‘সারা দিন আমরা এত কাজকর্মে ব্যস্ত থাকি- তার পর টেনশন করব !’

দেশ রাজ্য
শেয়ার করুন

আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারব না- মমতা বন্দ্যোপাধ্যায়
Published on: জুলা ২৪, ২০২৫ at ২৩:১৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ জুলাই : আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়ান দিবসে এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাংলা ভাষা নিয়ে সরব হলেন। বাংলা ভাষার উপর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে বাংলা ভাষাকে বেশি করে গুরুত্ব দেওয়ার কথা বলেন। সেই সঙ্গে এদিন বাংলা সিরিয়ালে ভালো কিছু করে দেখানোর উপর সিরিয়ালের মাইকদের কাছে আবেদন করেন। সেই সঙ্গে সিরিয়ালগুলিতে বাংলা গান বেশি করে দেওয়ার অনুরোধ করেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “বাংলা ভাষার উপর আজ ভাষা সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আর একটা ভাষা আন্দোলন সমাজকে যারা জাগ্রত করতে পারে। আমাদের ভাষা সারা পৃথিবীতে পঞ্চম স্থান। এশিয়াতে দ্বিতীয় স্থানে। প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর আজ বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হবে। এটা আমি মানতে পারছি না। আমি কেন আপনারা কেউ মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয় এটা সবার। “

এরপর মমতা বলেন- “দেখুন আপনারা সব সিনেমাকে অগ্রাধিকার দিন কিন্তু বাংলা সিনেমাকে অবহেলা করবেন না। বাংলায় যারা গান গেয়েছেন সেই শিল্পীকে একটু বেশি গুরুত্ব দেবেন।“

বাংলা টিভি সিরিয়াল নিয়ে নিজের উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন- “আমি সিরিয়াল যারা করে তাদের কিছু বলতে চাই। এখন দেখছি সিরিয়াল্গুলোতে সারাক্ষন এ ওকে বিষ দিচ্ছে ও একে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো অন্য ক্যারেক্টার । আর বাজে বাজে বিষয়গুলো শেখাচ্ছে। এটা কিন্তু সমাজে ভুল বার্তা যাচ্ছে। বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু সমস্ত টিভি সিয়ালের মালিকদের বলব-দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি , আপনি সিরিয়াল বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে। ইনোভেটিভ জিনিস আছে । তা না করে কি করবে- ওকে গুলি করছে। ওকে ছুরি মারছে। যেই এগুলো দেখি না তখন আমি টিভি-র সুইচ বন্ধ করে দি।

“অন্যরা কি করে জানি না , সারা দিন আমরা এত কাজকর্মে ব্যস্ত থাকি- তার পর টেনশন করব?” প্রশ্ন তোলেন মমতা। “ওটা টেনশনের জন্য নয় ওটা রিল্যাক্সেশনের জন্য। এসব তৈরি করতে হবে মাথায় রেখে। হাসি-খুশি-মজা সামাজিক গল্প যে গল্প আমার সংস্কৃতিকে ভালোবাসে। যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে। আবেগকে জাগ্রত করে। সব সিরিয়ালে আমি দেখব- বাংলা গান আর কোথায়।  এরা ভাবে শুধু কিছু ঝিগজাগ, ধুমধাম দিলেই হয়ে গেল। আরে বাজান না কোনও অসুবিধা নেই। কিন্তু ওরা তো একটা জায়গায় বাজায়। ওদের তো প্ল্যাটফর্ম আছে। বলিউড তো টোটালটাই তার জন্য। আরও আছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম খুব পপুলার। কিন্তু টলিউডে তো আপনারা বাংলা গান একটু বেশি করে দেবেন। সবাইকে ভাবতে হবে।“

“এখানে তো সঙ্গীত তৈরি করার লোক কম নেই। যারা গান গাইছে তারা নিজেরাই এখন গান লেখে। সুর দেয়। এটা এখনকার একতা নতুন সৃষ্টিশীলতা। আমি বলছি না অন্য ভাষাকে অসম্মান করতে। আমরা নিশ্চয়ই অন্য ভাষায় গান দেব। ডাবিং করতে গিয়ে অরিজিনালকে যেন আমরা হারিয়ে না ফেলি। এটা মাথায় রাখতে হবে। সেই জন্য কখনও কখনও ক্ষোভ বাড়ে। আসুন আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি। সব ভাষা নিয়ে গর্ব করি। দেশ নিয়ে গর্ব করি। তবে আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারব না। সব ভাষা নিয়ে সব ভাষার সমন্বয়ে ঐক্য, সম্প্রীতি, সমন্বয় গড়ে উঠুক।

Published on: জুলা ২৪, ২০২৫ at ২৩:১৩


শেয়ার করুন