আবহাওয়ার পরিবর্তন হতে পারে ১০ জানুয়ারি থেকেই, পূর্বাভাসে জানাল তাদের সতর্কবার্তা

Published on: জানু ৮, ২০২২ @ ২৩:৩২ এসপিটি নিউজ, কলকাতা, ৮ জানুয়ারি:  ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে পূর্ব ভারতের একাধিক জায়গায়। বিহার ও অড়িশায় ঘন কুয়াশা পড়ার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা জেলার এক বা দুটি জায়গায় এবং মালদা জেলায় অগভীর কুয়াশা পড়ে আজকে। তবে ঠান্ডার তীব্রতা অনেকটাই কমতে শুরু করেছে। আগামী সোমবার অর্থাৎ ১০ জানুয়ারি […]

Continue Reading

ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে- ১১ জানুয়ারি থেকে শুরু, চলবে কতদিন জানাল হাওয়া অফিস

Published on: জানু ৭, ২০২২ @ ২৩:৫৭ এসপিটি নিউজ, কলকাতা, ৭ জানুয়ারি: পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আওবহাওয়া দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।আজ রাজ্যের কিছু জেলায় ঘন থেকে মাঝারি কুয়াশা পড়েছে। তবে সারা রাজ্যে আবহাওয়া শুষ্ক ছিল। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হয়নি। […]

Continue Reading

কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, কালিম্পং-কে পিছনে ফেলে পানাগড়ে পারদ নামল ৭.৯ ডিগ্রিতে

Published on: জানু ৫, ২০২২ @ ২১:৪২ এসপিটি নিউজ, কলকাতা, ৫ জানুয়ারি:  এবার ঠান্ডার রেশ বেশ কয়েকদিন ধরে চলছে। তাপমাত্রার পারদ ১০ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে। তবে দশ ডিগ্রির নীচেও সর্বনিম্ন তাপমাত্রা একাধিক জায়গায় দেখা গিয়েছে। আজ একাধিক জায়গায় সকাল থেকে খুব ঘন কুয়াশা পড়ে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আজ সমতলে পানাগড়ে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস […]

Continue Reading

হালকা কুয়াশা পড়েছে কিছু জেলায়, বৃষ্টি হয়েছে দার্জিলিঙের কিছু এলাকায়

Published on: ডিসে ২৬, ২০২১ @ ২৩:৪০ এসপিটি নিউজ, কলকাতা, ২৬ ডিসেম্বর:   শীতের তীব্রতা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায়। ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় অগভীর কুয়াশা পড়েছে। একই সঙ্গে রাজ্যে উপ-হিমালয়ের দার্জিলিং জেলার দু’একটি জায়গায় খুব হালকা বৃষ্টিপাত হয়েছে। বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক ছিল। […]

Continue Reading

পশ্চিমবঙ্গে আজ তাপমাত্রার বড় পরিবর্তন ঘটেনি, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

Published on: ডিসে ২৫, ২০২১ @ ২০:৫৫ এসপিটি নিউজ, কলকাতা, ২৫ ডিসেম্বর:  ঠান্ডার তীব্রতা না থাকলেও আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় পরিবর্তন হয়নি। তবে কাল থেকে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ রাজ্যের বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির এক বা দু’টি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। উপ-হিমালয় […]

Continue Reading

শৈত্যপ্রবাহ চলছে: জেনে নিন আজ রাজ্যে কোথায় কত তাপমাত্রা

Published on: ডিসে ২১, ২০২১ @ ২১:৩৯ এসপিটি নিউজ, কলকাতা, ২১ ডিসেম্বর:   গতকালের পর আজকেও পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। শৈত্যপ্রবাহ চলছে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দু’এক জায়গায়। হালকা কুয়াশা পড়েছে বিহারের কিছু অঞ্চলে। ওড়িশার অনেক জায়গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে; সিকিমের এক বা দুটি জায়গায় প্রশংসনীয়ভাবে পড়েছিল; ঝাড়খণ্ডের […]

Continue Reading

শৈত্যপ্রবাহ পশ্চিমবঙ্গেঃ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা নামল কল্যানীতে ৬.১ ডিগ্রি সেলসিয়াস

Published on: ডিসে ২০, ২০২১ @ ২৩:৩৬ এসপিটি নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বর:  শীতের কামড় শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে।উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পাল্লা দিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা জেলার এক বা দুটি জায়গায় শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব মেদিনীপুর জেলার […]

Continue Reading

আজ রাজ্যের একাধিক জায়গায় সর্বিনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে, বাড়বে ঠান্ডা

Published on: ডিসে ১৮, ২০২১ @ ২৩:৫১ এসপিটি নিউজ, কলকাতা, ১৮ ডিসেম্বর:   শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। তবে দু’এক জায়গায় আবহাওয়া শুষ্ক ছিল বলে হাওয়া অফিস জানিয়েছে। যদিও এই অঞ্চলের অন্য কোথাও বড় কোনও পরিবর্তন ঘটেনি। গাঙ্গেয় পশ্চিম্বঙ্গের এক বা দুটি জায়গায় স্বাভাবিকের নিচে এবং অঞ্চলের […]

Continue Reading

আবার কি নিম্নচাপ: বৃষ্টির সম্ভাবনা কতটা- কি বলছে হাওয়া অফিস

Published on: ডিসে ৯, ২০২১ @ ২৩:৪৭ এসপিটি নিউজ, কলকাতা, ৯ ডিসেম্বর:  দু’দিন আগে নিম্নচাপের প্রভাব কাটিয়ে উঠলেও ফের আকাশ মেঘলা।ঠান্ডা পড়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তার মধ্যে বৃহস্পতিবার সারা দিন ধরে আকাশ মেঘলা ছিল। অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। তাহলে কি ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে? […]

Continue Reading

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আজ মধ্যরাতে দুর্বল হতে পারে, তবে বৃষ্টি চলবে আগামিকালও-কোথায় জানাল হাওয়া অফিস

Published on: ডিসে ৫, ২০২১ @ ২১:১২ এসপিটি নিউজ, কলকাতা, ৫ ডিসেম্বর:   ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর অবশিষ্টাংশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা কিনা আজ গত ছয় ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুপুর আড়াইটে নাগাদ একটি নিম্নচাপে পরিণত হয়েছে। ইতিমধ্যে সেটি পুরী থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আলিপুর হাওয়া অফিস এই খবর দিয়ে জানিয়েছে […]

Continue Reading