কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২৩, ২০২৫ at ১৩:৩৯

এসপিটি নিউজ, কলকাতা, ২২ জুলাই : প্রেস ক্লাব, কলকাতার ৮১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রাক্তন ভারতীয় একাদশ ৩ – ২ গোলে জয়ী হয়েছে। প্রথমার্ধের খেলায় ফলাফল ২ – ০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে প্রাক্তন ফুটবলারদের নেতৃত্বে গড়ে তোলা ভারতীয় একাদশ। দ্বিতীয়ার্ধের  খেলায় সমতা ফিরিয়ে আনে প্রেস ক্লাব, কলকাতা। গোল করেন কিংশুক প্রামাণিক ও সুমন্ত সাহা।

খেলা শেষের আগে ফিরতি বলে গোল করে যদিও দলকে এগিয়ে দেন ভারতীয় একাদশ। বিজয়ী দলের পক্ষে গোলদাতারা হলেন – আবিদ হোসেন, সঞ্জয় মাঝি ও দীপেন্দু বিশ্বাস। ওই দলে ছিলেন – মানস ভট্টাচার্য, জগদীশ ঘোষ, অমিত ভদ্র, বিদেশ বসু, কবীর বোস, অলোক দাস, প্রশান্ত চক্রবর্তী, সুমিত মুখার্জি, অমিত দাস, কৃষ্ণেন্দু রায়, দেবাশিস পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর প্রেস ক্লাব কলকাতা তাঁবুতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Published on: জুলা ২৩, ২০২৫ at ১৩:৩৯


শেয়ার করুন