারও তাদের প্যাভেলিয়ন নজর কেড়েছে সকলের। সংবাদ প্রভাকর টাইমস-কে একান্ত সাক্ষাতকারে গোয়া সরকারের পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর ধীরজ আর ভাগলে জানিয়েছেন – ‘টিটিএফ কলকাতা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।‘

টিটিএফ –এ নিজদের অসাধারণ প্যাভেলিয়নে দাঁড়িয়ে ডেপুটি ডিরেক্টর ধীরজ আর ভাগলে সংবাদ প্রভাকর টাইমস-কে একান্ত সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারটি আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত করব। সাক্ষাৎকারটিতে ধীরজ আর ভাগলে গোয়া পর্যটনের বর্তমান পরিস্থিতি, টিটিএফ-এ তাদের অবস্থান , গোয়ার আকর্ষণীয় স্থান, মূল উৎসব, পর্যটক আগমন এসব কিছুই তুলে ধরেছেন।

এদিন ধীরজ আর ভাগলে বলেন- “টিটিএফ কলকাতা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। পর্যটন ব্যবসায়ীদের জন্য খুবই ভাল জায়গা। এইসময় তারা গোয়া পর্যটনকে হাইলাইট করতে চাইছে। এটা শুধুই একটা গন্তব্য নয় এতা একতা অভিজ্ঞতা। কিছু বছর আগে মাননীয় পর্যটনমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ জিনিসের উদ্বোধন করেছিলেন। নতুন কনসেপ্ট হিসাবে হেরিটেজ ট্যুরিজম শুরু হয়। এটা পর্যটন ব্যবসার কাজে লাগবে । কম্যিউনিটি বেসড হোমস্টে। এটা হাইলাইট করবে আধ্যাত্মিক ও হেরিটেজকে ।“

আর একটা নতুন কনসেপ্ট সম্প্রতি উদ্বোধন হয়েছে ‘গো অন অ্যারাইভ্যাল’। এটার জন্য ভারতের সমস্ত ট্যুরিস্টদের আমন্ত্রণ জানাচ্ছি। বর্ষার মরশুমে আসুন আর রিলস তৈরি ক্রুন। এটার জন্য সবদিক থেকে সেরা পর্যটন হিসাবে গোয়াকে তুলে ধরা হচ্ছে। এখানে পর্যোটকরা এসে বিশ্রাম সহ স্বস্তি নিতে পারবে। যোগ করেন ধীরজ আর ভাগলে।

গোয়া পর্যটনের এই কর্তা বলেন- “উত্তর গোয়ার বেশ কিছু সৈকত বিখ্যাত এবং দেখার যোগ্য, যার মধ্যে রয়েছে ক্যালাঙ্গুট, বাগা, অঞ্জুনা, ভাগাতোর এবং আরামবোল । এটা ভারতের এবং বিদেশের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়। পাশাপাশি ১২টি জল্প্রপাত আছে গোয়াতে। বর্ষার সময় এগুলি তুলে ধরা হচ্ছে। রিভার র‍্যাফটিং আছে এসব ওয়াটার ফলসের কাছে। এছাড়া এখানে বাঞ্জি জাম্পিং আছে। যা বর্ষার মরশুমের তুলে ধরা হচ্ছে। পশ্চিমবঙ্গ কলকাতা থেকে গোয়াতে পর্যটকদের আমন্ত্রণ জানানো হচ্ছে।“ বলেন ধীরজ আর ভাগলে।

গোয়া ছোট রাজ্য হলেও পর্যটনের অসদাহ্রোন সম্ভারে ভ্রপুর এই রাজ্যটি। প্রতি বছরেই পর্যটকের আগমন বৃদ্ধি পেয়েই চলেছে। এক তথ্য দিয়ে তিনি বলেন- “আগের বছরের সঙ্গে এবছর মে ২০২৫ পর্যন্ত ১০ শতাংশ বেড়েছে। মে পর্যন্ত ৪৪ লক্ষ দেশের পর্যটক এসছে। আড়াই লাখ বিদেশি পর্যটক এসছে।“

“দুটো বিশেষ অফার পর্যটকদের জন্য নিয়ে আসা হয়েছে। যার মধ্যে থ্রি- ডে আর ফোর-ডে  প্যাকেজ আছে। এর মধ্যে প্রাতঃরাশ আছে। আছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কলকাতা থেকে ইন্ডিগো ছাড়াও একাধিক উড়ান পরিষেবা আছে। ইন্ডিগো ছাড়া ডোমেস্টিক ফ্লাইট অনেক আছে। “

উৎসবে মেতে ওঠে গোয়া। সেই কথা বলতে গিয়ে পর্যটন কর্তা বলেন- “গত সপ্তাহে চিখাল কালো, গোয়ার বর্ষা উৎসব, যা মার্সেলে উদযাপিত হয় এবং স্থানীয়রা কাদা দিয়ে নিজেদের ঢেকে রাখে। এরপরের উৎসব হল গণেশ চতুর্থী। এটা আগস্টে হবে।“

Published on: জুলা ১০, ২০২৫ at ২৩:৫০


শেয়ার করুন