

Published on: জুলা ২১, ২০২৪ at ১৬:৪২
এসপিটি নিউজ, কলকাতা, ২১ জুলাই: পশ্চিমবঙ্গের পাঁচটি সম্ভাবনাময় জেলায় নির্বাচিত প্রান্তিক কৃষকদের সাহায্যে কৃষক বিজ্ঞানী সংযোগ ও প্রাণী সহায়তার এক অনুষ্ঠান হতে চলেছে। এই উপলক্ষে একটি বৈজ্ঞানিক ও কৃষকের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগ দ্বারা আর্থিক সহায়তায় মিশন মোড প্রোগ্রামের অংশ হিসাবে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত “বায়োটেক কিসান হাব প্রকল্পে”র দ্বরা এটি আয়োজিত হচ্ছে। ২২ জুলাই, সোমবার ২০২৪ সকাল ১১:০০ মিনিটে ভি সি আই অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়া ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সর্বমোট দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান । তারপর রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথের সম্মতিতে পাঁচটি সম্ভাবনাময় জেলা (বীরভূম , নদিয়া, মুর্শিদাবাদ , মালদা ও দক্ষিণ দিনাজপুর) থেকে নির্বাচিত সুবিধা ভোগীদের উন্নতমানের বাংলার কালো ছাগল, রাজা মুরগি ও ভারতীয় মেজার কার্প হিসাবে বিতরণ করা হবে। পরে অতিথিদেরকে বরণ করে নেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। উল্লিখিত প্রকল্পের মুখ্য পরিদর্শক ডক্টর কেশব চন্দ্র ধারা স্বাগত ভাষণ দেবেন । তারপর উপস্থিত বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্য রাখবেন ।পরবর্তীতে এই প্রকল্পে কৃষি পত্রিকা কিসান বার্তা সহ এই প্রকল্প থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের উদ্বোধন করা হবে।
এরপর কৃষক বিজ্ঞানী আলোচনা সভার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি বস্ত্র শিল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ডক্টর হেমা ত্রিপাঠী, সহযোগী পরিচালক সম্প্রসারণ, শের-ই কাশ্মীর ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারের সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, জম্মু ও ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জৈব প্রযুক্তি বিভাগের বিজ্ঞানী “এফ” ডক্টর মনোজ কুমার মোদি কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ, বীরভূম-এর মুরারাইয়ের বিধায়ক ডক্টর মোসারফ হোসেন, এবং মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার, বিশিষ্ট পোল্ট্রি শিল্পপতি মদন মাইতি; ডক্টর যোগরাজ তামাং , অধিকর্তা , প্রাণী চিকিৎসক, প্রাণী পালন অধিকার পশ্চিমবঙ্গ সরকার এবং দেবিকা চক্রবর্তী, কাউন্সিলার কেএমসি। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শ্যামসুন্দর দানা সভাপতিত্ব করবেন।
এই প্রকল্পের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখিত পাঁচ জেলার খামারীদের মধ্যে থেকে ১২ জনকে শ্রেষ্ঠ কৃষক সম্মান দেওয়া হবে । পাঁচটি সম্ভাবনা জেলা থেকে প্রায় ৩০০ জন কৃষক এবং ৫০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, ছাত্র এবং সরকারি কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Published on: জুলা ২১, ২০২৪ at ১৬:৪২



