
বিচাভাঙ্গা বন গ্রামে ঐতিহাসিক সভা, লক্ষ্য ‘শান্তি উদ্যান’ ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

Published on: জুন ১, ২০২৬ at ১৯:৩৮
এসপিটি নিউজ, জলপাইগুড়ি, ১ জুন: আসাম ডুয়ার্স, বাংলা ডুয়ার্স এবং ভুটানকে একত্রিত করে একটি সমন্বিত আন্তঃসীমান্ত ইকো-ট্যুরিজম করিডোর গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হলো জলপাইগুড়ি জেলার বিচাভাঙ্গা বন গ্রামে। গত ৩১ মে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সভায় এই প্রস্তাব উত্থাপিত হয়। সভার সভাপতিত্ব করেন জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত রায়। এই সংবাদ জানিয়েছেন ‘অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’ (ACT)-এর আহ্বায়ক রাজ বসু।
সভায় উপস্থিত ছিলেন ‘অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম’ (ACT)-এর সদস্যবৃন্দ, ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’-র প্রতিনিধিরা এবং গোরুমারা জাতীয় উদ্যানের দক্ষিণে অবস্থিত পাঁচটি বন গ্রামের পর্যটন-নেতৃবৃন্দ। যাদের মধ্যে উল্লেখযোগ্য- সংসদ সদস্য ডাঃ জয়ন্ত রায়, ডাঃ রথীন বর্মণ, ডব্লিউটিআই, আসাম, সনাতন ডেকা, ডব্লিউটিআই , আসাম, অলোক রায়, রামসাই, মঙ্গল কোরা, বিছাভাঙ্গা, তন্নিষ্ঠা রক্ষিত, ACT. সনৎ চক্রবর্তী, ACT, মেঘালয়।
সভায় অংশগ্রহণকারী অংশীজনরা আসাম ডুয়ার্স, বাংলা ডুয়ার্স এবং ভুটানকে একটি অভিন্ন ইকো-ট্যুরিজম করিডোর হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। তাঁদের মতে, টেকসই পর্যটনের মাধ্যমে স্থানীয় বন-নির্ভর জনগোষ্ঠীর জীবিকা আরও শক্তিশালী হবে এবং একই সঙ্গে সংরক্ষিত হবে এই অঞ্চলের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য।
এই উদ্যোগের সূত্রপাত ২০২২ সালে ড. জয়ন্ত রায়ের তত্ত্বাবধানে ACT-এর শুরু করা ‘ভিজিট ডুয়ার্স ২০২৪’ কর্মসূচি থেকে। বর্তমান পরিকল্পনা সেই প্রকল্পকে আরও বিস্তৃত রূপ দিয়ে একটি আন্তঃসীমান্ত ‘শান্তি উদ্যান’ (Peace Park) গড়ে তোলার। প্রস্তাবিত এই উদ্যান অঞ্চলের পরিবেশগত ও সাংস্কৃতিক ধারাবাহিকতাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
সভায় ড. রায় জানান, দীর্ঘমেয়াদে এই সমগ্র ভূখণ্ডকে ‘আন্তঃসীমান্ত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ (Trans-border UNESCO World Heritage Site) হিসেবে স্বীকৃতির জন্য প্রস্তাব করা হবে। তাঁর মতে, এই উদ্যোগ কেবল পর্যটন উন্নয়ন নয়, বরং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে নতুন করে বন্ধন গড়ে তোলা এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার এক গুরুত্বপূর্ণ প্রয়াস।
তিনি আরও বলেন, প্রকৃতি সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবিকা—এই দুই লক্ষ্যকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়াই প্রকল্পের মূল উদ্দেশ্য। সেই কারণে ভারত সরকারের বনমন্ত্রক, আসাম ও পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় সহযোগিতা এই উদ্যোগের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্যোগটির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি বন গ্রামসমূহ, প্রকৃতি সংরক্ষণ সংস্থা এবং পর্যটন শিল্পের প্রতিনিধিদের একটি অভিন্ন মঞ্চে নিয়ে এসে সমন্বিত উন্নয়নের পথ তৈরি করা।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত এই আন্তঃসীমান্ত ইকো-ট্যুরিজম করিডোর বাস্তবায়িত হলে ডুয়ার্স অঞ্চলের পর্যটন শিল্প নতুন গতি পাবে, স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও সুপ্রতিষ্ঠিত হবে।
Assam Dooars, Bengal Dooars & Bhutan Unite for Cross-Border Eco-Tourism Corridor
SPT News, Jalpaiguri, 31 May : In a landmark initiative aimed at promoting sustainable tourism and conservation, stakeholders from Assam Dooars, Bengal Dooars and Bhutan came together at Bichabhanga Forest Village to discuss the creation of a unified Cross-Border Eco-Tourism Corridor. The meeting was chaired by Jalpaiguri Member of Parliament Dr. Jayanta Roy.
The gathering was attended by members of the Association for Conservation and Tourism (ACT), representatives of the Wildlife Trust of India (WTI), and tourism leaders from five forest villages located south of Gorumara National Park.
The participants proposed developing Assam Dooars, Bengal Dooars and Bhutan as a single integrated eco-tourism destination. The initiative aims to strengthen the livelihoods of forest-dependent communities through sustainable tourism while safeguarding the region’s rich biodiversity and natural heritage.
The proposal builds upon ACT’s “Visit Dooars 2024” campaign, launched in 2022 under the guidance of Dr. Roy. The initiative has now entered its next phase, focusing on the establishment of a Trans-Border Peace Park that highlights the ecological and cultural continuity of the region.
Speaking at the meeting, Dr. Roy emphasized the importance of collaboration among governments, conservation organizations and local communities. He described the initiative as an effort to reconnect diverse communities while ensuring the continuity of natural ecosystems, where conservation and livelihood development complement each other.
A long-term vision of the project is to seek recognition for the region as a Trans-Border UNESCO World Heritage Site, enhancing its international profile and encouraging responsible tourism.
Dr. Roy also stressed the need for active participation from the Government of India, particularly the Ministry of Environment, Forest and Climate Change, as well as the governments of Assam and West Bengal, to transform the vision into reality.
The initiative prioritizes the conservation of the region’s natural and cultural diversity while bringing together forest villages, conservation agencies and tourism stakeholders on a common platform. Experts believe that if implemented successfully, the project could emerge as a model for community-led conservation and sustainable tourism across South Asia.
Published on: জুন ১, ২০২৬ at ১৯:৩৮



