

Published on: এপ্রি ২৪, ২০২৫ at ২৩:৩৮
এসপিটি নিউজ : কাশ্মীরের পহেলগাওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গিহানার ঘটনার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চ্যালেঞ্জের সুরে হুঙ্কার দিয়েছে। তার এই হুঙ্কারের ঘুম ছুটেছে পাকিস্তানের। মোদির হুঙ্কার- সন্ত্রাসবাদীদের কল্পনার চেয়েও ভয়ানক সাজা হবে। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে এই সব সন্ত্রাসবাদীদের খুঁজে বার করে আনা হবে। সন্ত্রাসবাদীদের জমি মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে।
এদিন বিহারের এক জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হূঙ্কারের সাথে বলেছেন- সারা বিশ্ব শুনুন, যারা আমাদের দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে তাদের আমরা খুঁজে বার করে আনবই। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন , তাদের আমরা ধরবই। সন্ত্রাসবাদীরা শুধু নিরীহ পর্যটকদের উপর হামলাই চালায়নি তারা আমাদের ভারতের আত্মার উপর হামলা চালিয়েছে। তারা কল্পনাও করতে পারবে না, তাদের কত ভয়ানক সজা হবে। যেসমস্ত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে এবং যারা এই ষড়যন্ত্রের পিছনে আছে তাদের প্রত্যেকের জমি মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ইতিমধ্যেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিতে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে।
বিদেশ মন্ত্রকের দেওয়া এক প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে- পহেলগাও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায়, ভারত সরকার তাৎক্ষণিকভাবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত কর্তৃক প্রদত্ত সমস্ত বৈধ ভিসা ২৭ এপ্রিল ২০২৫ থেকে বাতিল করা হয়েছে। পাকিস্তানি নাগরিকদের জন্য প্রদত্ত মেডিকেল ভিসা কেবল ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।
বলা হয়েছে- বর্তমানে ভারতে বসবাসকারী সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে, যেমনটি এখন সংশোধিত হয়েছে। ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়াতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরও যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
Published on: এপ্রি ২৪, ২০২৫ at ২৩:৩৮



