৮২ বছরের ভাইকে নিয়ে ভোট দিতে এলেন ৯২ বছরের দিদি

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১, ২০২৪, at ১৭.১২

এসপিটি নিউজ, কলকাতা, ১ জুন: আজ সারা দেশে ২০২৪ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে। সপ্তম ফেজে মোট ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯টি কেন্দ্র। তবে এ রাজ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যেই উঠে এল এক বিশেষ ছবি। যেখানে দেখা গেল কলকাতার সেভেন ডেজ স্কুলে নিজের ৮২ বছরের ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ৯২ বছরের দিদি।

এদিন দুপুর একটা নাগাদ মধ্য কলকাতার সেভেন ডেজ স্কুলের একটি বুথে দুই প্রবীণ বাসিন্দা ভোট দিলেন। ৮২ বছরের ভাই মহাদেব পাঞ্জাবীকে সঙ্গে নিয়ে ৯২ বছরের দিদি মোহিণী ভাওয়ানি ভোট দিলেন। উভয়েই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ভোটার।

বিশিষ্ট ব্যবসায়ী টাফি’র ন্যাশ্নাল কমিটির সদস্য অনিল পাঞ্জাবী জানান, বাবা ও পিসি উভয়েই দীর্ঘ এক মাস হাসপাতালে ছিলেন। এখন তারা বাড়িতেই হোম কেয়ারে আছেন। বর্তমানে তারা সুস্থ। বহুদিন বাদে তারা বাইরে বেরোলেন। ভোটের উৎসবে সামিল হলেন। এটা আমাদের কাছে খুবই আনন্দের।

আজ সারা দেশে মোট ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার ১০.০৬ কোটি। যার মধ্যে পুরুষ ভোটার ৫.২৪ কোটি এবং মহিলা ভোটার ৪.৮২ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩ত৭৪ জন।এদিনের ভোটে মোট ১৭২জন অবজার্ভার নিয়োগ কর হয়েছে। মোট ২০১ আন্তর্জাতিক সীমানা এবং ৯০৬টি আন্তঃ রাজ্য সীমানায় কড়া নজরদারি করা হয়েছে। এদিন ১.০৯ লাখ ভোটগ্রহণ কেন্দ্রে ১০.০৯ লাখ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

Published on: জুন ১, ২০২৪, at ১৭.১২


শেয়ার করুন