কেন BTF 2026-এ অংশগ্রহণ করবেন?

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১৫, ২০২৬ at ১৩:৪৬

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ জুন: ভারতের পর্যটন শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট (BTF) 2026 আগামী ১৯, ২০ ও ২১ জুন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিরস প্রোভাইডার্স অব বেঙ্গল(ATSPB)-এর উদ্যোগে আয়োজিত এই মেলা ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন সংস্থা, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেল শিল্প, হোমস্টে উদ্যোক্তা এবং পর্যটন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

ইতিমধ্যেই এই পর্যটন মেলার দশটি সফল সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজন ১১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। গত এক দশকে BTF শুধু একটি পর্যটন মেলা হিসেবেই নয়, বরং পর্যটন শিল্পের বিভিন্ন অংশীদারদের মিলনক্ষেত্র, ব্যবসায়িক যোগাযোগের কেন্দ্র এবং নতুন সম্ভাবনার দ্বার হিসেবে পরিচিতি লাভ করেছে। আয়োজকদের আশা, এবারের আয়োজন অংশগ্রহণকারী সংস্থা, স্টল, দর্শনার্থী এবং ব্যবসায়িক যোগাযোগের নিরিখে আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

BTF-এ অংশগ্রহণের সবচেয়ে বড় সুবিধা হল সরাসরি ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার সুযোগ। এখানে দেশের বিভিন্ন প্রান্তের ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স, হোমস্টে মালিক, পর্যটন বোর্ড, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (DMC), পরিবহণ সংস্থা এবং পর্যটন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্রিত হন। ফলে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি, যৌথ উদ্যোগ গ্রহণ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়। এমন সুযোগ অন্যত্র খুব কমই পাওয়া যায়, যেখানে একসঙ্গে এত সংখ্যক পর্যটন শিল্পের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব।

এই পর্যটন মেলা একদিকে যেমন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কাছে একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম, ঠিক তেমনই ভ্রমণপ্রেমী মানুষের কাছেও এটি একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি বছর বহু মানুষ নতুন গন্তব্যের সন্ধানে, উন্নত পরিষেবার খোঁজে এবং আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ সম্পর্কে জানার উদ্দেশ্যে এই মেলায় আসেন। ফলে অংশগ্রহণকারী সংস্থাগুলি একদিকে যেমন ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান, অন্যদিকে সরাসরি সম্ভাব্য গ্রাহকদের কাছেও নিজেদের পরিষেবা তুলে ধরতে সক্ষম হন।

পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বৃহৎ পর্যটন বাজার। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ দেশ-বিদেশে ভ্রমণ করেন এবং নতুন গন্তব্যের খোঁজ করেন। BTF-এ অংশগ্রহণের মাধ্যমে পর্যটন সংস্থাগুলি সরাসরি এই বিশাল বাজারের কাছে নিজেদের পণ্য ও পরিষেবা উপস্থাপন করতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভ্রমণপিপাষু মানুষের কাছে নিজেদের ট্যুর প্যাকেজ, হোটেল, রিসর্ট, হোমস্টে, পরিবহণ ব্যবস্থা এবং বিশেষ অফার পৌঁছে দেওয়ার এটি একটি অনন্য সুযোগ। সেই কারণেই সময়ের সঙ্গে সঙ্গে এই পর্যটন মেলার গুরুত্ব এবং জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

শুধু ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেই নয়, ব্র্যান্ড প্রচারের ক্ষেত্রেও BTF অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারী সংস্থাগুলি নিজেদের পর্যটন গন্তব্য, হোটেল, রিসর্ট, হোমস্টে, অ্যাডভেঞ্চার ট্যুর, ধর্মীয় পর্যটন, আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ এবং অন্যান্য পরিষেবা হাজার হাজার মানুষের সামনে তুলে ধরতে পারে। একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক দর্শকগোষ্ঠীর সামনে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য এর চেয়ে কার্যকর সুযোগ খুব কমই রয়েছে।

একই ছাদের তলায় বসে একইসঙ্গে অন্যান্য সংস্থার কার্যপদ্ধতি, উপস্থাপনা, বিপণন কৌশল এবং পরিষেবা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর ফলে নিজেদের শক্তি ও দুর্বলতা মূল্যায়ন করার সুযোগ যেমন তৈরি হয়, তেমনই বাজারের নতুন চাহিদা ও প্রবণতা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। অনেক ক্ষেত্রেই এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসায়িক পরিকল্পনা, যৌথ উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সূচনা ঘটে।

বর্তমান সময়ে পর্যটন শিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল বুকিং, অনলাইন মার্কেটিং, থিম-ভিত্তিক ট্যুরিজম, অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ এবং টেকসই পর্যটনের মতো নতুন ধারণাগুলি বাজারকে প্রভাবিত করছে। BTF-এর মতো মেলায় অংশগ্রহণ করলে এই পরিবর্তনশীল বাজার সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায় এবং ব্যবসাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা মেলে।

আয়োজকদের মতে, BTF 2026-এ অংশগ্রহণ মানেই শুধু একটি প্রদর্শনীতে উপস্থিত থাকা নয়; বরং এটি নতুন সুযোগ, নতুন যোগাযোগ এবং নতুন ব্যবসার দরজা খুলে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। এখানে অংশগ্রহণের সুযোগ অনেক দিক থেকেই লাভজনক। প্রথমত, তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে একটি স্টল নেওয়া যায় এবং সেই স্টলের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কাছে অতি সহজে ও দ্রুত পৌঁছানো সম্ভব হয়। দ্বিতীয়ত, পর্যটন শিল্পের নানা ক্ষেত্রের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করা যায়। তৃতীয়ত, নতুন গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং সম্ভাব্য সহযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

এছাড়াও বহু ভ্রমণপ্রেমী মানুষ নিয়মিত ভালো ট্যুর অপারেটর, নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট, উন্নতমানের হোটেল বা নতুন ভ্রমণ গন্তব্যের খোঁজে থাকেন। BTF সেই চাহিদা পূরণেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে দর্শনার্থীরা এক জায়গায় বসেই বিভিন্ন সংস্থার পরিষেবা সম্পর্কে জানতে পারেন, তুলনা করতে পারেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

সব মিলিয়ে, BTF 2026 শুধুমাত্র একটি পর্যটন মেলা নয়; এটি পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসায়িক সম্প্রসারণ, নতুন যোগাযোগ গড়ে তোলা এবং ভবিষ্যতের সম্ভাবনা অনুসন্ধানের এক অনন্য প্ল্যাটফর্ম। তাই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের জন্য BTF 2026 নিঃসন্দেহে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক গন্তব্য হতে চলেছে।

Published on: জুন ১৫, ২০২৬ at ১৩:৪৬


শেয়ার করুন