

Published on: নভে ১১, ২০২৫ at ২২:৩৫
এসপিটি নিউজ : বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সরকারি মুখপাত্র শফিকুল আলম ১১ নভেম্বর, ২০২৫ তারিখে ফেসবুক একটি পোস্ট করেছেন। সেখানে তিনি ভারতীয় সাংবাদিকদের পশ্চিমী সাংবাদিকদের ‘পদলেহনকারী’ বলে বর্ণনা করেছেন। শফিকুল আলমের এমন মন্তব্যের ‘নিন্দা’ জানিয়ে বিবৃতি দিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া ।
মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া বলছে- “এই ধরনের মন্তব্য বিশেষভাবে নিন্দনীয় কারণ আলম নিজে একজন প্রাক্তন সাংবাদিক। দায়িত্বশীল সংবাদমাধ্যমের পেশাদারদের ‘পদলেহনকারী’ হিসেবে বর্ণনা করা একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে অবশ্যই প্রত্যাশিত নয়।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এই ধরনের মন্তব্যের নিন্দা করে এবং আলমের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে।
Published on: নভে ১১, ২০২৫ at ২২:৩৫



